ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার নতুন করে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, তাতে আটটি দেশের নামের তালিকায় উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা ও শাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও মার্কিন কর্তৃপক্ষের সাথে সহযোগিতার ঘাটতির কথা উল্লেখ করে এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। ফলে যাদেরকে আমরা পুরোপুরি নিরাপদ বিবেচনা করতে পারিনা তাদেরকে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।’ নিষেধাজ্ঞার নতুন এ তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র…
Read MoreDay: September 25, 2017
রাজধানীর ২৩১টি পূজামন্ডপ পুলিশের কড়া নজরদারীতে : ডিএমপি কমিশনার
ঢাকা, ২৫ সেপ্টেম্বর: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ২৩১টি পূজামন্ডপ পুলিশের কড়া নজরদারীতে রয়েছে। তিনি বলেন, নগরীর সবক’টি পূজামন্ডপ ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটি পূজা মন্ডপে আর্চওয়ের মাধ্যমে সবাইকে প্রবেশ করতে হবে। তিনি সোমবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন। এসময় ডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. মাসুদুর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, গত বছরের তুলনায় রাজধানীতে এবার সাতটি পূজামন্ডপ বেড়েছে।…
Read Moreরোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে প্রভাবিত করার আশ্বাস দিয়েছে চীন
ঢাকা, ২৫ সেপ্টেম্বর: রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমস্যার স্থায়ী সমাধানে দেশটিকে প্রভাবিত করার আশ্বাস দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। সফররত আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল দেশটির রাজধানী বেইজিংয়ে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে চীনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার লি জুন এই আশ্বাস প্রদান করেন। বৈঠকে তিনি বলেন, ‘চীন সরকার মিয়ানমারকে প্রভাবিত করবে যেন তারা বাংলাদেশের উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসে। চীন মনে করে এই অঞ্চলে শান্তির জন্য মিয়ানমার সরকারের রোহিঙ্গা সমস্যায় স্থায়ী সমাধানে পৌঁছানো উচিত।’ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া টেলিফোনে এ কথা…
Read Moreচীনে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু
সাংহাই, ২৫ সেপ্টেম্বর : চীনের পূর্বাঞ্চলীয় একটি নগরীতে সোমবার দু’টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় ১১ জন মারা গেছে। সরকারি সূত্র একথা জানায়। খবর এএফপি’র। স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়, ঝিজিয়াং প্রদেশের তাইঝু নগরীতে মধ্যরাতের পরপরই এ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ১১ জনের প্রাণহানি ঘটে। মারাত্মকভাবে দগ্ধ অপর দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে আরো ১০ জন সামান্য দগ্ধ হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। আইন ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে চীনে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে।
Read Moreকাল থেকে শুরুদুর্গাপূজা
ঢাকা, ২৫ সেপ্টেম্বর : বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামীকাল ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ৩০ সেপ্টেম্বর শনিবার (পূজা আরম্ভ সকাল ৭টা ৩০ মিনিট এবং পূজা সমাপন ও দর্পণ বিসর্জন সকাল ৯টা ৩১ মিনিটের মধ্যে) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনের এ উৎসবের। এর আগে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকালে ৬টা ৩০ মিনিটে কল্পারম্ভ এবং বিকাল ৪টায় বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। এদিন সকাল থেকে চন্ডিপাঠে মুখরিত থাকবে সকল মন্ডপ এলাকা।…
Read Moreদেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে এশিয়াটিক সোসাইটির প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘আপনাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করতে হবে। আপনাদেরকে অবশ্যই দেশের প্রকৃত ইতিহাস ও কৃষ্টি তুলে ধরার জন্য কাজ করতে হবে।’ রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। আবদুল হামিদ সোসাইটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।…
Read Moreসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও, ২৫ সেপ্টেম্বর : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় গরু ব্যবসায়ীরা জানায়, রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে রাজ্জাক বাংলাদেশ সীমান্ত ডাবরির বিপরীতে ভারতের ১৭১-ফুলবাড়ি শ্রীপুর সীমান্তে অবৈধভাবে গরু আনতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সৈন্যরা লক্ষ্য করে রাজ্জাককে গুলি ছোড়ে। এ সময় আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফের সদস্যরা রাজ্জাককে ভারতীয় ক্যাম্পে নিয়ে যান। এ বিষয়ে ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে.…
Read Moreঘর ভাঙল অভিনেত্রী স্পর্শিয়ার
ঢাকা, ২৫ সেপ্টেম্বর : ঘর ভাঙল মডেল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। তার স্বামী নির্মাতা রাফসান আহসানের সঙ্গে গত ২১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের কাজী অফিসে ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। স্পর্শিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরটি নিশ্চিত করে রাফসাসন জানান, আমাদের দুজনের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছে। ডিভোর্সের সময় আমার এবং স্পর্শিয়ার কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। রাফসান বলেন, এখননো স্পর্শিয়ার সাথে আমার যোগাযোগ আছে। শনিবার সে আমার বাসায় এসে আমার আব্বাকে দেখে গেছে। ডিভোর্সের মাসখানের আগে থেকে আমরা আলাদা থাকতে শুরু করি। ভালোবেসেই পারিবারিকভাবেই তো বিয়ে করেছিলেন? কিন্তু ডিভোর্স হলো কেন? এ প্রশ্নের জবাবে রাফসান বলেন,…
Read Moreযশোরে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
যশোর, ২৫ সেপ্টেম্বর : যশোরের ঝিকরগাছায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার বাঁকড়া এলাকার দিকদানা মাঠে এ ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং প্রাক্তন ইউপি সদস্য ছিলেন। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা খোসালনগর গ্রামের তুফান গোলদারের ছেলে। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিকদার মতিয়ার রহমান জানান, বাঁকড়া বাজারে যাওয়ার জন্য সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সিদ্দিকুর রহমান। বাঁকড়া এলাকার দিকদানা মাঠে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।…
Read Moreবিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি আজ
ঢাকা, ২৫ সেপ্টেম্বর : আবারো বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। ৮ থেকে ১৫ শতাংশ হারে দাম বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। এর উপর গণশুনানি আজ থেকে শুরু হচ্ছে।
Read More