ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে পুলিশের ধাওয়া খেয়ে ভয়ে পুকুরে লাফ দিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর এলাকার ভূতেরগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক বন্ধু ক্রিকেট খেলা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন সাদা পোশাকধারীদের মধ্যে দুই জন মাদকের আসর কোথায় বসে, তা জানতে চান তাদের কাছে। তারা ওই পুকুরপাড় দেখিয়ে দিলে পুলিশ সেখানে গিয়ে সবাইকে ধাওয়া করেন। সেখানে থাকা ১৫/১৬ জন ব্যক্তি ভয়ে দৌড় দেয়। এ সময় তাদের একজন পুলিশের ধাওয়ায় পাশের ওই পুকুরে লাফ দেয়। কিন্তু ওই লোক সাঁতার…
Read MoreDay: January 4, 2017
এমপি লিটন হত্যাকাণ্ডে আরও ৪ জন আটক
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে আজ ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত ৩৯ জনকে আটক করা হলো। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হায়দার আরাফুজ্জামান। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন এমপি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক)…
Read Moreমালয়েশিয়ায় বন্যায় দুর্গতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে
ডেস্ক রিপোর্ট: টানা চারদিনের ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় মালয়েশিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় তেরেংগানু রাজ্যে বন্যায় এ পর্যন্ত ১০ হাজারের অধিক লোক গৃহহীন হয়েছেন। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে ৬৯টির মত স্কুল । সমাজ কল্যান অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, বন্যাকবলিতদের নিরাপদে সরিয়ে ১২৫টির মত রিলিফ সেন্টারে স্থানান্তর করা হয়েছে। নদীগুলোর পানি বিপদ সীমার উপর প্রবাহিত হওয়ার কারণে আরো নিচু নিচু এলাকা নতুন করে প্রবাহিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এছাড়া বন্যার কারণে তেরেঙ্গানু ও কেলেনতান রাজ্যের বেশ কিছু গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে বন্যায় আক্রান্ত হয়েছে মালয়েশিয়ার উত্তরাঞ্চল…
Read Moreশিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য’
ডেস্ক রিপোর্ট: এলাকা ধরে ধরে নিরক্ষরতা মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ বছর পর ক্ষমতায় এসে এদেশের মানুষের সার্বিক কল্যাণে পদক্ষেপ নিই এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য ছিল। আজ বুধবার বেলা ১১টায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রস্তাবিত দুটি স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ স্থাপনা দুটির কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যারা আমাদের মেয়েদের তুলে দিয়েছে- হত্যায় সহযোগিতা করেছে, তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে বিএনপি।…
Read Moreবাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া
ডেস্ক রিপোর্ট: বছর খানেক আগে নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল তাদের। এরপর অবশ্য সূচিটি নিয়ে নতুন করে ভাবার কথাও জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই ভাবনাটা বোধ হয় শেষ হয়েছে অসিদের। বাংলাদেশের বিপক্ষে সেই টেস্ট দুটি খেলতে আগ্রহী তারা। সম্ভাব্য তারিখও জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখনকার মতো হলেই কিনা চলতি বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ২০১৬ সালের শেষের দিকে নিরাপত্তা শঙ্কা উড়িয়ে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড।…
Read Moreবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ধানমন্ডিতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে কমিটির কর্মকর্তা ও সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সাইফুল আলম, সহ-সভাপতি আজিজুল ইসলাম…
Read Moreডিআইএ’র নতুন ভাবমূর্তি গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন ভাবমূর্তি গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠান সম্পর্কে পূর্ব ধারণা পরিবর্তন করে সততা ও নিষ্ঠার ভাবমূর্তি গড়তে হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই এটা দৃশ্যমান করতে হবে।’ মন্ত্রী মঙ্গলবার ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়াধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে শেখ রাসেল স্মৃতি মিলনায়তন উদ্বোধন এবং ভাষা আন্দোলন, ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের সাথে সাথে মানুষের বোধ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। একটি পরিবারে ছেলেমেয়েরা তাদের বাবাকে একজন সৎ…
Read Moreএকনেকে ৬ প্রকল্প অনুমোদন
ডেস্ক রিপোর্ট: ফায়ার সার্ভিস প্রকল্পের ব্যয় বৃদ্ধিসহ ৬ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৭৪ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ২ কোটি ৩৫ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ৪৭২ কোটি ৩০ লাখ টাকা যোগান দেয়া হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের নগরায়ন…
Read Moreভারতের পক্ষ নিয়ে চীন-পাকিস্তানকে ট্রাম্পের বার্তা
ডেস্ক রিপোর্ট: ভারতের প্রতি চীন ও পাকিস্তানের দ্বিচারিতা সহ্য করবেন না ডোনাল্ড ট্রাম্প। নিজের ঘনিষ্ঠ মহলে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট এই বার্তাই দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, ‘ট্রাম্পের এই মনের কথা জানিয়েছেন তার ট্রানজিশন টিমের অন্যতম সদস্য শলভ কুমার। মসনদে বসে ট্রাম্প ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন বলে জানিয়েছেন। ‘কয়েকদিন আগেই শলভ জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সামরিক চুক্তি আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন ট্রাম্প। তার মেয়াদ শেষে ভারতের সঙ্গে আমেরিকার প্রায় ১ ট্রিলিয়ন ড্রলারের অস্ত্র চুক্তি হয়ে যেতে পারে। শলভের এই বক্তব্যে রসদ জুগিয়েছে আরও…
Read Moreচমক নিয়ে আসছে গুগল ট্রান্সলেটর
ডেস্ক রিপোর্ট: এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করতে গুগল ট্রান্সলেটরের সাহায্য নেওয়া যায়। এই অ্যাপকে আরও উন্নত করা হচ্ছে। এখন থেকে পুরো বাক্য শুদ্ধ অনুবাদ করতে পারবে গুগল ট্রান্সলেট। গুগলের এক ব্লগ পোস্টে এ ঘোষণা দেয়া হয়েছে। তাতে বলা হয়, বড় অনুবাদও প্রাসঙ্গিক করবে গুগল। মানুষ যেভাবে ব্যাকরণ ব্যবহার করে কথা বলে, সেভাবে গুছিয়ে বাক্য গঠন করবে অ্যাপটি। এতে ব্যবহৃত হবে নিউরাল মেশিন ট্রান্সলেশন। নিউরাল মেশিন পদ্ধতি হচ্ছে মানুষের ভাষা কম্পিউটারকে শেখানোর পদ্ধতি। গত বছরের সেপ্টেম্বরে গুগল এ-সংক্রান্ত গবেষণার কথা জানায়। গত বছরের নভেম্বর থেকে পদ্ধতিটি গুগল ট্রান্সলেটরে যুক্ত…
Read More