বগুড়া, ২৩ সেপ্টেম্বর : ভিপি সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শনিবার সকাল থেকে বগুড়ায় আধা বেলা হরতাল চলছে। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এই হরতালের ডাক দেন। এদিকে ভিপি সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে নয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার জেলা বিএনপির বিক্ষোভ, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় অর্ধদিবস হরতাল, রবিবার মানববন্ধন, সোমবার শহর যুবদল, মঙ্গলবার স্বেচ্ছাসেবকদল, বুধবার ছাত্রদল, বৃহস্পতিবার শ্রমিকদল, শুক্রবার মহিলা দল, শনিবার জেলার প্রত্যেক উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়ের…
Read MoreDay: September 23, 2017
জঙ্গি অর্থায়নের অভিযোগে ১১ গ্রেফতার
ঢাকা, ২৩ সেপ্টেম্বর : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা আজ ভোরে রাজধানীর রূপনগর এলাকা থেকে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীর রূপনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। দিয়া ইসলা / বিবি নিউজ /২০৭
Read Moreউখিয়ায় এটিএন বাংলা পক্ষ থেকে বিপুল পুরমান ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে
মিয়ানমার থেকে সেনাবাহিনীর হাতে নির্যাতনের হাত থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ বিতরণ করার মহতি উদ্যোগ নিয়েছে বাংলাদেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। এ জন্য গত সাত দিন ধরে ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় এসি আই লজেষ্টিকস কারখানায় পাঁচ হাজার রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী প্যাকেট জাত করা হয়েছে সম্পন্ন । ত্রাণ সামগ্রী কাভার ভ্যানে করে উখিয়া উদ্দেশে চলে গিয়েছে । এটিএন বাংলা কতৃপক্ষ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ বিতরণ করার জন্য এটিএন বাংলার নির্দেশে গত সাত দিন ধরে আশুলিয়ার জিরাবো এলাকায় এসি আই লজেষ্টিকস…
Read Moreতামিমকে নিয়ে শঙ্কা
ঢাকা, ২৩ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবালকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে পেশীর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। এদিকে দ্বিতীয় ইনিংসেও ওপেন করতে আসেননি তামিম। দক্ষিণ আফ্রিকায় গত ২১ সেপ্টেম্বর শুরু হওয়া একমাত্র অনুশীলন ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন দিনের এই টেস্ট ম্যাচের ইনিংসের প্রথম বলে চার মেরে ব্যক্তিগত রানের খাতা খুলেন দেশসেরা ওপেনার তামিম। পঞ্চম ওভারে এক রান নিতে গিয়ে মাংসপেশিতে টান লাগে তামিমের। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়ার পর তাকে মাঠে দেখা যায়নি। প্রাথমিকভাবে…
Read Moreভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূমিকম্প
ভারত-শাসিত কাশ্মীরে শনিবার একটি স্বল্পমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর সিনহুয়ার। ভারতের আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তারা আরো জানায়, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মীর অঞ্চলের ৩৪.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৪.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে। কর্মকর্তারা জানান, এতে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন এলাকা থেকে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রায় ৮০ হাজার লোকের প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে এর তীব্রতা…
Read Moreবাংলাদেশ ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে : বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২২ সেপ্টেম্বর : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। এজন্য বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সফল ভাবে এগিয়ে যাচ্ছে। তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ১৩ কোটি ৩২ লাখ মোবাইল ফোন, প্রায় ৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্যে প্রায় ৮০ ভাগ এবং আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ২০ ভাগ তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে’। বাণিজ্যমন্ত্রী শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এশিয়া ইউরোপ মিটিং (আসেম)-এর সপ্তম ইকোনমিক মিনিস্টার্স মিটিং (ইএমএম)-এর দ্বিতীয় প্লেনারি সেশনে স্ট্র্যাংদেনিং ইকোনমিক…
Read Moreভারতে স্কুল বাস দুর্ঘটনায় ১৫ শিশু আহত
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে শুক্রবার একটি বাস দুর্ঘটনায় ১৫ জনের বেশি স্কুলছাত্র আহত হয়েছে। পুলিশ সিনহুয়াকে একথা জানায়। পুলিশ জানায় ৩০ শিক্ষার্থীবাহী স্কুলবাসটি ২৭ নম্বর হাইওয়ের ঝালওয়ার সড়কের কাছাকাছি পৌঁছলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে কেউ নিহত হয়নি। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
Read Moreতুরস্কে নৌকা ডুবে নিহত ৪ : নিখোঁজ ২০
ইস্তাম্বুল, ২৩ সেপ্টেম্বর : তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলের অদূরে শুক্রবার একটি অভিবাসীবাহী মাছ ধরার নৌকা ডুবে চারজনের প্রাণহানি ঘটেছে। দেশটির দুইটি বার্তা সংস্থা জানায়, এতে আরো ২০ জন নিখোঁজ রয়েছে। খবর এএফপি’র। রিপোর্টে বলা হয়, ইস্তাম্বুলের কোকেইলি প্রদেশের পূর্বাঞ্চলীয় কেপকেন জেলার ওই নৌকাডুবির ঘটনায় ৩৮ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
Read Moreজাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের উল্লেখযোগ্য অংশ
ঢাকা, ২৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে ভাষণ দেন। তাঁর ভাষণের উল্লেখযোগ্য অংশ নিম্নে উল্লেখ করা হলো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতি ধর্ম নির্বিশেষে মিয়ানমারের রাখাইন রাজ্যের সকল বেসামরিক নাগরিকের নিরাপত্তা রক্ষা এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আশু ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘ মহাসচিবের প্রতি অবিলম্বে সেখানে ‘তথ্য অনুসন্ধ্যান মিশন’ পাঠানোর আহ্বান জানান এবং জাতিগত নিধন বন্ধে আরো কতিপয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। মিয়ানমারকে অবশ্যই নি:শর্তভাবে অবিলম্বে ও চিরতরে রাখাইন রাজ্যে সহিংসতা ও জাতিগত…
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হচ্ছে : ওবায়দুল কাদের
নারায়ণগঞ্জ, ২৩ সেপ্টেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা সম্ভব হচ্ছে। এ সেতুর কাজ কিছু দিনের মধ্যে দৃশ্যমান হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের জন্য আমরা ৩০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছি। এ টাকা সবই বাংলাদেশের।’ কাদের আরো বলেন, ‘দেশে ডবল ডেকার বাস রয়েছে। এবার আমরা ডবল ডেকার সেতুও পাব। কারণ এ সেতুতে বাস ও ট্রেন দু’টিই চলবে।’ তিনি শুক্রবার বিকেলে জেলার সোনারগাঁওয়ের সোনাখালীর র্যাংগস গ্রুপের গাড়ী সংযোজন…
Read More