ঢাকা, ১৭ ফেব্রুয়ারি : রাজধানীর বাড্ডা এলাকায় আজ ভোরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যানের চাপায় তিনি নিহত হন।
নিহতের নাম রিজিয়া বেগম (৫৫)। বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার দূর্গাপুর গ্রামে। তিনি বাড্ডায় ছেলে আবদুল মান্নানের বাসা থেকে বাসস্ট্যান্ডে যাবার পথে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হন। আহত অবস্থায় রিজিয়া বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, ‘রিজিয়া বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।
চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত
