বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

image-11933-1481694859ডেস্ক রিপোর্ট:  গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে জাতি স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। এ উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ৭টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।  এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদর্শন করে। এছাড়া শহীদদের স্মরণে বিওগলে করুণ সুর বাজানো হয়।

ভোর ছয়টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন। পৌঁছেই তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর মধ্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মৃতিসৌধে পৌঁছালে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতিও শহীদ বুদ্ধিজীবী সন্তান ও যুদ্ধাহত মুক্তিযুদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

 

মিতু/বিবি নিউজ/৫৩৫

Related posts

Leave a Comment