ডেস্ক রিপোর্ট: ১০টায় উপজেলার রাণীগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার বাগবাড়ি গ্রামের চেরাগ আলীর ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, সকালে রাণীগাও এলাকায় বেপরোয়া গতির মাটি বোঝাই একটি ট্রাক্টর সাবাজকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি। মিতু/বিবি নিউজ/৬৪৫
Read MoreDay: December 20, 2016
আশুলিয়ায় প্রায় অর্ধ্বশত তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ
শেখ বাশার ॥ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করার অভিযোগে সাভারের আশুলিয়ায় প্রায় অর্ধ্বশত তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ। তবে কোন প্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । প্রথমে আন্দোলনের শ্রমিকদের কারখানা গুলো হলো আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মিম গ্রুপ, শারমিন, বান্দু ডিজাইন জামগড়া এলাকার ডিকে নীট ওয়্যার লিমিটেডসহ প্রায় ১০টি কারখানা। প্রশাসন আশা করছে আগামীকাল যথারীতি কাজ যোগদান করবে শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় মঙ্গলবার সকালে ওই পোশাক কারখানা গুলোতে কয়েক হাজার শ্রমিক প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করলে মালিকপক্ষ সংঘর্ষের আশঙ্কায় কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষনা…
Read Moreকাজে সফলতা অর্জনের বৈজ্ঞানিক উপায়
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কম্প্যাশন অ্যান্ড অলট্রুইজম রিসার্চ অ্যান্ড এডুকেশন এর সায়েন্স ডিরেক্টর এমা সেপ্পালা কাজে সফলতা অর্জনের কিছু বৈজ্ঞানিক উপায়ের কথা জানিয়েছেন। নিম্নে তা তুলো ধরা হলো- * মানসিক চাপপূর্ণ পরিস্থিতি ভীতিকর বিষয় নয়। ভয়ের বিষয় তখনই আসে যখন এ অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। ভালো দিকগুলো খুঁজে বের করুন। ব্যস্ত সময়ের মাঝেও সুখকর অংশগুলো আলাদা করতে প্রশিক্ষণ দিন মস্তিষ্ককে। কমিয়ে আনুন স্ট্রেস। * প্রতি মুহূর্তকে উপভোগ্য করে রাখতে কিছুক্ষণ পর কি করতে চলেছেন তার চিন্তায় অস্থির থেকে বর্তমানকে নষ্ট করবেন না। এই মুহূর্তে…
Read Moreহজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু ১৫ জানুয়ারি
ডেস্ক রিপোর্ট: ২০১৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইনে আগাম প্রাক-নিবন্ধন কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। মঙ্গলবার রাজধানীর উত্তরার আশকোনায় হজ প্রশিক্ষণার্থীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করা যাবে। ”প্রাক-নিবন্ধনের পর ব্যাংক থেকে একটি সনদ দেওয়া হবে। মোবাইল ফেনে এসএমএস করে প্রাক-নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হবে। ২৪টি ব্যাংকের মাধ্যমে প্রাক-নিবন্ধন ফি এবং হজে যাওয়ার অর্থ জমা দেওয়া যাবে। ”…
Read Moreআশুলিয়ায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা মালিকপক্ষের
ডেস্ক রিপোর্ট: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। টানা নবম দিনের আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল আশুলিয়া। মন্ত্রীর আশ্বাসের পরও কাজে যোগ দেয়নি তৈরি পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকার দলীয় নেতাকর্মীদের একের পর এক সভা-সেমিনার এবং সংবাদ সম্মেলনের পরও কাজে যোগ দেয়নি প্রায় অর্ধশতাধিক কারখানার শ্রমিক। জানা যায়, শ্রমিকরা নূন্যতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা…
Read More‘নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা রয়েছে’
ডেস্ক রিপোর্ট: যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি আরও বলেন, আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, দলে সাধারণ সম্পাদক হিসেবে আমিও বলতে চাই নারায়ণগঞ্জে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। সেই নির্বাচনে জনগণ যাকে খুশি তাকেই ভোট দেবে। এক কথায় আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন।নাসিক নির্বাচনে নৌকার প্রার্থী হবেন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর কারণ হিসেবে তিনি…
Read More১৪৪ কেজি গাঁজা পাচারকালে আটক ১
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ১৪৪ কেজি গাঁজাসহ মোসলেম উদ্দিন রবিন (২৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে কসবা পুরাতন বাজারে পৌর ভবনের দক্ষিণ পাশ থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে আটক করে। মোসলেম একই উপজেলার গঙ্গানগর গ্রামের ইউসুফ আলীর ছেলে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত থেকে ওই স্থানে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এক সময় ছয় ব্যক্তি মাথায় চটের বস্তা নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ধাওয়া করে মোসলেমকে আটক করা হলেও বাকী…
Read Moreহবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজিত সূত্রধর (২৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত অজিত ওই গ্রামের অরবিন্দু সূত্রধরের ছেলে। অজিতের ছোট ভাই শান্ত সূত্রধর জানান, আজ সকালে অজিত তার কক্ষে বিদ্যুতের একটি নষ্ট সুইচ মেরামত করতে যান। এসময় তিনি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মিতু/বিবি নিউজ/৬৩৮
Read Moreচাঁদপুরে আগাম খিরা চাষে লাভবান কৃষকরা
ডেস্ক রিপোর্ট: শীতের আগাম ফসল হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের বদ্যনাথপুর গ্রামে খিরা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। ওই গ্রামের কৃষক কবির হোসেন জিানান, ২৪ শতক জমিতে আগাম খিরার চাষ করতে তার ১০ হাজার টাকা খরচ হয়েছে এবং বাজারজাত করতে শ্রমিক খরচ আরো ৫ হাজার টাকা। ইতোমধ্যে ৭ দিনে তিনি ২১ হাজার টাকার খিরা বিক্রি করেছেন।ক্ষেত থেকে তোলা যাবে আরো প্রায় ৪৫ হাজার টাকার খিরা। ‘খিরা’ একটি উপাদেয় ফল এবং সবজি। গুল্মজাতীয় সবজির মধ্যে শসার মতো খিরাই একমাত্র কাঁচা খাওয়ার উপযোগী ফল। ‘খিরা’ সালাদের উপকরণ হিসেবেও ব্যবহৃত…
Read Moreইকুয়েডরে ভূমিকম্পে বহু হতাহত
ডেস্ক রিপোর্ট: ইকুয়েডরে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সোমবার রাতে ভূমিকম্পের আঘাতে তিনজনের মৃত্যু ও ৪৭ জন আহত হয়েছে। এতে সমুদ্র উপকূলীয় বিভিন্ন শহরে হোটেল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। আজ মঙ্গলবার কর্মকর্তরা একথা জানান। প্রথম দফার ভূমিকম্পের পর এ অঞ্চলে দফায় দফায় আরও ৩৭ বার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইস্মারাদাস প্রদেশে সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এসজিআর জানায়, ভূমিকম্পের ঘটনায় তিনজনের মৃত্যু ও ৪৭ জন আহত হয়। এতে আতঙ্কিত হয়ে কমপক্ষে ৭শ’ পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে যায়। ভূমিকম্পের ঘটনার…
Read More