ভিপি সাইফুলের মুক্তির দাবিতে বগুড়ায় হরতাল চলছে

hortalবগুড়া, ২৩ সেপ্টেম্বর : ভিপি সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শনিবার সকাল থেকে বগুড়ায় আধা বেলা হরতাল চলছে। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এই হরতালের ডাক দেন।

এদিকে ভিপি সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে নয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার জেলা বিএনপির বিক্ষোভ, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় অর্ধদিবস হরতাল, রবিবার মানববন্ধন, সোমবার শহর যুবদল, মঙ্গলবার স্বেচ্ছাসেবকদল, বুধবার ছাত্রদল, বৃহস্পতিবার শ্রমিকদল, শুক্রবার মহিলা দল, শনিবার জেলার প্রত্যেক উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

এ সময়ের মধ্যে ভিপি সাইফুল ইসলামকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে হুঁশিয়ারি দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান।

এদিকে বিএনপির হরতাল প্রতিরোধে ঘোষণা দিয়েছে বগুড়া শহর যুবলীগ।

Related posts

Leave a Comment