সাভারে গলফ ক্লাবের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে

news-golfসাভারে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের এম এম ই বিভাগের সহয়তায় আবুল খায়ের স্টীল এর টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের এম এম ই বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম। সেমিনারে এসময় সাভার,আশুলিয়া ও ধামরাই এলাকার সরকারী ও বেসরকারী পর্যায়ের এক’শ ৬০ জন প্রকৌশলী বৃন্দ অংশ গ্রহন করেন।
আবুল খায়ের স্টীল এর এজিএম সেলর্স মার্কেটিং ম্যানেজার মাসুদ আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের স্টীল এর ব্যান্ড ম্যানেজার এস এম মনজরুল ইসলাম।
সেমিনারে এসময় মুল প্রতিপাদ্য বিষয় ছিলো ইলেকট্রিক আর্ক ফ্যার্নেস রিফাইনড ভুমিকম্প সহনীয় টিএমটি স্টীল বার,বাংলাদেশে একমাত্র আবুল খায়ের স্টীল অত্যাধুনীক এই প্রযুক্তি ব্যবহার করে,এ প্রযুক্তি দিয়ে স্টীলের ভীতরের ময়লা দুর করার পাশাপাশি কেমিক্যাল কম্পজিশন নিয়ন্ত্রন করা হয়,বাংলাদেশে প্রচলিত ইনডাকশন ফ্যার্নেস দিয়ে যা করা সম্বভ নয়,এজন্য উন্নত বিশে^ ইনডাকশন ফ্যার্নেস ব্যবহার করার জন্য অনুমদিত নয়। ভুমি কম্পের ক্ষতি থেকে স্থাপনা থেকে বাঁচাতে ইলেকট্রিক আর্ক ফ্যার্নেসে তৈরি রড ব্যবহার করা জরুরী।
সেমিনার শেষে সিনিয়র প্রকৌশলীদের নিয়ে একটি প্যানেলে তাদের মতামত উপস্থাপন করেন,এবং তারা জনসচেতামুলক এ ধরনের সেমিনার আয়োজনের জন্য আবুল খায়ের স্টীলকে ধন্যবাদ জানান। সেমিনার শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Related posts

Leave a Comment