জন্মনিবন্ধনে মা-বাবার সনদ আর লাগবে না

১৫ আগস্ট ২০২২(বিবিনিইজ):এখন থেকে জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ আর লাগবে না। মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলক করে নিয়ম কার্যকরের দেড় বছরের বেশি সময় পর তা তুলে দেওয়া হলো। ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’ বলছে, ২৭ জুলাই থেকে জন্মনিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারে মা-বাবার জন্মসনদ চাওয়া হচ্ছে না। এতে বিয়ে বিচ্ছেদ হওয়া পরিবারের সন্তান, যাদের মা কিংবা বাবা যেকোনো একজনের সঙ্গে যোগাযোগ নেই এবং পথশিশুদের জন্মনিবন্ধন করতে যে জটিলতা ছিল, তা কাটবে বলে মনে করছেন ভোগান্তির শিকার মানুষেরা। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বলছে, এখন থেকে হাসপাতালে জন্ম নেওয়ার পর দেওয়া ছাড়পত্র বা টিকার…

Read More

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৫ আগস্ট ২০২২(বিবিনিইজ): ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আজ সোমবার পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে কিছু বিপথগামী সেনাসদস্যরা বঙ্গবন্ধুকে হত্যা করেন। বিপথগামী সেনাসদস্যদের হাতে বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর সুসজ্জিত…

Read More

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সাভারে পালিত হলো জাতীয় শোক দিবস

স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট ২০২২(বিবিনিইজ): নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সাভারে পালিত হয়েছে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলার হলরুমে ও সাভার পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করা…

Read More