বেইজিং, ১১ সেপ্টেম্বর : চীনের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলে শুক্রবার থেকে টানা বর্ষণে আট জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া সাতজন নিখোঁজ রয়েছে। সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় সোমবার সিনহুয়াকে একথা জানায়। দেশটির চংগিং পৌরসভা এবং হেনান, হুবেই, সিচুয়ান, গুইঝু, ইউনান ও শানজি প্রদেশ থেকে প্রায় ৬ হাজার ৭শ’ লোককে সোমবার সকালে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভারি বর্ষণে প্রায় পাঁচশ’ বাড়ি ধসে পড়েছে এবং ২ হাজার ৭শ’র ও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Read MoreDay: September 11, 2017
৩ নভেম্বর পরীমনির ‘ইনোসেন্ট লাভ’
বিবিনিউজ , ঢাকা, ১১ সেপ্টেম্বর : এই সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনির নতুন একটি ছবি ‘ইনোসেন্ট লাভ’। এটি আগামী ৩ নভেম্বর মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক রমিজ উদ্দিন। পরীমনি বলেন, ‘এটি সুন্দর একটি প্রেমের ছবি। আমি চেষ্টা করেছি নিজেকে মেলে দিয়ে কাজ করতে। সত্যি বলতে কী, এটি আমার ক্যারিয়ারের প্রথমদিকের ছবি। এতে আমার চরিত্রের নামও পরী। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা আঙ্কেল। এতে ভার্সিটিপড়ুয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমি আশাবাদী ছবিটি দর্শকদের খুবই ভালো লাগবে।’ ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। তিনি বলেন,‘এই ছবির কাহিনীতে নতুনত্ব রয়েছে।…
Read More২০১৮ সালের মধ্যে দেশের ৯০ শতাংশ পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দিবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ঢাকা, ১১ সেপ্টেম্বর : রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী ৯০ শতাংশ পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক সংখ্যা এক কোটি ৯৮ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র আগস্ট মাসে ৩ লাখ ৫৯ হাজার ৩৯১ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের বিশাল জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর উল্লেখ…
Read Moreবেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন
লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখে এই সফল অস্ত্রোপচার হয়। অপারেশনের ৩ ঘন্টা অতিবাহিত হবার পর তিনি তাঁর বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফেরেন। বেগম খালেদা জিয়া সুস্থ আছেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। চিকিৎসকের পরামর্শক্রমে তিনি বিশ্রামে রয়েছেন। অপারেশনসহ যাবতীয় চিকিৎসা কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছেন লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান। পুত্রবধূ ডা. জোবায়দা…
Read Moreঢাকা ও চট্টগ্রামগামী নৈশকোচ থেকে ৭২ রোহিঙ্গা আটক
বিবিনিউজ ,কক্সবাজার, ১১ সেপ্টেম্বর : কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা ও চট্টগ্রামগামী নৈশকোচ থেকে ৭২ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। রবিবার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি নৈশকোচে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানান, আটক রোহিঙ্গারা বাংলাদেশে এসে কৌশলে ঢাকা ও চট্টগ্রামে চলে যাচ্ছিল। কক্সবাজারের লিংক রোড এলাকায় নৈশকোচে তল্লাশি করে ৭২ রোহিঙ্গাকে আটক করা হয়। আটক রোহিঙ্গাদের কুতুপালংয়ে নির্ধারিত শরণার্থী শিবিরে পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ২৫ আগস্ট দেশটির পুলিশের ওপর রোহিঙ্গাদের চালানো হামলার প্রতিক্রিয়ায় রাখাইনে সেনা অভিযান শুরু…
Read Moreময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
বিবিনিউজ , ময়মনসিংহ, ১১ সেপ্টেম্বর : ময়মনসিংহের ত্রিশালে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানিয়েছেন, সোমবার ভোরে মহাসড়কে ডাকাতি করছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত সদস্য ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা পালিয়ে যান। নিহত ডাকাত সদস্য শম্ভুগঞ্জে দু’জনকে হত্যা করে ১০টি গরু…
Read Moreতৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা
বিবিনিউজ , গাজীপুর, ১১ সেপ্টেম্বর , গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর এরশাদনগর এলাকার ছাত্রলীগ নেতা তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা মাসুদকে (২৬) আটক করেছে টঙ্গী থানার পুলিশ। সোমবার ভোরে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। মাসুদ সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এরশাদনগর এলাকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদকে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। এ…
Read Moreবান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৫
বিবি নিউজ , বান্দরবান, ১১ সেপ্টেম্বর : বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পাঁচজন রোহিঙ্গা নিহত ও তিনজন আহত হয়েছেন। রবিবার ও শনিবার রাতে এ সব মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। বান্দরবানের ঘুনধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, রবিবার বান্দরবানের তুমব্রু সীমান্তে কাটাতারের বেড়ার কাছে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আবুল খায়েরের ছেলে মো. হাসান (২৭) গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার পা উড়ে গেছে। এ ছাড়া রবিবার দুপুরে বান্দরবানের রেজু আমতলি সীমান্তের মাঝখানে দ্বিতীয় মাইন বিস্ফোরণে সলিমুল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা নিহত ও নুরুল আমিন নামে অপর একজন আহত হন। এর আগে শনিবার রাত…
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিনসহ ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের ৪ বগী লাইনচ্যুত : ৪সদস্যের তদন্ত কমিটি গঠন
বিবিনিউজ , ব্রাহ্মণবাড়িয়া, ১১ সেপ্টেম্বর : ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় পুনিয়াউট এলাকায় তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার ভোর পৌনে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ভোর পৌণে ৪টায় ছেড়ে যাওয়ার পর পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়। পরে অন্য একটি ইঞ্জিন সংযুক্ত করে দুর্ঘটনা কবলিত ইঞ্জিনসহ বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তূর্ণা। তবে বিকল্প লাইন…
Read Moreঅন্তত ছয় মাসের জন্য টেস্ট থেকে দূরে থাকতে চান সাকিব
বিবিনিউজ , ঢাকা, ১১ সেপ্টেম্বর : টানা কাজের চাপ থেকে সাময়িক মুক্তির লক্ষ্যে অন্তত ছয় মাসের জন্য টেস্ট থেকে দূরে থাকতে চান বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এ প্রকাশিত এক রিপোর্টে গতকাল একথা বলা হয়েছে। তবে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারা জানিয়েছেন, তার (সাকিব) কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন আবেদন এলে তবেই এ বিষয়ে আলোচনা করবে বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, ‘তিনি যদি আনুষ্ঠানিকভাবে এ রকম কোন আবেদনপত্র জমা দেন তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।…
Read More