লন্ডন, ২০ সেপ্টেম্বর : আনন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও তার সরকার রাখাইন রাজ্যের ভয়াবহ রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে বালিতে তাদের মাথা গুঁজে রেখেছেন বলে সমালোচনা করেছেন। খবর এএফপি’র। লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জেমস গোমেজ মিয়ানমারের নেত্রী অং সান সু চি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। অন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও সু চির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। গোমেজ বলেন, ‘অং সান সু চি তার বক্তব্যের মাধ্যমে আবারও দেখিয়েছেন যে, তিনি ও তার…
Read MoreDay: September 20, 2017
আগামী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে
দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়। মঙ্গলবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার…
Read Moreঅভিনেত্রীকে শ্লীলতাহানির চেষ্টা
নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর : বেহালার সিড়িটিতে অভিনেত্রীর গাড়ি আটকে মত্ত যুবকদের তাণ্ডব। অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে শ্লীলতাহানি, শারীরিক নিগ্রহ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রাতে শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সেই সময়ই তিনি বুঝতে পারেন আচমকা তাঁর গাড়িতে জোরে একটা ইঁট ছুড়ে মারল কেউ। গাড়ি থেকে নামতেই তাঁকে এসে ঘিরে ধরেন দুই স্থানীয় যুবক। অভিনেত্রীর দাবি, সেসময় দুই তরুণই মত্ত ছিলেন। তাঁদের অভিযোগ, অভিনেত্রীর গাড়ি তাঁদের কার্যত পিষে দেওয়ার চেষ্টা করেছিল। এরপরই শুরু হয় বচসা। বচসার মাঝে আচমকা গাড়ির চাবি নিয়ে পালায় দুই মত্ত তরুণ। রাত বারোটা নাগাদ দুই…
Read Moreসরকার শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী
নিউইয়র্ক, ২০ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার অর্থনীতি ও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শ্রমিক অধিকারের বিষয়টি গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ‘মানবাধিকার এবং শ্রমিকের অধিকারের সুরক্ষায় আমাদের দৃঢ় অঙ্গীকারের কারণে আমরা অর্থনীতি ও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শ্রম অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি।’ সোমবার সন্ধ্যায় কনভেইন কনফারেন্স সেন্টারে গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক এ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ শীর্ষক উচ্চপর্যায়ের ফলোআপ বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সুইডেনের সহায়তায় গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক উন্নয়নের কার্যক্রমের উল্লেখ করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে, সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হলে যথাযোগ্য চাকরির…
Read Moreপাবনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
পাবনা, ২০ সেপ্টেম্বর : পাবনার আটঘরিয়ায় আবু দাউদ (৪৫) নামের এক ইউপি ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন। মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দাউদ উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত লতিফ মুন্সীর ছেলে। তিনি ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার সময় দাউদ শিবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর গ্রামের ব্রিজের কাছে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাকে এলোপাথাড়ীভাবে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী…
Read Moreশান্তিরক্ষী বাহিনীতে যৌন নির্যাতন বন্ধে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর
নিউইয়র্ক, ২০ সেপ্টেম্বর, : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ শান্তিরক্ষীদের মাঝে যৌন অপরাধ নির্মূলে জাতিসংঘের মহাসচিবের যথাযথ পদক্ষেপের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ভিকটিম সাপোর্ট ফান্ডে ১ লাখ ডলার প্রতীকী চাঁদার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সর্বোচ্চ সংখ্যক সেনা সদস্য ও পুলিশ সদস্য নিয়োগকারী হিসেবে আমরা যৌন নির্যাতন ও অপরাধ বন্ধের বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করি। এ অভিযোগে আমাদের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। প্রধানমন্ত্রী সোমবার জাতিসংঘ সদর দফতরে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে যৌন নির্যাতন ও অপরাধ দমন শীর্ষক উচ্চপর্যায়ের এক বৈঠকে এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি যৌন অপরাধ প্রতিরোধে…
Read Moreমেক্সিকোয় ভূমিকম্পে নিহত ১৩৮
মেক্সিকো সিটি, ২০ সেপ্টেম্বর : মেক্সিকোতে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৩৮ জন নিহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.১। এতে দেশটির রাজধানী মেক্সিকো সিটি ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে অনেক ভবন ধসে পড়ে এবং লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর এএফপি’র। সরকার জানায়, এই ভূমিকম্পে দেশটির মোরেলাস ও পুয়েবলা প্রদেশ দু’টি থেকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে। স্থানীয় সময় বেলা ১টা ১৪মিনিটে (গ্রিনিচ মান সময় ১৮:১৪টা) এই ভূমিকম্প আঘাত…
Read Moreচালের দাম কমানোর আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা
ঢাকা, ২০ সেপ্টেম্বর : সরকার চাল আমদানি সংক্রান্ত কয়েকটি সমস্যা সমাধান করবে। ফলে কাল থেকে চালের দাম কমানো হবে বলে ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন। কয়েকজন মন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান, সরকারের সঙ্গে তাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। ফলে কাল থেকে চালের দাম কমা শুরু হবে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং খাদ্য মন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে তারা এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, প্রতিবন্ধকতা দূরীকরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, চাল আমদানি ও পরিবহনে আগামী তিন মাস পাটের বস্তার…
Read Moreলক্ষ্মীপুরের মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
লক্ষ্মীপুর, ২০ সেপ্টেম্বর : দেরিতে হলেও মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। গত একমাস ধরে জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়ায় আনন্দ বইছে জেলে পাড়ায়। বৃষ্টিপাতের ফলে নদীর বৃদ্ধি পাওয়ায় বঙ্গোপসাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠে আসছে মেঘনা নদীতে। আর এসব ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। জেলেরা এখন আর অলস সময় কাটায় না। নৌকা নিয়ে অনুকূল আবহাওয়ার মেঘনায় মাছ ধরছে। দীর্ঘদিন পর ইলিশ কেনা-বেচায় ফের জমজমাট হয়ে উঠেছে নদীর তীরের মাছের আড়ৎ গুলো। মাছ ঘাটে প্রতিদিন লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। কমলনগর উপজেলার মতির হাট জেলার…
Read Moreলয়েডকে পেছনে ফেলে সেরা অধিনায়ক কোহলি
২০ সেপ্টেম্বর : ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডকে পেছনে ফেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতাংশ ওয়ানডে ম্যাচ জয়ের দিক দিয়ে এখন সবার উপরে ভারতের দলপতি বিরাট কোহলি। গত রোববার চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ২৬ রানে হারায় কোহলির নেতৃত্বাধীন ভারত। ফলে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি শতাংশ ম্যাচ জয়ের নজির গড়লেন কোহলি। ৩৬ ম্যাচে ২৮টি জয় ও ৭টিতে হারের স্বাদ পায় ভারত। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ফলে অধিনায়ক হিসেবে তার ওয়ানডে জয়ের শতাংশ ৮০। এতোদিন এই ক্ষেত্রে সেরা ছিলেন ক্যারিবীয় দলপতি লয়েড। ৮৪ ম্যাচে অধিনায়কত্ব করে ৬৪ ম্যাচে দলকে জয় এনে দেন তিনি।…
Read More