ঢাকা, ৩০ সেপ্টেম্বর : রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় আবু রায়হান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আনিসুজ্জামানের ছেলে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। নিহতের ছোট ভাই ইব্রাহীম জানান, তারা শুনেছেন খিলক্ষেত এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হন রায়হান। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা…
Read MoreMonth: September 2017
চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোন থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের পিনখালী নামক এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশে তৈরি ৪টি ওয়ান শুটারগান, ৬টি একনলা বন্দুক ও তিনটি কাটা রাইফেল। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পিলখালী এলাকার আব্দুস সালামের ছেলে আয়ুব আলী (২১), মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আয়াজ (২২) ও আবুল কাসেমের ছেলে আব্দুল হামিদ (২৫)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন।
Read Moreচাকরির প্রলোভনে তরুণীকে গণধর্ষণ!
ঢাকা, ৩০ সেপ্টেম্বর : চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় এনে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে মিরপুরের একটি হোটেলে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন শাহআলী মাজারের নিরাপত্তা কর্মী জীবন। তিনি জানান জানান, রাত ৯টার দিকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি এগিয়ে যান। এসময় মেয়েটি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। মেয়েটির বরাত দিয়ে তিনি আরো জানান, শাকিল নামে এক ব্যক্তি চাকরির প্রলোভন…
Read Moreমণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী। ফিরবেন কৈলাশে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপন ঘটবে হিন্দু সম্প্রদায়ের সবচে’ বড় উত্সব শারদীয় দুর্গা পূজা। আজ শুভ বিজয়া। শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। তাই ঢাকের বোলে নিনাদিত হচ্ছে-‘ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন’। বহু মণ্ডপের লাউড স্পিকারে মন্দ্রিত হচ্ছে -‘নবমী নিশি যেন আর না পোহায়, তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়….। সমসনাতন বিশ্বাসে- বোধনে ‘অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর…
Read Moreইলিশে খুশি ক্রেতা-বিক্রেতা
বাজারে এখন ইলিশের দাপট। ঝকঝকে সুস্বাদু এসব রুপালি ইলিশ ভোজন রসিক ক্রেতার নজর এড়িয়ে যাওয়ার উপায় নেই। দামে তুলনামূলক সস্তা হওয়ায় ক্রেতারা যেমন ইচ্ছেমতো ব্যাগে ভরছেন, বিক্রেতারাও দেখছেন লাভের মুখ। সেইসাথে যেসব জেলেরা উত্তাল সাগরের সঙ্গে যুদ্ধ করে ইলিশ ধরছেন, তাদের মুখেও হাসি ফুটিয়েছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। মত্স্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত বছর আগস্টের মাঝামাঝি থেকে প্রচুর ইলিশ ধরা পড়লেও এবার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ভুলিয়ে দিচ্ছে জেলেদের কষ্ট। সংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন জায়গা থেকে বঙ্গোপসাগরের মাছের জন্য মত্স্য বন্দর…
Read Moreপদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করলেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেন, যাতে অন্তত চার লাখ ডলার খরচ হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র্রে পেশাগত কাজে সরকারি কর্মকর্তাদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের নিয়ম রয়েছে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তা বিষয়ক কাজে নিয়োজিত কর্মকর্তারা এ নিয়মের বাইরে। অবশ্য প্রাইস তার বিরুদ্ধে অভিযোগ…
Read Moreপ্রধানমন্ত্রী এখন ভালো আছেন, ৭টি জরুরি ফাইল ছেড়েছেন
ঢাকা, ৩০ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তাঁর গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়। ডিজিটাল মাধ্যমে বৃহস্পতিবার তিনি ৭টি জরুরি ফাইল ছেড়ে দিয়েছেন। গতকাল সকালে ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। তিনি সার্বক্ষণিক ঢাকায় তাঁর অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সাতটি ইলেট্রনিক ফাইল (ই-ফাইল) ছেড়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রধানমন্ত্রী এখন ভালে আছেন। তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘তাঁর স্বাস্থ্যের ব্যাপারে যারা উদ্বেগ প্রকাশ করেছেন, পাশাপাশি যারা তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আমি…
Read More২০২৪ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে : অর্থমন্ত্রী
ঢাকা, ৩০ সেপ্টেম্বর : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ লক্ষ্য অর্জনের দিকে যেভাবে এগুচ্ছে, তাতে আমরা ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত হবো। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সাধনা সংসদের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হওয়ার কথা। তবে এর আগেই ২০২৪ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে।’ অর্থমন্ত্রী বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আশা করি ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে উন্নীত হতে পারবো। আর ২০২১ সালে মধ্যে আয়ের দেশে যেতে পারবো। তিনি বলেন, আমরা যখন…
Read Moreমুম্বাইয়ে রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু
মুম্বাই, ৩০ সেপ্টেম্বর : মুম্বাইয়ের এলফিনস্টোন স্টেশনে গুজবে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩৬ জন। এঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় এলফিনস্টোন স্টেশনে প্রতি দিনের মতোই যাত্রীদের ভিড় ছিল। পাশাপাশি এ দিন প্রবল বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি থেকে বাঁচতে বহু যাত্রী স্টেশনের ফুট ওভার ব্রিজে আশ্রয় নেন। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পিছনে বেশ কয়েকটি তথ্য উঠে এসেছে। ব্রিজের পাশে টিকিট কাউন্টারে শর্ট সার্কিট হয়েছে বলে গুজব ছড়ায়। আবার যাত্রীদের…
Read Moreচীন ও রাশিয়া রোহিঙ্গা সংকট নিরসনে ইতিবাচক সাড়া দিবে : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেছেন চীন ও রাশিয়া রোহিঙ্গা সংকট নিরসনে ইতিবাচক সাড়া দিবে। দেশ দু’টি ইতোমধ্যে মিয়ানমারের শরণার্থীদের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে। তিনি বলেন, আমি আশা করি, তাঁরা মানবতা ও যৌক্তিকতার পক্ষে অবস্থান নেবে। ওবায়দুল কাদের গতকাল দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজামন্ডপ পরিদর্শনকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় রোহিঙ্গা সংকট নিয়ে চীন ও রাশিয়ার অবস্থান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় তিনি বলেন,‘আমরা জাতীয় ও আন্তর্জাতিক গনমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনায়…
Read More