মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবর্তনে কাজ শুরু করেছে : সুচি

ঢাকা, ২৬ অক্টোবর : মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি বুধবার বলেছেন, তাঁর দেশ বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারের নেতার সঙ্গে বৈঠককালে সুচি একথা বলেন। মন্ত্রী ও কর্মকর্তা পর্যায়ে বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে দু’দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার পরদিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের নেতার সঙ্গে সাক্ষাত করেন। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার কাজ শুরু করেছে। একই সঙ্গে মিয়ানমার বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির প্রেক্ষাপটে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের কাজও শুরু করেছে…

Read More

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধন করলেন

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভারটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফ্লাইওভারের উদ্বোধন করেন তিনি। এসময় সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। রাজধানীর মৌচাক মোড়ে প্যান্ডেল তৈরি করে ডিজিটাল বোর্ডের মাধ্যমে এ ফ্লাইওভারের উদ্বোধন দেখানো হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপারেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গণিসহ আওয়ামী লীগের নেতা ও দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা। উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ টাকা। এরমধ্যে সরকার অর্থায়ন করেছে ৪৪২…

Read More

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৯ কেজি সোনাসহ আটক ৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৯ কেজি সোনাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃত তিনজন হলেন- ফারুক আহমেদ (৩৮), মীর হোসেন (২৮), মো. শাহিন (২১)। তারা সবাই সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছেন। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছে ৯ কেজি ৩৩০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা বলে জানা গেছে।

Read More

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র নিন্দা মমতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বুধবার নজরুল মঞ্চের ভাষণের গোটাটাই জুড়ে ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা টেনে আনেন কালো টাকা প্রসঙ্গ থেকে শুরু করে নোট বাতিলের সিদ্ধান্ত, আধার কার্ডসহ একাধিক প্রসঙ্গ। দলীয় নেতাদের কড়া বার্তা দিয়ে মমতা বলেন, দলে থেকে দলবিরোধী কাজ করলে তার জন্য তৃণমূলে জায়গা নেই। একইসঙ্গে সকলকে সঙ্গে নিয়ে নিয়ে চলার মানসিকতায় গুরুত্ব দেন তিনি। এরপরই মোদী সরকারের বিরুদ্ধে সরব হন মমতা। বিরোধী কণ্ঠ রোধ করতে ভয় দেখানো হচ্ছে বলে…

Read More

শাহজালালে ৮৪১ কার্টন বিদেশি সিগারেট আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৫০ লক্ষ ৪৬ হাজার টাকার ৮৪১ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা। আজ বৃহস্পতিবার শাহজালালে পৃথক অভিযান চালিয়ে ০৪ জন যাত্রীর কাছ থেকে ১লাখ ৬৮হাজার ২০০ শলাকা বিদেশি সিগারেট আটক করা হয়। আটককৃত যাত্রীরা হল, চট্টগ্রামের ফটিকছড়ির ইমরান শাকিল, হাবিবুর হাসান, মুহাম্মদ নুরুল হুদা ও চাঁদপুরের মতলব উপজেলার তফায়েল। জনা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। এ সময় আটক যাত্রীরা স্ক্যানিং ফাকি দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয়।…

Read More

ডিসেম্বরে বিয়ে করছেন পাওলি দাম

পাওলি দামের তিন বছরের সম্পর্ক এ বার পরিণতি পেতে চলেছে। আগামী ৪ ডিসেম্বর সোমবার বিয়ে করতে চলেছেন পাওলি। পাত্র ব্যবসায়ী অর্জুন দেব। কলকাতার তাজ বেঙ্গলে হবে বিয়ের অনুষ্ঠান। গুয়াহাটিতে ১০ ডিসেম্বর বিয়ের রিসেপশন হবে। পাওলি যে বিয়ে করতে চলেছেন তার গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। তবে নায়িকা নিজের মুখে কোনও কিছুই স্বীকার করতে চাইছিলেন না। এখনো পাওলি এ ব্যাপারে কিছু বলতে নারাজ। বিয়ে তার কাছে ভীষণ ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। তাই গোটা বিষয়টা ব্যক্তিগত পর্যায়েই রাখতে চান। কিন্তু খবর তো ছড়াতেই থাকে। প্রথমে বিয়ের গোটা অনুষ্ঠানই গুয়াহাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু…

Read More