বিবি নিউজ সার্ভিস : দেশে ভোট চুরির সংস্কৃতি চালু করার জন্য বিএনপিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটের অধিকার নিয়ে আর কাউকে ভবিষ্যতে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কাউকে জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় ভাষণকালে একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবেই নির্বাচন পরিচালনা করবে। আমরা সেটা নিশ্চিত করবো। এটা নিয়ে অহেতুক…
Read MoreDay: September 8, 2017
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করতে বিশ্ববাসীর কাছে দাবি জানালেন আইনমন্ত্রী
বিবি নিউজ সার্ভিস : আইনমন্ত্রী আনিসুল হক মায়ানমারের রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করার জন্য বিশ্ববাসীর প্রতি দাবি জানিয়েছেন। তিনি আজ সকালে জেলার আখাউড়ার ধলেশ্বর গ্রামে রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এ সময় তিনি এ দাবি জানান। আনিসুল হক বলেন, ‘মায়ানমার থেকে ¯্রােতের মত ভেসে আসা রোহিঙ্গাদের এ বিশাল চাপ বাংলাদেশের সহ্য করার সামর্থ্য নেই। তবে হয়তো সাময়িকভাবে তাদেরকে সহযোগিতা করা যাবে। আমরা বিশ্ববাসীর কাছে এই দাবি জানাই যে রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে যেন তারা সোচ্চার হয়।’…
Read Moreমিয়ানমারের সহিংসতায় ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে : জাতিসংঘ
বিবি নিউজ সার্ভিস : জাতিসংঘের ঊর্ধ্বতন এক প্রতিনিধি বলেছেন, মিয়ানমারে সহিংসতায় ইতোমধ্যে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। এদের বেশির ভাগ সংখ্যালঘু মুসলমান- যা সরকারি হিসেবে তুলনায় দ্বিগুণ। তিনি অং সান সুচিকে এ ব্যাপারে নির্ভয়ে খোলামেলা আলোচনা করার জন্য আহবান জানিয়েছেন। জাতিসংঘ প্রতিনিধি শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান। জাতিসংঘ বলেছে, গত ২ সপ্তাহে ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক পালিয়েছে এসেছে। শরণার্থী শিবিরগুলোতে এদের থাকার মতো জায়গাই হচ্ছে না। রাখাইন রাজ্যে সংঘর্ষ চলাকালে পালিয়ে আসার সময় অনেকেই নিহত হয়। এদিকে প্রদক্ষদর্শীরা বলেছে, রোহিঙ্গা জঙ্গিরা গত ২৫ আগস্ট…
Read Moreসাটুরিয়ায় ভুল অপারেশনে প্রসুতির মৃত্যু : লাশের দাম ১ লাখ ১০ হাজার টাকা
স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস : ভুল অপারেশনে প্রসুতি মৃত্যুর পর তা ১ লাখ ১০ হাজার টাকায় দফা-রফা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে সাটুরিয়া ডায়গনষ্টিক সেন্টার এন্ড নার্সিং হোমে। গোপনে মামলা থেকে বাঁচতে নিহতের আত্বীয়-স্বজনদের মাধ্যমে এ আপোষ করা হয়েছে বলে সূত্র জানায়। নিহত প্রসুতি আইরিনের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা রোডের ইউপি ভবন সংলগ্ন পাড়ায়। জানাগেছে, গত বুধবার সাটুরিয়া ডায়গনষ্টিক সেন্টার ও নার্সিং হোমে সন্তান প্রসবের জন্য আইরিন নামে এক গৃহবধুর অপারেশন শুরু হয়। ভুল অপারেশনের কারনে প্রায় দেড় ঘন্টা আইরিনের শরীর থেকে রক্ত ঝড়তে থাকে। এ সময়…
Read Moreনাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থা
বিবি নিউজ , ৮ সেপ্টেম্ব : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের নাব্য সংকটের ফেরি চলাচলে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শুক্রবার অল্প পানিতে কমসংখ্যক যান নিয়ে ওজন কমিয়ে চলাচল করছে ছোট আকারের ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের চেষ্টা চলছে। বিআইডব্লিউটিএ ইতোমধ্যে ভারী যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে নির্দেশনা দিয়েছে। শিমুলিয়ায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকলেও কাঁঠালবাড়ি ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ ক্রমেই বাড়ছে। কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের এখন অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যান। ঘাটমুখী গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে। ঘাটের অস্বাভাবিক অবস্থা এড়াতেই এ ব্যবস্থা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ছোট আকারের এবং জরুরি যানগুলোকে যেতে দেওয়া…
