ফ্যান্টাসি কিংডমে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের স্পিড র্ট্যাক মাষ্টার রেসিং সিজন ৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়ায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের এক্সট্রিম রেসিং এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দেশের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রানার আর্প হওয়ার গৌরব অর্জন করেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও ঢাকা টু মালেয়শিয়ার বিমান টিকিট তুলে দেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মাইদুল ইসলাম। অনুষ্ঠানে এ সময় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার…

Read More

ট্রাম্পকে জেতাতে রাশিয়ার হস্তক্ষেপ

ডেস্ক রিপোর্ট:  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছিল রাশিয়া। ট্রাম্পকে জয়ী করাই ছিল রাশিয়ার লক্ষ্য। এ কারণে রাশিয়া বারবার নির্বাচনের ব্যাপারে নাক গলিয়েছে। মার্কিন কেন্দ্রীয় সংস্থার (সিআইএ) গোপন প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টে গতকাল শুক্রবার এ খবর প্রকাশ করা হয়েছে।  এএফপির খবরে জানানো হয়, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন মার্কিন কর্মকর্তার সঙ্গে মস্কোর যোগসাজশ ছিল। তাঁরা উইকিলিকসকে বিভিন্ন তথ্য সরবরাহ করতেন। ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার প্রধান এবং অন্যদের ইমেইল হ্যাকের সঙ্গেও তাঁরা জড়িত ছিলেন।  নির্বাচনের কয়েক মাস আগে এসব ইমেইল উইকিলিকসের মাধ্যমে ফাঁস হয়। এতে…

Read More

দেশ নয়, স্বয়ং খালেদা জিয়াই মহাসংকটে রয়েছেন : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ নয়, বেগম খালেদা জিয়া এখন মহাসংকটে রয়েছেন। আজ শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেওয়া বিবৃতিকে বিএনপির চিরায়ত মিথ্যাচারের নতুন সংস্করণ অভিহিত করেন। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পেট্রোল বোমা মেরে নিরীহ জনগণ হত্যা, পার্কিং করা তালাবদ্ধ গাড়ীতে আগুন দিয়ে ঘুমন্ত বাস শ্রমিককে পুড়িয়ে হত্যা, পথচারী ছাত্রীকে বোমা মেরে আহত করা, কর্তব্যরত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করা, ক্ষমতায় বসে সরকারি বাহিনীকে অপব্যবহার করে অগণিত প্রতিপক্ষ…

Read More

’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ডেস্ক রিপোর্ট:  ঢাকা শিশু হাসপাতালে অনুষ্ঠিত হলো জাতীয় ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী  জাহিদ মালেক স্বপন, শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের সভাপতিত্ত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মঞ্জুর হোসেন, আইপিএইেএন এর পরিচালক ডাঃ  এবিএম মজহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন ও  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। সভা শুরুর আগে প্রধান অতিথি বেলুন ওড়িয়ে ও শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খা্ইয়ে  উদ্বোধন করেন।       মিতু/বিবি নিউজ/৪৮৮

Read More

টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে মৃত্যু শয্যায় গৃহবধূ

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্বামী, শ্বশুর-শাশুরির নির্মম নির্যাতনে ৭ দিনের কন্যা সন্তান নিয়ে মৃত্যুর প্রহর গুনছেন ফাতেমা খাতুন লিয়া (২৫)। জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চাঁন আমুলা গ্রামে। ফাতেমা বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সাত নম্বর ওয়ার্ডের তের নম্বর বেডে চিকিৎসাধীন। এ ঘটনা ফাতেমার পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে স্বামী শফিকুল ইসলামকে প্রধান আসামি করে শাশুরি মোছা: রোকেয়া বেগম ও শ্বশুর মো.আব্দুল হামিদের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।জানা যায়, ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চাঁন আমুলা গ্রামের আব্দুল হামিদের ছেলে শফিকুল ইসলামের সাথে ছয় বছর আগে একই উপজেলার…

Read More

রাজশাহী অঞ্চলে সরিষার ফলন সন্তোষজনক

ডেস্ক রিপোর্ট:  চলতি রবি মৌসুমে সরকারি বিভিন্ন পদক্ষেপ ও অনুকূল আবহাওয়া বিদ্যমান থাকায় এই অঞ্চলে সরিষা বীজের উৎপাদন সন্তোষজনক হচ্ছে বলে কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সূত্র মতে, বরেন্দ্র অঞ্চলসহ এই অঞ্চলের সর্বত্র রবি শস্যের ভালভাবে বেড়ে ওঠা থেকে বোঝা যাচ্ছে যে, সরিষা বীজের বাম্পার উৎপাদন হবে। শস্য মাড়াই আগামী মাসে শুরু হবে এবং কৃষকরা শস্য কাটার পর এই জমিগুলোতে বোরো চাষ শুরু করবে। কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) কর্মকর্তাগণ আজ এ কথা বলেন। ডিএই চলতি মৌসুমে এই অঞ্চলের আট জেলার এক লাখ ৮০ হাজার হেক্টর…

Read More

অভিবাসীদের মর্যাদা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহবান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের দুঃখ, দুর্দশা লাঘব করে তাদের মর্যাদা সুনিশ্চিত করতে একযোগে কাজ করে যাবার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু ২০১৭ সালে জিএফএমডি বৈশ্বিক পর্যালোচনায় প্রবেশ করছে, আমাদের অবশ্যই অভিবাসীদের দুঃখ-দুর্দশা লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের আরও নিশ্চিত করা প্রয়োজন যে, প্রত্যেক অভিবাসী যেন মর্যাদা পায় এবং নিরাপদে চলাফেরা ও কাজ করতে পারেন।’ প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণে…

Read More

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৫

ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে এ ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দুই নারী ব্যস্ততম একটি বাজারে তাদের সঙ্গে থাকা বোমাগুলোর বিস্ফোরণ ঘটিয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে চরমপন্থি গোষ্ঠী বোকো হারামই মূলত এ ধরনের হামলা চালিয়ে থাকে। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সা’দ বেলো জানান, হামলায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ইউসুফ মুহাম্মদ বলেন, ‘ক্রেতার বেশে দুই নারী বাজারের খাদ্যশস্য ও পুরাতন কাপড় বিক্রির জায়গায় যায়। সেখানে তারা সঙ্গে থাকা আত্মঘাতী…

Read More

রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মাশরাফি-সাকিবরা

ডেস্ক রিপোর্ট: চলতি মাসের শেষের দিকে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে এর আগে প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ। বিপিএলের জন্য দুই ভাগে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল। মুশফিক-মোস্তাফিজদের পর আজ রাতে অস্ট্রেলিয়া যাবেন মাশরাফি-সাকিবরা। দ্বিতীয় ফ্লাইটে মাশরাফি-সাকিবদের সঙ্গে আরও যাচ্ছেন তামিম ইকবাল, সাব্বির রহমান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানভীর হায়দার, মেহেদী মারুফ। সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। একইসঙ্গে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স এবং সিডনি…

Read More

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সর্দারের ছেলে। শনিবার ভোরে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান জানান, ভোরে কুষ্টিয়া থেকে জলপাই ও আলু বোঝায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক আসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।   মিতু/বিবি নিউজ/৪৮২

Read More