জমি দখল নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৭

ডেস্ক রিপোর্ট: খাস জমি দখলকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সামাদ মোল্লা নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের নাটোর এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ জানায়, নলডাঙ্গা উপজেলার হালতিবিলে ১১ একর খাস জমি দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মৃধা এবং সাধারণ সম্পাদক অ্যাড. সোহরাব হোসেনের মধ্যে। শনিবার সকাল ৮টার দিকে বিরোধ পূর্ণ ওই খাস জমি দখল…

Read More

‘২০২৪ সাল নাগাদ বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশ থাকবে না’

ডেস্ক রিপোর্ট :  জাতিসংঘের  বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক  সংস্থা আঙ্কটাড জানিয়েছে, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসবে। শনিবার সকালে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঙ্কাটাডের একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মানিত ফেলো ড. দেবপ্রিয়, নির্বাহী পরিচলক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসলেও ২০২৭ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুবিধা পেত তার সব সুবিধাই পাবে।      …

Read More

বাবার গোপন কথা ফাঁস রজনীকান্তের মেয়ের!

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলে এক জন মানুষকে নিয়ে নানারকম কথা হাওয়ায় ওড়ে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও তেমনই একজন। তিনি দক্ষিণ ভারতে এতটাই জনপ্রিয় যে দেবতার সম্মান পান। অন্য দিকে, সারা ভারত জুড়েই তার অভিনীত নানা চরিত্র লোকমুখে নিয়ে নিয়েছে কিংবদন্তির আকার। কিন্তু, এইসবের কোনও কিছু দিয়েই আসল মানুষটাকে ধরা-ছোঁওয়া যায় না।  সে থেকে যায় আড়ালেই। তাই এবার মুখ খুলেছেন রজনীকান্তের মেয়ে সৌন্দর্য। এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে জানিয়েছেন , বাস্তবজীবনে তার বাবা রজনীকান্ত ঠিক কেমন মানুষ। সবার সঙ্গেই সমান ব্যবহার করেন রজনীকান্ত : সৌন্দর্য বলেন, সবাইকে কীভাবে সমান সম্মান দিতে হয়,…

Read More

আবদুল গফুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের অফিস সহকারী শেখ মো. আবু সাঈদের পিতা আব্দুল গফুর বার্ধক্যজনিত অসুস্থ্যতার কারণে আজ ভোরে রাজধানীর কামরাঙ্গীরচরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃুত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মরহুম আবদুল গফুর তার স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ধানমিন্ড কার্যালয়ের অফিস সহকারী শেখ মো: আবু সাঈদের পিতা আবদুল গফুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় শেখ হাসিনা প্রয়াত…

Read More

কান্দাহার বিমানবন্দরে গুলিতে নিহত ৬

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৫ নারী নিরাপত্তাকর্মীসহ ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।  কান্দাহার গভর্নরের মুখপাত্র শামিম আখাওয়াক জানিয়েছেন, ওই নারীরা একটি মিনিভ্যানে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তারা সেখানেই নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। সেসময় মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাত ব্যক্তি মিনিভ্যানের দিকে ক্রমাগত গুলি ছুড়তে থাকে। গুলিতে ওই পাঁচ নারী ছাড়াও তাদের চালকও নিহত হয়েছেন।  বিমানবন্দরে নারী সফরকারীদের তল্লাশির কাজ করতেন ওই নারী নিরাপত্তাকর্মীরা। কী কারণে তাদের ওপর এমন হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। এ পর্যন্ত কেউ গ্রেপ্তার…

Read More

ফের বোমায় কাঁপল তুরস্ক, বহু হতাহত

ডেস্ক রিপোর্ট : তুরস্কের কেন্দ্রীয় কাইসেরি শহরে একটি বাসে বড় ধরনের বোমার বিস্ফোরণ হয়েছে। এতে বহু হতাহতের আশংকা করা হচ্ছে।  স্থানীয় হাসপাতালের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েয়েছে, শনিবার বাসে বিস্ফোরণ হলে অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছেন। এদিকে বিবিসির খবর বলা হয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। সৈন্য ও সাধারণ মানুষদের বহনকারী বাসটি শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিপরীতে পৌঁছলে বিস্ফোরণ হয়।  তুরস্কের সংবাদ সংস্থা দোগান বলছে, একটি কার বোমা বাসটিকে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। গত সপ্তাহে ইস্তাম্বুলে কুর্দি জঙ্গিদের হামলায় ৪৪ জন নিহতের খবরের মধ্যে…

Read More

চৌদ্দগ্রামে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট:  কুমিল্লার চৌদ্দগ্রামে ১ শ’  ২০  বোতল  ফেনসিডিল  ও ২০ কেজি গাঁজাসহ মিলন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।  আটক মিলন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আলীগঞ্জের দেলোয়ার হোসেন শিকদারের পুত্র। চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ মিয়া জানান,  গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকা থেকে শুক্রবার রাতে মিলনকে মাদকসহ আটক করা হয়।     মিতু/বিবি নিউজ/৫৮১

Read More

সিলেট ওসমানী বিমানবন্দরে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার

ডেস্ক রিপোর্ট:  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি- ০৫২) জনৈক যাত্রী স্বর্ণের চালানটি নিয়ে আসেন।  জানা যায়,  বিমান বন্দরের কাস্টমস কর্নারে পরিত্যক্ত অবস্থায়       একটি পলিথিনে মোড়ানো ১৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা স্বর্ণগুলো জব্দ করে। বিমানবন্দর কাস্টমস সূত্র এমন          তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা     হয়নি।     মিতু/বিবি নিউজ/৫৮০

Read More

বয়সের হিসাব অনুযায়ী কতক্ষন ঘুমান উচিৎ‌

ডেস্ক রিপোর্ট: আমাদের প্রতিদিন ঠিক কত ঘণ্টা ঘুমান উচিত এ ব্যাপারে কিন্তু সঠিক ভাবে আমরা বলতে পারব না। তবে‌ এই প্রশ্নটা আমাদের সবাইকেই ভাবায়। যদিও এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই। তবে চিকিৎসকরা বলেন, কার কতক্ষণ ঘুমনোর প্রয়োজন, তা বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে অন্যতম হল বয়স। জেনে নিন বয়সের হিসাব অনুযায়ী কতক্ষন ঘুমান উচিৎ সে সম্পর্কে-১। ০ থেকে ৩ মাস— নবজাতকদের ১৪ থেকে ১৭ ঘণ্টা ঘুমনো জরুরি। ঘুমের সময় তাদের মস্তিষ্কের বিকাশ হয়। ২।  ৪ থেকে ১১ মাস— চার মাস বয়স পেরোলেই বাচ্চাদের ঘুমের পরিমাণ একটু কমে…

Read More

চট্টগ্রামে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী আটক

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলায় মাজুমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে তার স্বামী। শনিবার সকাল সাড়ে ৬টায় ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের উত্তর রত্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘাতক স্বামী আরমান আলীকে আটক করে পুলিশ।দাঁতমারা ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফজলুল করিম বলেন, শনিবার সকালে মাজুমা আত্মহত্যা করেছে বলে তার চাচাকে খবর দেয় আরমান আলী। এরপর সেখানে গিয়ে মাজুমার গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে মাজুমা আক্তারকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের কারণ খতিয়ে…

Read More