Read Moreমেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৮ মাত্রার ভূমিকম্প
বিবি নিউজ , ৮ সেপ্টেম্ব : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এবং অনেক দূরে মেক্সিকো সিটিতেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিত জরিপ বিভাগ সেখানে সুনামি সতর্কতা জারি করেছে। চিয়াপাস প্রদেশের ট্রেস পিকোস শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সমুদ্রে এই ভূমিকম্প আঘাত হানে। শেখ সালমা/বিবি নিউজ /১১
Read Moreকাঁদলেন তুরস্কের ফার্স্ট লেডি
মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে পরিদর্শন করেছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি উখিয়ায় পৌঁছান। সেখানে তুরস্কের ফার্স্ট লেডি রোহিঙ্গাদের শরণার্থীদের ত্রাণ সহায়তা দেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সংঘাতে বিপর্যস্ত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের অবস্থা দেখেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কক্সবাজারে তুরস্কের প্রতিনিধি দলের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও ছিলেন। তুর্কি ফার্স্টলেডি ইমিনি এরদোগান উখিয়া কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। এসময় ফার্স্ট লেডিকে কাছে…
Read Moreরোহিঙ্গা সমস্যায় মায়ানমারের পাশেই ভারত, আশ্বাস মোদির
বিবি নিউজ , ৮ সেপ্টেম্ব : রোহিঙ্গা ইস্যুতে আং সু কি সরকারের পাশেই থাকছে ভারত। মায়ানমারের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা বজায় রাখতে সমস্ত রকমভাবে সাহায্য করবে ভারত। বুধবার এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাজধানী নেইপিদাওয়ে রোহিঙ্গা বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে কড়া অবস্থান স্পষ্ট করেন মোদি। কোনওভাবেই পাহাড়ি দেশটির বুকে বিচ্ছিন্নতাবাদকে মেনে নেওয়া হবে না, স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। খবর ভারতের বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনের। এদিন, আং সু কি-র সঙ্গে একটি যৌথ বিবৃতি জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানের অশান্ত সময়ে মায়ানমারের পাশেই থাকবে পুরনো বন্ধু ভারত। এছাড়াও,…
Read Moreআমরা সংঘাত এড়িয়ে যেতে চাই : মির্জা ফখরুল
বিবি নিউজ , ৮ সেপ্টেম্ব : আমরা সংঘাত এড়িয়ে যেতে চাই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের এই সরকারের প্রতি আস্থা নেই। আমিই সব- এই দাম্ভিকতা পরিহার করতে হবে। তিনি বলেন, সত্যিকার অর্থেই একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে আগামী নির্বাচন হোক- সেটা আমরা চাই, সিরিয়াসলি চাই। আমরা কখনোই চাই না যে, সেই অতীতের পুনরাবৃত্তি হোক। আমরা এখনই সংঘাতে যেতে চাই না। সংঘাত এড়িয়ে যেতে চাই। আজ উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আমরা বরাবরই বলে এসেছি, নির্বাচনের আগে…
Read Moreমিয়ানমারের দমন প্রক্রিয়া বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে
বিবি নিউজ , ঢাকা, ৮ সেপ্টেম্ব : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহ তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নেপিডোর এই দমন প্রক্রিয়াও প্রতিবেশী বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোপূর্বে মিয়ানমারে (রাখাইন রাজ্য) সংঘটিত (পুলিশ চেকপোস্টে হামলা সম্পর্কিত খবর) কখনো সমর্থন করে না। আঞ্চলিক জোট বিমসটেকের বিদায়ী মহাসচিব সুমিথ নাকানদালা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, কিন্তু যে প্রক্রিয়ায় মিয়ানমারের সরকার প্রতিক্রিয়া দেখাচ্ছে তা বাংলাদেশের জন্য…
Read More