স্টাফ রিপোর্টার,২১ আগস্ট ২০২২(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় অতিরিক্ত দামে ডিম বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৪লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা।সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি করে একটি চক্র। গত ৭ আগস্ট ২০২২ইং প্রতিটি ডিমের ক্রয় মূল্য ৯টাকা ৪০ পয়সা ছিলো-২০ পয়সা লাভে বিক্রি করে তার মূল্য হয় ৯ টাকা ৬০ পয়সা। ১৭ আগস্ট ২০২২ আবার প্রতিটি ডিমের মূল্য ৯ টাকা ১০ পয়সা এবং বিক্রি মূল্য ১১ টাকা ৮০ পয়সা,প্রতিটি ডিমের লাভ ২টাকা ৭০ পয়সা। গোপন সংবাদের ভিত্তিতে সাভারের…
Read MoreDay: August 21, 2022
সাভারে বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ সাভার অঞ্চলের প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শেষ হলো
স্টাফ রিপোর্টার,২১ আগস্ট ২০২২(বিবিনিউজ): সাভারে বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ সাভার অঞ্চলের প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শেষ হয়েছে । চার দিনের প্রশিক্ষণ শেষে শনিবার দুপুরে ঢাকার সাভারের থানা রোড এলাকায় ক্যাফে মেট্রো কনভেশন সেন্টারে প্রশিক্ষনার্থীদের মাঝে সাটিফিকেট বিতরণ করেন এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা ও এটিএন নিউজ এর সিইও মীর মোতাহার হাসান। এসময় দু’শতাধিক বিউটি এক্সপাট প্রশিক্ষনার্থীদের মাঝে এ সাটিফিকেট বিতরণ করা হয়। সাটিফিকেট বিতরণী অন্ষ্ঠুানে এসময় প্রধান অতিথি এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান বলেন,এটিএন বাংলা সবসময় মানুষের পাশে থাকে ভবিষতেও থাকতে দেশের মানুষের কল্যাণে এটিএন বাংলা কাজ করবেও বলে বলেন তিনি।…
Read More২১ আগষ্ট গ্রেনেড হামলার আসামীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার,২১ আগস্ট ২০২২(বিবিনিউজ): ২১ আগষ্ট গ্রেনেড হামলায় অভিযুক্তকারী আসামীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী। দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় উপজেলা চত্বর থেকে। এসময় বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেত্রী মাহবুবা পারভীন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর,সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,ঢাকা জেলা…
Read More১৪৫ টাকা মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ঢাকা-সিলেট মহাসড়কে চা-শ্রমিকেরা
২১ আগস্ট ২০২২(বিবিনিউজ): এবার চা-শ্রমিকরা ১৪৫ টাকা নতুন মজুরি নির্ধারণের পর বেঁকে বসেছেন। মজুরি বৃদ্ধির সমঝোতা না মেনে ৩০০ টাকা দৈনিক মজুরি না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চা শ্রমিকেরা। এর আগে অষ্টম দিনের মতো চলা ধর্মঘট শনিবার বিকেলে শ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠকে বসেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা। এসময় সরকারের পক্ষ থেকে ১৪৫ টাকা মজুরির প্রস্তাব দেয়া হলেও তা মেনে নেন চা শ্রমিক নেতারা। রোববার থেকে পুরোদমে কাজে ফিরবেন বলেও ঘোষণা দেন তারা। অন্যদিকে বৈঠকের পরপরই শ্রীমঙ্গলে শ্রম দপ্তরের সামনেই বিক্ষোভ করেন স্থানীয় চা শ্রমিকরা। পরে রাত ৯টায় শতাধিক…
Read More