ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের স্পিড র্ট্যাক মাষ্টার রেসিং সিজন ৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়ায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের এক্সট্রিম রেসিং এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দেশের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রানার আর্প হওয়ার গৌরব অর্জন করেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও ঢাকা টু মালেয়শিয়ার বিমান টিকিট তুলে দেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মাইদুল ইসলাম। অনুষ্ঠানে এ সময় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মাইদুল ইসলাম বলেন স্পিড সব সময় তারুণ্যের চঞ্চলতাকে প্রতিপালন করে আসছে। আমাদের বিজ্ঞাপনের মাধ্যমেও সে বিষয়টি প্রতিফলিত হয় আর সেজন্য তারুণ্যের চঞ্চলতার উদ্দীপনাকে বহুগুণ বাড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন। উল্লেখ্য গত ১ ডিসেম্বর দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন’শ শিক্ষার্থীদের নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের স্পিড র্ট্যাক মাষ্টার রেসিং সিজন ৪ শুরু করেন। ১৬ জন তারকার নেতৃত্বে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের টিম থেকে সেরা ৬ জন রেসারদের বাছাই করার জন্য গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রাক নির্বাচনী রেসিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন ,আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিপুটি ম্যানেজার ইভেন্ট আযম বিন তারেক, এক্সেকিউটিভ আলিফ আল মোহাম্মেদ সালাউদ্দিন, ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার মেজর মঞ্জুর উদ্দিন আহমেদ।
মিতু/বিবি নিউজ/৪৯১
