স্টাফ রিপোর্টার,২১ আগস্ট ২০২২(বিবিনিউজ): সাভারে বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ সাভার অঞ্চলের প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শেষ হয়েছে । চার দিনের প্রশিক্ষণ শেষে শনিবার দুপুরে ঢাকার সাভারের থানা রোড এলাকায় ক্যাফে মেট্রো কনভেশন সেন্টারে প্রশিক্ষনার্থীদের মাঝে সাটিফিকেট বিতরণ করেন এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা ও এটিএন নিউজ এর সিইও মীর মোতাহার হাসান। এসময় দু’শতাধিক বিউটি এক্সপাট প্রশিক্ষনার্থীদের মাঝে এ সাটিফিকেট বিতরণ করা হয়।
সাটিফিকেট বিতরণী অন্ষ্ঠুানে এসময় প্রধান অতিথি এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান বলেন,এটিএন বাংলা সবসময় মানুষের পাশে থাকে ভবিষতেও থাকতে দেশের মানুষের কল্যাণে এটিএন বাংলা কাজ করবেও বলে বলেন তিনি।

বেষ্ট বিউটি এক্সপাট ২৯২১ এর চেয়ারম্যান তুর্য নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রশিক্ষণ হৃদয় সরকার,রাশেদুল ইসলাম রাসেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেলো চার দিন আগে সারা দেশের ন্যায় সাভারেও উদ্বোধন করা হয়েছিলো হোয়াইট বাংলা আয়োজিত এটিএন বাংলা ও এটিএন নিউজ এর সহযোগীতায় সারাদেশে নারীদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের জন্য আয়োজিত বিউটি ফিকেশনের উপরে চার দিনের ফ্রি ক্লাস। বিউটি ফিকেশনের উপরে চার দিনের ফ্রি ক্লাস গত বৃহস্পতিবার একই স্থানে এ ফ্রি ক্লাসের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এনামুর রহমান এমপির সহধর্মিনী ও এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার ফরিদা হক । সভায় বেষ্ট বিউটি এক্সপাট ২০২১ এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্য নাছির এর সভাপত্বি উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,সাভার পৌর কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন, প্রশিক্ষক জামির স্বপ্ন, টেকনিকাল এক্সপাট সেলিম হাসান সুমন ও তোফা সানি প্রমূখ।
এটিএন বাংলার চেয়াম্যানের উপদেষ্ঠা ও এটিএন নিউজের সিইও মীর মোতাহার হাসান এর দিক নিদের্শনায় সুন্দর মতো দক্ষতা ও মানোন্নয়ন মূলক এ প্রশিক্ষনের কার্য্যাক্রম সারাদেশে পরিচালিত হচ্ছে। গতকাল ৩দিনের ক্লাস শেষ হলেও ৪র্থ ক্লাল অনুষ্ঠিত হবে কমপক্ষে এক মাস পরে।
