বিএনপি জামায়াত দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চায় :ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২২(বিবিনিউজ):বিএনপি জামায়াত দেশের মানুষকে হত্যা করে সবসময় ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের বিরুলিয়ার আক্রান উচ্চ বিদ্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি কোন দিন আন্দোলনে সফল হবে না কারণ তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বাধাগ্রস্ত হয়ে দাড়ায় বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখান করেছে বলেও বলেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী সাভারের রাজাশন এলাকায় আট নং ওয়ার্ডে শোক দিবসের এক আলোচনা সভায় যোগ দান করেন।
এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব.উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment