সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের এক কর্মচারীসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাদের আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর সাড়ে চারটার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাজী কামরুল ইসলাম নামে এক যাত্রী ঢাকায় আসেন। তিনি বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় ওই বিমানকর্মীর কাছে ২০০ গ্রাম সোনা হস্তান্তর করেন। এ সময় শুল্ক গোয়েন্দারা দুজনকেই হাতেনাতে ধরে ফেলেন। বিমানের ওই কর্মচারীর নাম ওমর ফারুক বলে জানা গেছে।
