ক্রিকেট ইস্যুতে ভারতীয় সমর্থকদের কাছে ধোনি, কোহলি, শচীন, জহির, সৌরভ কার্যত সুপারস্টার। বলিউড অভিনেত্রীরাও ক্রিকেটারদের সশ্রদ্ধ সম্মানের চোখে দেখেন। তবে আশ্চর্যের বিষয় এটাই যে, বলিউড অভিনেত্রী জেরিন খানের পছন্দের ক্রিকেটার কোনও ভারতীয় নন, পাকিস্তানি। তিনি শহীদ আফ্রিদির অন্ধ ভক্ত। পাকিস্তানের টি-টেন ক্রিকেট লিগে পাখতুন ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসাডর জেরিন খান। সেই জেরিন খানই জানিয়েছেন, শহীদ আফ্রিদির চেহারা ও চুলের স্টাইলে তিনি ‘ফিদা’। এই কারণের জন্যই তিনি এই ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করছেন। সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন সুন্দরী এই অভিনেত্রী। সালমানের এই নায়িকাই জানিয়েছেন, ‘‘আফ্রিদি যেদিন থেকে প্রথমবার ক্রিকেট খেলতে…
Read MoreDay: October 10, 2017
চট্টগ্রামে লেবার পার্টির চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫
চট্টগ্রাম, ১০ অক্টোবর : চট্টগ্রাম নগরী থেকে ২০-দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। লেবার পার্টির ৪০তম বার্ষিক আলোচনা সভা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবের মিলনায়তন থেকে বের হন ইরান। এর পর পরই তিনিসহ আরো চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিপুল সদস্য মোতায়েন করা হয়। এ বিষয়ে সিএমপির…
Read Moreসড়ক মহাসড়কে ১ নভেম্বর থেকে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর হবে : সেতুমন্ত্রী
ঢাকা, ১০ অক্টোবর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১ নভেম্বর হতে সড়ক-মহাসড়কে অতিরিক্ত ওজনবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর হবে। মন্ত্রী আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু টোল প্লাজায় এক্সেললোড কন্ট্রোল স্টেশন এবং বিআরটিএ’র সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, টোল প্লাজা এলাকায় যানজট কমিয়ে আনতে আটটি বুথের চারটি যাত্রীবাহি এবং চারটি বুথ পণ্যবাহী পরিবহনের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে। যানবাহনের টোল গ্রহণ ও ওজন নেয়ার সময় যাতে অহেতুক দেরি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সড়ক…
Read Moreচিলিতে শক্তিশালী ভূমিকম্প
ওয়াশিংটন, ১০ অক্টোবর: চিলির উত্তরাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। খবর এএফপি’র। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, উপকূলীয় আরিকা নগরীর ৭০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরে।
Read More১৫ নভেম্বরের মধ্যে বিসিবি নির্বাচন
ঢাকা, ৯ অক্টোবর : ১৫ নভেম্বরের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এই ক্ষেত্রে বিসিবি আপাতত কিছুটা প্রশাসনিক জটিলতার মধ্যদিয়ে যাচ্ছে বলে তিনি অবহিত করলেন। বিসিবি’র এই জটিলতাটি মূলত ক্রীড়া সচিব আসাদুল ইসলামকে নিয়ে। যাকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে, ক্রীড়া সচিব যাকে নির্বাচন কমিশনের প্রধান করা হচ্ছে তার সেই দায়িত্ব পালনের পথে কিছু আইনি জটিলতা আছে। যা সমাধান করতে সময় লাগতে পারে। সমস্যা সমাধানে যদি বেশি সময় লাগে কিংবা সমাধান না হয়, তাহলে তার বিকল্প…
Read Moreমেডিকেলে ভর্তি শুরু ১৭ অক্টোবর, ক্লাস ১ জানুয়ারি
ঢাকা, ১০ অক্টোবর : আগামী ১৭ অক্টোবর থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত তিন হাজার ৩১৮ জন ছাত্রছাত্রীর ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। যা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নীতিমালা অনুসারে পর্যায়ক্রমে তিনবার মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজে বদলি করা যাবে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। ভর্তিতে যা যা প্রয়োজন: এসএসসি ও এইচএসসি ও সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার সনদপত্র/প্রশংসাপত্র, জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থানীয সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিযন পরিষদের চেয়ারম্যান/ওযার্ড কমিশনা প্রদত্ত নাগরিক সনদপত্র। চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।…
