বান্দরবানে সেনাবাহিনীর জীপ গভীর খাদে পড়ে নিহত ১ আহত ৩

১৬ আগস্ট ২০২২(বিবিনিউজ):বান্দরবানের থানচি আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় সেনাবাহিনীর ১৬ ইসিবির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সৈনিক নিহত ও তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে আলীকদম থানচি সড়কের ডিম পাহাড় এলাকার ২৮ কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জীপটি আলীকদম থেকে থানচি আসছিল। ২৮ কিলো নামক স্থানে জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। নিহত সৈনিকের নাম শিমুল (২৮)। আহতরা হলেন জীপের চালক কর্পোরাল প্রবীর (২৬), সৈনিক ফরহাদ ও সৈনিক ইব্রাহীম। আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা…

Read More

কাবা শরিফ পরিচ্ছন্নতায় অংশ নিলেন সৌদি যুবরাজ

১৬ আগস্ট ২০২২(বিবিনিউজ):নিজ হাতে মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরিফ পরিচ্ছন্নতায় অংশ নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আরব নিউজের খবর অনুসারে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষে মোহাম্মদ বিন সালমান পরিচ্ছন্নতার এই কাজ করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিকভাবে কাবা শরিফ পরিচ্ছন্নতায় অংশ নেওয়ার আগে কাবা তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও প্রার্থনা করেন। কাবা শরিফ পরিচ্ছন্নতার সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল উপস্থিত ছিলেন। সৌদি আরবের দুই পবিত্র মসজিদ…

Read More