আশুরিয়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শনিবার সকালে সাভারের আশুলিয়ার ঐতিহ্যবাহী আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসময় চানগাঁও স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মিরপুর স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলকে এক লক্ষ ২০ হাজার টাকার মুল্যের একটি গরু পুরুস্কৃত করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবর। এসময় রানার আপ দলকেও একটি ৮০ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কৃত করা হয়। ফুটবল খেলায় এসময় দেশী বিদেশী খেলোয়াররা অংশ গ্রহন করেন। খেলাটি উপভোগ করতে আশুলিয়া স্কুল…

Read More

রাজনীতিতে ফরমালিন ঢুকেছে : ওবায়দুল কাদের

ঢাকা, ১৪ অক্টোবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ফরমালিন ঢুকে গেছে। কিছু কিছু নেতা বেপরোয়াভাবে চলছে। তাই এই সকল নেতাদের পরিহার করতে হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্যদের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে নাজনিন ফেরদৌসসহ অভিভাবক-শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রমুখ বক্তব্য রাখেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশের কিছু রাজনীতিবিদ হচ্ছেন রাজধানীর পরিবহনের মতো।…

Read More

মিয়ানমারের সংকটের দ্রুত সমাধানের ব্যাপারে আশাবাদী কফি আনান

ঢাকা, ১৪ অক্টোবর : জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মিয়ানমারের রাখাইন প্রদেশের জনগণের স্থায়ী শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, উন্নয়ন ও চলমান সংকটের দ্রুত সমাধানের ব্যাপারে আশাবাদী। তাঁর (আনান) কমিশন প্রণীত রিপোর্টের সুপারিশমালার উদ্ধৃতি দিয়ে কফি আনান বলেন, কমিশনের রিপোর্টে রোহিঙ্গাদের নাগরিকত্ব সম্পর্কে মিয়ানমার সরকারের ১৯৮২ সালে প্রণীত নাগরিকত্ব আইন আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। রোহিঙ্গা উদ্বাস্তুদের মর্যাদা ও নিরাপত্তার সাথে নিজ ভূমিতে প্রত্যাবর্তন, মানবিক সহায়তা ও মৌলিক চাহিদা নিশ্চিত করতেও কফি আনান তাঁর রিপোর্টে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের সাথে সীমান্ত নিরাপত্তা ও দ্বিপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা রক্ষা করার…

Read More

প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন : তথ্যমন্ত্রী

কুষ্টিয়া, ১৪ অক্টোবর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন এবং তিনি কখন কোন মামলার রায় দেবেন এ ব্যাপারে হস্তক্ষেপ করার এখতিয়ার সরকার রাখে না, হস্তক্ষেপও করেনি। এ ব্যাপারে বিএনপি’র নেতৃবৃন্দ মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আজ সকালে কুষ্টিয়া সাকির্ট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার জোরপূর্বক প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আদালতের একটা রায়ে উল্ল¬াস প্রকাশ করে মিষ্টি বিতরণ করে, আরেকটা…

Read More

পরীমনির বিয়ে পুরান ঢাকায়!

‘বিয়েটা তাহলে পুরান ঢাকায়-ই করতেছি’ মন্তব্যটা সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনির। লাভগুরু তামিমের সঙ্গে প্রেম করছেন বিষয়টা এখন খোলামেলাই। সম্পর্কের বিষয়টিকে গোপন না করে বরঞ্চ ভক্তদের রাখছেন তার প্রিয় মানুষটির সঙ্গেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পরীমনি স্ট্যাটাস দেন, ‘বিয়েটা তাহলে পুরান ঢাকায়-ই করতেছি। ‘ এই স্ট্যাটাসের নিচে শুরু হয়ে যায় নানা মন্তব্য। জানা গেছে, পরীমনির প্রেমিক তামিমের বাড়ি পুরান ঢাকায়। অর্থাৎ শিগগির বিয়ের পরিকল্পনাতে যাচ্ছেন হালের এই নায়িকা। পোস্টের নিচে আরেক চিত্রনায়িকা ও অভিনেত্রী ফারজানা রিক্তা লিখেছেন, ‘আমরা এক সঙ্গে বউ সেজে বসে থাকব ভাইয়াকে ধোকা দিব। ভাইয়ার জুতা চুরি করব।…

Read More

সোনা চোরাচালানে জড়িত থাকায় বিমানকর্মীসহ আটক ২

সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের এক কর্মচারীসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাদের আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর সাড়ে চারটার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাজী কামরুল ইসলাম নামে এক যাত্রী ঢাকায় আসেন। তিনি বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় ওই বিমানকর্মীর কাছে ২০০ গ্রাম সোনা হস্তান্তর করেন। এ সময় শুল্ক গোয়েন্দারা দুজনকেই হাতেনাতে ধরে ফেলেন। বিমানের ওই কর্মচারীর নাম ওমর ফারুক বলে জানা গেছে।

Read More

অ্যাঙ্গোলায় বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত

লুয়ান্ডা, ১৪ অক্টোবর : অ্যাঙ্গোলার উত্তরপূর্বাঞ্চলীয় লুন্ডা নর্টে প্রদেশে এক বিমান দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন আঙ্গোলার ও একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানায়। এক সংবাদ সম্মেলনে বিমান দুর্ঘটনা রোধ ও তদন্ত দপ্তরের পরিচালক লুইস অ্যান্টোনিও সোলো জানান, নিহতদের মধ্যে তিনজন বিমান ক্রু ও চারজন যাত্রী রয়েছে। সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিমানটি স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার উদ্দেশে দুন্দো নগরীর কামাকেঞ্জো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং এর মাত্র আধা ঘণ্টা পর বিমানটি নিখোঁজ হয়। দুন্দো থেকে ৩২০ কিলোমিটার দূরে কুইলো পৌরসভা এলাকায়…

Read More

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলায় ২ মামলা, তদন্ত টিম গঠন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ৬৯ জনের নাম উল্লেখ করে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ তিনজনকে আটক করেছে। নগরকান্দা থানার এস আই মো. হুমায়ুন কবির ও ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। পুলিশের মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার বড় ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে। অপরদিকে…

Read More

ভক্তদের মনে ‘প্রেমের আগুন’ ছড়ালেন সানি লিওন

এক কোটির বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারের মালকিন বলিউড অভিনেত্রী সানি লিওন ফের নিজের মোহময়ী ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। সম্প্রতি, স্প্লিটসভিলা শোয়ের কিছু ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেন সানি। বহুল জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন এফএইচএম-এর জন্যও কভার শ্যুট করিয়েছেন সানি লিওন। সেই ছবিও ইনস্টাগ্রাম টাইমলাইনে শেয়ার করেছেন তিনি। সানির ভক্ত সংখ্যা এতটাই বেশি যে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে লাইক আসতে শুরু করে। ‘জিসম-২’ছবি দিয়ে বলিউডে পা রাখেন সানি। তারপর থেকে প্রায় ২ ডজন ছবিতে অভিনয় ও আইটেম ডান্সারের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। শাহরুখ খান অভিনীত ‘রঈস’ ছবিতে সানিকে ‘লায়লা ও লায়লা’গানে…

Read More

ফুলবাড়ীতে ১১৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যক্তির নাম জয়ন্ত কুমার(৫০)। তিনি উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত জোগেশ চন্দ্রের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা বৈরাগী টারী এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় রংপুর র‌্যাব-১৩ এর একটি দল। এ সময় সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে আসার সময় ওই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হন। অভিযান শেষে রাত সাড়ে ৩ টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম বাদী…

Read More