Read Moreরোহিঙ্গাদের নিপীড়নে দু:খ প্রকাশ করলেন আমির খান
আঙ্কারা, ১০ অক্টোবর : মুম্বাই চলচ্চিত্রের সুপারস্টার আমির খান মিয়ানমারের সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা প্রসঙ্গে বলেছেন, মিয়ানমারে যা ঘটছে তাতে তার বুক ভেঙে গিয়েছে। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের যে কোন জায়গায় মানুষ যখন নির্যাতনের শিকার হন, যে কোন জায়গায় এই ধরনের ট্র্যাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন মানুষকে যেতে হয়, তা দেখে হৃদয় মুচড়ে ওঠে। নানা সময়ে নানা দেশে এই ধরনের ঘটনা ঘটে থাকে, তিনি মন্তব্য করেন, আমি আশা করবো এবং প্রার্থনা করবো মানুষ হিসেবে আমরা যেন এর অবসান দেখতে পাই। তুর্কি সরকারের এক বিশেষ…
Read Moreক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১০
নিউইয়র্ক, ১০ অক্টোবর : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রায় দেড় হাজার ঘর-বাড়ি পুড়ে গেছে। এতে হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। উদ্ধার কাজ চলছে। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, ক্যালিফোর্নিয়ায় চলতি বছরে দাবানলে প্রাণহানির ঘটনা এটিই প্রথম। অঙ্গরাজ্যটিতে গত এক দশকে এই দুর্ঘটনাতেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন শুরুতে অঙ্গরাজ্যটির অন্যতম মদ উৎপাদনকারী এলাকা নাপা, সোনোমা ও ইউবা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। পরে তিনি উত্তর ক্যালিফোর্নিয়ার আরো চারটি কাউন্টি ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ…
Read Moreবিএনপি স্বাভাবিক পথে নেই বলেই কথাবার্তা অসংলগ্ন : তথ্যমন্ত্রী
ঢাকা, ১০ অক্টোবর : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির স্বাভাবিক পথে নেই বলেই তাদের কথাবার্তা অসংলগ্ন। বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র-চক্রান্তের পথেই হাঁটছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে প্রয়াত জাসদ নেতা আব্দুর রব মাতুব্বর ও মজিবর রহমানের স্মরণসভায় এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি একবার তত্ত্বাবধায়ক সরকারের কথা, আরেকবার সহায়ক সরকারের কথা বলে, আবার এখন এসে নির্বাচিত প্রধানমন্ত্রীকে ছুটি দেয়ার কথাবার্তা বলছে, যা শুধু অস্বাভাবিকই নয়, ষড়যন্ত্র ও চক্রান্তমূলক।’ তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে অস্বাভাবিক সরকার…
Read Moreরোহিঙ্গাদের কলেরার ভ্যাকসিন দেয়া হবে আজ থেকে : স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা, ১০ অক্টোবর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বলপূর্বক নিজ দেশ থেকে বাস্তুচ্যুত মিয়ানমান নাগরিকদের আজ থেকে কলেরা ভ্যাকসিন (ওসিভি) দেয়া হবে। তিনি গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিং-এ বলেন, ‘দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কলেরা প্রতিরোধে রোহিঙ্গাসহ ৯ লাখ মানুষকে কলেরা ভ্যাকসিন খাওয়ানোর জন্য আমরা সপ্তাহব্যাপী এক কর্মসূচি শুরু করব।’ ‘দুই সপ্তাহ পর পাঁচ বছরের কম আড়াই লাখ শিশুকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ খাওয়ানো হবে’ উল্লেখ করে তিনি বলেন, এর ছয় মাস পর কক্সবাজার ও টেকনাফে বোস্টার ডোজ দেয়া হবে, যেখানে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সহিংসতার কারণে পালিয়ে…
Read More