ঢাকা, ১৫ অক্টোবর : টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় এমপি আমানুর রহমান খান রানার জামিন স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৯ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। রবিবার সকালে ভারপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে আমানুরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ২৩ আগস্ট রানার জামিন নিয়ে শুনানি শেষে আজ ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি…
Read MoreDay: October 15, 2017
ব্লু হোয়েল গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
ঢাকা, ১৫ অক্টোবর বিশ্বব্যাপী আলোচিত স্যুইসাইড গেম ব্লু হোয়েল বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন তিন আইনজীবী। রবিবার সকালে আত্মহত্যার প্ররোচনা রয়েছে- এমন অভিযোগ এনে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। তিন আইনজীবীর পক্ষে রিটটি দায়ের করেছেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব। হাইকোর্টের একটি দ্বেত বৈঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। তবে কবে শুনানি অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রিট আবেদনের পক্ষের আইনজীবী হুমায়ূন কবির পল্লব বলেন, ব্লু হোয়েল গেমসহ মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বাংলাদেশে ব্লু হোয়েলের সকল…
Read Moreজলঢাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নীলফামারী, ১৫ অক্টোবর : জেলার জলঢাকা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুটামারা ইউনিয়নের রাজারহাট গ্রামের বটতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার খুটামারা ইউনিয়নের রাজারহাট বাবু পাড়া গ্রামের গণেশ চন্দ্র রায়ের মেয়ে প্রাপ্তি রায় (৪), একই গ্রামের দীজেন্দ্র নাথ রায়ের মেয়ে ববিতা রানী রায় (৫)। পারিবারিক সুত্র জানায়, উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনিতা রাণী রায়ের মেয়ে নিহত প্রাপ্তি রায়। সে প্রায় প্রতিদিনই মায়ের সঙ্গে বিদ্যালয়ে গিয়ে সময় কাটাতো। আজ সকালে তার মা…
Read Moreপ্রধান বিচারপতি এস কে সিন্হার বক্তব্য আইনসঙ্গত নয় : আইনমন্ত্রী
ঢাকা, ১৫ অক্টোবর : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশ যাওয়ার প্রাক্কালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিন্হা দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার নিয়ে যে বক্তব্য দিয়ে গেছেন তা আইনসঙ্গত নয়। মন্ত্রী আজ আইন মন্ত্রণালয়ে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ একথা বলেন। আনিসুল হক বলেন, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির এখতিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার একই। এ বিষয়ে প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার প্রাক্কালে এক চিঠিতে যে বক্তব্য দিয়েছেন তা আইনসঙ্গত নয়। এ বক্তব্যের জন্য আমি মনে করি প্রধান বিচারপতি যা বলেছেন তাতে উনিই বিব্রত।…
Read Moreআগুনে সৌদিতে ১০ জন নিহত
সৌদি আরব, ১৫ অক্টোবর : রাজধানী রিয়াদে একটি কাঠের সামগ্রী নির্মাণ কারখানায় অগ্নিকান্ডে কমপক্ষে ১০ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রোববার এই দুর্ঘটনা ঘটে বলে সৌদি প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটারে বলা হয়, রিয়াদের বাদর জেলার একটি কাঠের কারখানায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে যায়। রাতভর অগ্নিকান্ডের কারণ সম্পর্কে তথ্য জানানো হয়নি এবং তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রতিরক্ষা বিভাগ থেকে ইয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ার ছবি প্রকাশ করা হয়। রাতভর চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Read Moreডলারের দাম বাড়ছেই
বিশ্বব্যাপী যেখানে ডলারের দাম পড়তির দিকে সেখানে বাংলাদেশে ভিন্ন চিত্র। এখানে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। দুর্বল হচ্ছে টাকা। রফতানি কম হওয়া এবং রেমিট্যান্স কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ছে। অন্যদিকে আমদানি ব্যয় বাড়ছে। এতে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ার কারণে ডলারের দাম বাড়ছে। ডলারের দাম বাড়লে রফতানিকারকরা লাভবান হন আর ক্ষতিগ্রস্ত হত আমদানিকারকরা। বিদেশ থেকে আমদানিকৃত পণ্যমূল্য পরিশোধ বা বিদেশি নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত সেবা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতেই বিনিময় হার নির্ধারিত হয়। মুদ্রার বিনিময় হার সাধারণত দুইভাবে করা হয়। নমিনাল বিনিময় হার এবং প্রকৃত কার্যকর বিনিময় হার। এক মুদ্রার বিপরীতে…
Read Moreবিএনপির সাথে ইসির সংলাপ আজ
নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সংলাপসূচি অনুযায়ী আজ বেলা ১১টায় বিএনপির সঙ্গে বসার কথা রয়েছে। আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি সঙ্গে সংলাপে বসে ইসি। এরপর ২৪ আগস্ট থেকে কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এ…
Read Moreইসলামের পথে পাকিস্তানের অভিনেত্রী
ইসলামাবাদ, ১৫ অক্টোবর : সম্প্রতি তিনি শোবিজ জগতকে বিদায় জানিয়ে দিয়েছেন। পাকিস্তানের বিনোদন জগতে এক দশকের বেশি সময় ধরে সফলতার সঙ্গে কাজ করেছেন নূর। এবার জানিয়েছেন, বিনোদন জগতের কোনো মাধ্যমেই আর দেখা যাবে না তাকে। ৯০ এর দশকেই শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আসেন নূর। ‘পেয়ার করা তো নাহি ডরনা’ (১৯৯২), ‘উরুসা’ (১৯৯৩) এবং ‘জান্নাত’ (১৯৯৩) সহ বেশ কয়েকটি ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন। তার শেষ ছবি মুক্তি পায় ২০১৬ সালে। এতে তার সহ-অভিনেতা ছিলেন সাবেক স্বামী ওয়ালি হামিদ। ‘ভাই লোগ’, ‘আগ কা দরিয়া’, ‘তেরে পেয়ার মে’, ‘বিল্লি’, জিল-ই-শাহ’, ‘কব…
Read Moreআশুলিয়ার রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত
ঢাকা, ১৫ অক্টোবর : আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি খাবার হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টায় বাইপাইল ত্রিমোড় এলাকার করিম সুপার মার্কেটের মা হোটেলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, রাতে ওই হোটেলের বাবুর্চির সঙ্গে সহযোগী হিসেবে সকালে নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন ওই নারী। পরে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে মূহুর্তেই আগুন ধরে যায়। এ সময় বাবুর্চি বের হলেও ওই নারী সহযোগী বৈদ্যুতিক তারে জড়িয়ে বের হতে পারেনি। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার…
Read Moreকেনিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামালায় ৬ শিশু নিহত
নাইরোবি, ১৫ অক্টোবর : কেনিয়ায় একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় ৭ জন নিহত হয়েছে যাদের মধ্যে ছয়জনই শিশু। শনিবার অজ্ঞাত বন্দুকধারীরা কেনিয়ার উত্তরাঞ্চলীয় লকিচোগিও স্কুলে হামলা চালায়। এতে চারজন বালক, দুইজন বালিকা এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়। দেশটিতে বিভিন্ন সময় বর্ণবাদী হামলার ঘটনা ঘটছে। দুটি বিরোধী পার্টি একে অপরের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ আছে। এর মধ্যে, কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কিসুমুতে বিরোধী দলের সমাবেশে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে। নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে বিক্ষোভকালে হতাহতের এ ঘটনা ঘটে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার বিরোধী নেতা…
Read More