কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

ডেস্ক রিপোর্ট :  ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আজিজুর রহমান (৬০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের নতুন ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান ওই উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত রহিম উদ্দিন বিশ্বাসের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আজিজুর রহমান মোটর সাইকেল যোগে কালীগঞ্জ বাজার থেকে বাড়ী ফিরছিল। পথে কালীগঞ্জ বাজারের নতুন ব্রীজ এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক…

Read More

পতেঙ্গা সৈকতে তরুণীর বস্তাবন্দি লাশ

ডেস্ক রিপোর্ট:  চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত পরিচয়ে (২০) এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম। ওই তরুণী গৃহপরিচারিকা কিংবা পোশাক কর্মী বলে ধারণা করছে পুলিশ। তাকে গত রাতে গলায় কিছু পেঁচিয়ে খুন করে মরদেহ গাড়ি করে নিয়ে সৈকতে ফেলে গেছে বলে ধারণা করছে তারা।   মিতু/বিবি নিউজ/১৪৪৩

Read More

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকেট অনলাইনে

ডেস্ক রিপোর্ট : হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট। ওই টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে টিকেট বিক্রি শুরু হয়েছে ভারতের অনলাইন সংগঠন, eventsnow-এ। তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ-ভারত টেস্টের পাঁচদিনের টিকিট সংগ্রহ করা যাবে। ওয়েবসাইটটি হলো- https://www.eventsnow.com/hyderabad-event/india-vs-bangladesh-test-match. এই ওয়েবসাইটে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ রুপি। টেস্টের পাঁচদিনের টিকেটই সংগ্রহ করা যাবে। একজন ক্রিকেটপ্রেমী সর্বোচ্চ ১০টি টিকেট ক্রয় করতে পারবেন। অনলাইনে যেকোনো সময় টিকেট বুকিং দেয়া যাবে। আর ম্যাচের প্রত্যকদিনের টিকেট আগের দিন হাতে…

Read More

মস্তিষ্কের কোষকে চাঙ্গা রাখতে ৫টি টিপস

ডেস্ক রিপোর্ট :  আজকাল কোথায় কী রাখছেন, পরক্ষণেই ভুলে যাচ্ছেন? বই পড়ে মনে থাকছে না? কাল কী খেয়েছিলেন, আজ মনে করতে বেগ পেতে হচ্ছে? নিশ্চিত ভাবে আপনার স্মৃতিবিভ্রম হচ্ছে। কী করে চাঙ্গা রাখবেন আপনার মস্তিষ্কের কোষকে? স্মৃতিশক্তি বাড়ানোর ৫টি টিপস জেনে নিন- ১. রীতিমতো ব্যায়াম করুন ব্যায়াম বা দৌড়ঝাঁপে শুধু শরীরই চাঙ্গা থাকে না, মস্তিষ্কও চনমনে থাকে। তাই সকালটা ব্যায়াম দিয়ে শুরু করলে, এর চেয়ে ভালো আর কিছু হয় না। কাজে ঠিকমতো মনোনিবেশও করতে পারবেন। দেওয়ালে বারবার বল ছুড়ে ক্যাচ ধরুন, এতেও মনোযোগ বাড়বে। ২. রাতে ভাল ঘুম চাই মস্তিষ্ক…

Read More

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সাদী নামে এক কলেজছাত্র নিহত ও লুৎফুর রহমান মো. ফয়সাল নামে এক শিক্ষা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী উপজেলার চরিয়াকোণা এলাকায় মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কটিয়াদী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাদী আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কটিয়াদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সদর উপজেলার সতাল এলাকায় মোটরসাইকেলের সাথে অটোরিকসার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী করিমগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা…

Read More

ময়মনসিংহে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট :  ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ঈমান আলীকে (৭৫) হত্যার দায়ে ছেলে আনোয়ার হোসেনকে (৪০) আজ দুপুরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ময়মনসিংহের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ রায় দেন। জানা যায়, ২০১৩ সালের ৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন ঈমান আলী (৭৫)। এ সময় আনোয়ার হোসেন তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় ঈমান আলীর আরেক ছেলে জবান আলী দু’দিন পর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদীসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন…

Read More

এসএসসি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু

ডেস্ক রিপোর্ট :  এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র এবং আট লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী। গত বছরের চেয়ে এবার পরীক্ষায় শিক্ষার্থী বেড়েছে এক লাখ ৩৫ হাজার ৯০ জন। এর মধ্যে ছাত্রী ৬৭ হাজার ৫২২ জন এ বং ছাত্র ৬৭ হাজার ৫৬৮ জন। আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত এই তথ্য তুলে ধরে জানান, এবার আটটি বোর্ডের…

Read More

ট্রেনে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার

ডেস্ক রিপোর্ট :  ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি ট্রেনে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ‘ক’ বগির ছাদের উপরে থাকা সাতটি পলিথিনের পুটলি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের এসি বগির ছাদের…

Read More

এবার জাদুকর শাহরুখ!

ডেস্ক রিপোর্ট : এবার ‘টিউবলাইট’ ছবিতে শাহরুখ থাকছেন জাদুকরের চরিত্রে।  সম্প্রতি শোনা যাচ্ছিল, ‘টিউবলাইট’-এর নায়ক সালমান হলেও শাহরুখকেও দেখা যাবে, তবে ক্যামিও চরিত্রে। যদিও বিষয়টি নিয়ে শাহরুখ ও ছবি নির্মাতারা এর আগে স্পষ্ট কিছুই জানায় নি। এবার জানা গেছে, ছবিতে থাকছেন শাহরুখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ক্যামিও চরিত্রে জাদুকরের অভিনয় করবেন তিনিই। ছবিটি পরিচালনা করছেন কবীর খান, সালমানের কেরিয়ারে অন্যতম বড় হিট ‘বজরঙ্গী ভাইজান’ দিয়েছেন যিনি। এর আগে ‘করণ অর্জুন’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এ একসঙ্গে দেখা যায় শাহরুখ-সালমানকে। তার ১৫ বছর পর শাহরুখের ‘ওম শান্তি ওম’-এ সালমানকে দেখা যায় ক্যামিও…

Read More

মুস্তাফিজ-শিলা বর্ষসেরা খেলোয়াড়

 ডেস্ক রিপোর্ট :  ক্রীড়াক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি প্রতিবছর পুরস্কার প্রদান করে থাকে। দেশের সবচেয়ে পুরনো ক্রীড়া পুরস্কারের আয়োজন এটি। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী পুরস্কার কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে গত দুই বছরের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। সোমবার একসঙ্গে দেওয়া হলো ২০১৫ ও ২০১৬ সালের সেরার পুরস্কার। কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড নাইটে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওখানে হারিয়েছেন মাহমুদউল্লাহকে। শুধু তাই না। নির্বাচকদের পাশাপাশি দর্শকদের ভোটেও ২০১৫’র সেরা খেলোয়াড়ের পুরস্কার…

Read More