বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পেছনের মূল চাকা ছাড়াই বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, ফ্লাইটে ৬৬ জন যাত্রী, দুই জন কেবিন ক্রু, একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ও দুই জন পাইলট সকলেই নিরাপদ ও অক্ষত রয়েছেন। এই ঘটনায় উড়োজাহাজেরও কোন ক্ষতি হয়নি। ড্যাশ কিউ৮…
Read MoreDay: October 25, 2017
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী অসিন
কন্যা সন্তানের মা হলেন বলিউড নায়িকা অসিন। তগকাল মঙ্গলবার রাতে এ কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন অভিনেত্রী। আসিন বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ দিনের শুরুতেই আমাদের কোলে এসেছে আমাদের মেয়ে। বিগত ন’মাস ছিল আমাদের কাছে অত্যন্ত স্পেশাল এবং রোমাঞ্চকর। এই সময় আমাদের পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্খীকে ধন্যবাদ জানাই। ১৯ জানুয়ারি ২০১৬-এ আসিন আর মাইক্রোম্যাক্স সংস্থার প্রতিষ্ঠাতা রাহুল শর্মার বিয়ে হয়। অক্ষয় কুমারের সঙ্গে ‘খিলাড়ি ৭৮৬’র শুটিং চলাকালীন রাহুলের সঙ্গে আলাপ হয় তার। শোনা যায়, রাহুল-আসিনের আলাপের নেপথ্যে ছিলেন অক্ষয়ই। এরপর সম্পর্ক গড়ায় প্রেমে। তার পরই আসিনকে নজরকাড়া…
Read Moreঅনুপ্রবেশকারীদের’ ফেরাতে কাজ শুরু করেছে মিয়ানমার: সু চি
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের (রোহিঙ্গা) ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে মিয়ানমার। মিয়ানমার সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে দেশটির কার্যত সরকার প্রধান স্টেট কাউন্সিলার অং সান সু চি এ কথা জানান। বাংলাদেশ সময় বুধবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুচি বলেছেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে তার সরকার কাজ শুরু করেছে। কফি আনান কমিশন বাস্তবায়নেও তার সরকার কাজ করছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সু চিকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান আসাদুজ্জামান খান কামাল। আমন্ত্রণ গ্রহণ করে দুই দেশের সুবধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন…
Read Moreচাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু
চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ী গ্রামে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক বিদ্যুতের মিস্ত্রী। বুধবার সকালে এই ঘটনা ঘটে। নিহত ইলেক্ট্রিশিয়ান হলেন- একই ইউনিয়নের শাহপুর গ্রামের আক্কাস আলীর ছেলে রকিব হোসেন (২৫)। জানা গেছে, রাকিব বুধবার সকালে বন্যাগাড়ী গ্রামের আসাদুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে যান। কাজ করার সময় অসাবধানতাবশতঃ সে বিদ্যুতায়িত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Read Moreঠুমরির রানি’ গিরিজা দেবী আর নেই
ঢাকা, ২৫ অক্টোবর : গিরিজা দেবীচলে গেলেন ভারতের বিখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী ‘ঠুমরির রানি’খ্যাত গিরিজা দেবী। থেমে গেল সেনিয়া ও বেনারস ঘরানার প্রবাদপ্রতিম এই শিল্পীর কণ্ঠ। যে কণ্ঠের মাধুর্য দিয়ে তিনি বাংলাদেশেরও অগণিত মানুষের মন জয় করে নিয়েছিলেন। এনডিটিভি জানায়, বুকে ব্যথা শুরু হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের কলকাতার বি এম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয় গিরিজা দেবীকে। অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৮টা ৪৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন বলে জানান হাসপাতালের মুখপাত্র। গিরিজা দেবীর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ…
Read Moreমিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত
ঢাকা, ২৫ অক্টোবর : মিয়ানমার সেদেশের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে। পাশাপাশি মিয়ানমার কফি আনান রিপোর্ট বাস্তবায়নেও সম্মত হয়েছে। এ ব্যাপারে মিয়ানমার ও বাংলাদেশ ৩০ নভেম্বরের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মিয়ানমারের রাজধানী থেকে পাওয়া এক বার্তায় জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আগামীকাল সকাল ১০টায় (স্থানীয় সময়) মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে মিয়ানমারে সরকারি সফরে রয়েছেন।…
Read Moreআফগানিস্তানে বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত
মইমনা (আফগানিস্তান), ২৫ অক্টোবর : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৩ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার সামরিক বাহিনী এ কথা জানায়। খবর সিনহুয়ার। অঞ্চল ভিত্তিক সামরিক বাহিনীর মুখপাত্র নাসরাতুল্লাহ জমশিদি সিনহুয়াকে বলেন, প্রদেশের শিরিন তাগাব এলাকায় সোমবার সন্ধ্যায় এ বিমান হামলা চালানো হয়। এতে ১৩ জঙ্গি নিহত হয়। সূত্র জানায়, সেখানে অভিযান চালিয়ে তালেবান জঙ্গিদের চারটি গোপন আস্তানা এবং বিভিন্ন হামলার কাজে ব্যবহার করা তিনটি মটর সাইকেল গুঁড়িয়ে দেয়া হয়। তবে এ সামরিক অভিযানে কোন বেসামরিক লোক হতাহত হয়নি। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া…
Read Moreরোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর
ঢাকা, ২৫ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে অবিলম্বে ও কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার জাতিসংঘ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, ‘জাতিসংঘের ৭২ তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে যে ৫টি প্রস্তাবনা বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে, তার আলোকে এই সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, এবছর যখন বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস পালন করা হচ্ছে, ঠিক তখন মিয়ানমারে জাতিগত নির্মূল থেকে বাঁচতে কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।…
Read Moreবৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া
ঢাকা, ২৫ অক্টোবর : দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার বকশীবাজারের বিশেষ জজ আদালতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য এ তথ্য জানান। বিএনপি নেত্রীর বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ চলছে বকশীবাজারের বিশেষ জজ আদালতে। গত ১৯ অক্টোবর এ আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এদিন এক লাখ টাকার বেল বন্ড ও বিদেশে যাওয়ার সময় অনুমতি নেয়ার শর্তে তাকে জামিন দেন আদালত। উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮…
Read Moreনোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নোয়াখালী, ২৫ অক্টোবর: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার ভোরে সুবর্ণচর-সোনাপুর সড়কের উত্তরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের ভাংচুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবুল কালাম (৪৫) ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসিতা গ্রামের ইসমাইলের ছেলে জসিম উদ্দিন (২৫)। আহতদের মধ্যে চরজব্বার গ্রামের আবদুল মোতালেবের ছেলে জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Read More