নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সাভারে পালিত হলো জাতীয় শোক দিবস

স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট ২০২২(বিবিনিইজ): নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সাভারে পালিত হয়েছে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলার হলরুমে ও সাভার পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

Related posts

Leave a Comment