ওবামার যে চিহ্ন মুছতে পারবেন না ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তৈরি করা সমস্ত নিয়ম ও কর্মকর্তাদের সরিয়ে দিতে বেশ পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প৷ তবে বিদায়ী প্রেসিডেন্টের একটা চিহ্ন চাইলেও কোনও দিন মেটাতে পারবেন না এই নয়া প্রেসিডেন্ট৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গলযান রোভার কিউরিওয়িটির গায়ে একটি অ্যালুমিনিয়াম প্লেটে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর রয়েছে৷ আর এই চিহ্ন চাইলেও কোনও দিন সরাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প৷ সম্প্রতি বিদায়ী প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্ক কিউরিওসিটি তাদের ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি প্রকাশ করেছে ৷ সেই ছবিতে দেখা গেছে, রোভার কিউরিওসিটির একটি অ্যালুমিনিয়াম প্লেটের…

Read More

স্কুল থেকে ফেরার পথে বাসচাপায় শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: স্কুল থেকে ফেরার পথে ভোলার ঘুইংগারহাট এলাকায় বাসচাপায় মাহবুবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনগণ প্রায় এক ঘণ্টা এ সড়ক অবরোধ করে রাখে। নিহত মাহবুবা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চরগুমানী গ্রামের হাফেজ আবুল কাসেমের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, আজ দুপুরে স্কুল ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিল মাহবুবা। পথে ঘুইংগারহাট এলাকায় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে…

Read More

বরিশালে নিখোঁজ প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে এক প্রতিবন্ধী  যুবতী নিখোঁজ হওয়ার চারদিন পর সংলগ্ন বানারীপাড়া উপজেলার তেতলা খাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বানারীপাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। নিহত যুবতীর পাজামা দিয়ে তার গলায় ফাঁস লাগানো থাকায় ধারনা করা হচ্ছে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। নিহত যুবতী হারতা গ্রামের বিপুল হালদারের মেয়ে বিউটি হালদার (২৬)। বিউটির ভাই বাদল হালদার জানান, “বিউটি বুদ্ধি প্রতিবন্ধী ছিল। গত ১০ জানুয়ারী সন্ধ্যায় সে হাতমুখ ধোয়ার কথা বলে ঘরের বাইরে গিয়ে নিখোঁজ হয়। ১২ জানুয়ারী তার…

Read More

বরিশালে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট: বরিশাল নগরীতে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৮টার দিকে নগরীর কালিবাড়ি রোডের বিএম কলেজ সংলগ্ন শহীদ কাঞ্চন উদ্যানের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মৃদুল ও তৌকির আহম্মেদকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা অভিযোগ করেন, সায়মুন নামে এক যুবকের নেতৃত্বে কয়েকজন যুবক মোটর সাইকেলে এসে আকস্মিক তাদের উপর হামলা চালায়। স্থানীয়রা জানায়, আহত মৃদুল ও তৌকির এবং হামলাকারী সায়মুন সমবয়সী এবং একে অপরের বন্ধু। তারা দীর্ঘদিন ধরে শহীদ কাঞ্চন উদ্যানের সামনে নিয়মিত আড্ডা দিত এবং সেখানে বেড়াতে আসা নারীদের ইভটিজিং করতো। কিছুদিন…

Read More

আগামী এপ্রিল মাসে সাভারের বিকেএসপিতে ক্রীড়া সম্মেলন

ডেস্ক রিপোর্ট: আজ থেকে বিকেএসপি’র ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরও দুটি ক্রীড়া স্থাপনা সিনথেটিক ফুটবল মাঠ ও আধুনিক ক্রিকেট মাঠ।  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এবং  যুব ও ক্রীড়া উপমন্ত্রী  মোঃ আরিফ খান জয়  বিকেএসপি’র ১নং ক্রিকেট মাঠের আধুনিকায়ন ও ১নং ফুটবল  সিনথেটিক ফুটবল মাঠের  উদ্বোধন করেন। এর মধ্যদিয়ে বিকেএসপি’র চারটি ক্রিকেট মাঠের মধ্যে তিনটি মাঠই আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হলো। বিকেএসপি’র ক্রিকেট মাঠটি আধুনিকায়নে খরচ হয়েছে প্রায় ৪ কোটি টাকা ও সিন্থেটিক টার্ফ স্থাপনে খরচ প্রায় ১০ কোটি টাকা। সংশ্লিষ্ট কোচদের মতে মাঠ দুটি সংযোজন হওয়ার…

Read More

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা নগরীতে ১০ ঘণ্টার অভিযানে অস্ত্রসহ ৬ ডাকাততে আটক করেছে র‌্যাব। রবিবার সকাল ১০টার দিকে নগরীর ধর্মপুরে এ অভিযান সমাপ্ত করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২টি থ্রি-নট থ্রি,৩টি এলজি, ৪রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, নগরীর ধর্মপুরে অপরাজিতা নামের একটি মেসে থেকে ডাকাত দল বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো গোপন সংবাদে এ তথ্য পেয়ে শনিবার রাত ১০টার দিকে ওই এলাকা ঘেরাও করে র‌্যাব। প্রথমে দল নেতা শামছুদ্দিন কালুকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে…

Read More

কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে। এ সময় তাদের কাছে থেকে ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত যুবকরা হলেন আল আমিন (২৭), লিমন (২৫) ও রাসেল (২৪)। আল আমিনের কাছে ১২৫ পিস এবং লিমন ও রাসেলের কাছে থেকে ৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার দিনগত রাতে কেরানীগঞ্জের দক্ষিণ মালিভিটা ও আগানগর থেকে এই তিন যুবককে আটক করা হয়।     মিতু/বিবি নিউজ/১১৬২

Read More

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন। বেলা ১১টার দিকে মোনাজাত শুরু হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেন।   মিতু/বিবি নিউজ/১১৬১

Read More

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত

ডেস্ক রিপোর্ট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত ও এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী পারুল বেগম (৪৫) ও দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার রবিউল্লাহর স্ত্রী নুরজাহান বেগম (৫৫)। আহত শিশু রাফি (৫) নিহত পারুল বেগমের ছেলে ও আহত অপরজন প্রাইভেটকারের যাত্রী। আহত প্রাইভেটকারের যাত্রী ঢাকা বংশালের আশরাফ উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৫৮)। ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডের…

Read More

যৌন ক্ষমতা বাড়ানোর ঘরোয়া কৌশল

ডেস্ক রিপোর্ট: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের যৌন ক্ষমতা যেমন কমতে থাকে তেমনই পুরুষদেরও যৌন শক্তি হ্রাস পায়। চল্লিশোর্ধ্ব পুরুষদের মধ্যে অনেকেই নিজের সঙ্গিনীকে শারীরিকভাবে তৃপ্ত করতে পারার অক্ষমতায় ভোগেন। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে পুরুষের লুপ্ত যৌন ক্ষমতা পুনরুদ্ধারের উপায় হল টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি (টিআরটি) নামের হরমোন চিকিৎসা। কিন্তু এই চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। তুলনামূলকভাবে পুরুষের যৌন ক্ষমতা অটুট রাখার কিছু সহজ ঘরোয়া কৌশল বাতলে দিতে পারে আয়ুর্বেদ শাস্ত্র। আয়ুর্বেদিক রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাসোসিয়েশন-এর প্রকাশিত একটি গবেষণাপত্রে দেওয়া হয়েছে এমনকিছু খাবারের কথা যেগুলির নিয়মিত সেবন প্রাকৃতিক উপায়ে পুরুষের যৌন ক্ষমতা ধরে রাখতে সাহায্য…

Read More