সাংহাই, ২৫ সেপ্টেম্বর : চীনের পূর্বাঞ্চলীয় একটি নগরীতে সোমবার দু’টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় ১১ জন মারা গেছে। সরকারি সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়, ঝিজিয়াং প্রদেশের তাইঝু নগরীতে মধ্যরাতের পরপরই এ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ১১ জনের প্রাণহানি ঘটে। মারাত্মকভাবে দগ্ধ অপর দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনে আরো ১০ জন সামান্য দগ্ধ হয়।
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আইন ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে চীনে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে।
চীনে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু
