আশুলিয়ায় প্রায় অর্ধ্বশত তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ

front3-b শেখ বাশার ॥ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করার অভিযোগে সাভারের আশুলিয়ায় প্রায় অর্ধ্বশত তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ। তবে কোন প্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । প্রথমে আন্দোলনের শ্রমিকদের কারখানা গুলো হলো আশুলিয়ার নরসিংহপুর এলাকার  হা-মিম গ্রুপ, শারমিন, বান্দু ডিজাইন৤ জামগড়া এলাকার ডিকে নীট ওয়্যার লিমিটেডসহ প্রায় ১০টি কারখানা। প্রশাসন আশা করছে আগামীকাল যথারীতি কাজ যোগদান  করবে শ্রমিকরা।
শিল্প পুলিশ জানায় মঙ্গলবার সকালে ওই পোশাক কারখানা গুলোতে কয়েক হাজার শ্রমিক প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করলে মালিকপক্ষ সংঘর্ষের আশঙ্কায় কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষনা করেন। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। এদিকে টানা অষ্টম দিনের মত ওই কারখানা গুলোতে কাজ না হওয়ায় মালিকপক্ষ বিপাকে পড়েছেন।
শ্রমিকনেতারা আশুলিয়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেনে, গতরাতে ঢাকায় কয়েকটি মন্ত্রনালয়ের মন্ত্রী ও শ্রমিক নেতাদের সাথে মিটিংয়ের মাধ্যমে সমঝোতা হয়েছে। আজ কোন নেতারা এ আন্দোলনের সহযোগীতা করছে তা জানানি। তবে আজ এবং আগামীকাল মাইকিং করে শ্রমিকদের কাজে যোগদানের আহবান জানানো হব্ ে।
আশুলিয়া ও ধামরাইয়ের সার্কেলের এ এসপি নাজমুল হাসান ফিরোজ জানান,আজকের শ্রমিকদের আন্দোলন অযৌক্তিক, তবে তারা তাদের দাবী ছাড়া কোন অপ্রতিকর ঘটনা ঘটায়নি । আশা করছি আগামীকাল যথারীতি কাজ যোগদান করবে।
ঢাকায় শ্রম ও কর্মসংস্থান প্রতি মন্ত্রী মজিবুল হক বলেন, যথা সময়ে কাজে যোগদান না করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।  যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

মিতু/বিবি নিউজ/৬৪৪

Related posts

Leave a Comment