ডেস্ক রিপোর্ট: আজ ১৪ জানুয়ারি বিশিষ্ট নাট্যাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক অধ্যাপক সেলিম আল দীনের ৯ম প্রয়াণ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার। সবগুলো কর্মসূচি সেলিম আল দীনের সদ্যপ্রয়াত সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসাকে উৎসর্গ করা হয়েছে। গত ১০ জানুয়ারি পরপারে পাড়ি জমান তিনি। দিনের শুরুতে সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে একটি স্মরণযাত্রা বের করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। স্মরণযাত্রাটি কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে এসে শেষ হয়। এরপর প্রথমে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে…
Read MoreDay: January 14, 2017
সরকারের তিন বছর পূর্তিতে জবি ছাত্রলীগের আনন্দ মিছিল
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সাভারে আনন্দ র্যালি করেছে ছাত্রলীগ। শনিবার দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আনন্দ র্যালিটি শুরু হয়েছে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আনন্দ র্যালিতে এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া প্রত্যেকটি ঘরে ঘরে পৌছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহবান জানান। এসময় র্যালিতে উপস্থিত ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি অমিত দত্ত, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ তাজুলসহ আরো অনেকে। মিতু/বিবি নিউজ/১১৩৮
Read Moreখুলনা মহানগর জামায়াত নেতা গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও সিটি করপোরেশনের কাউন্সিলর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে মহানগরীর বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হেলাল খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর শিবিরের সাবেক সভাপতি। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে লবণচরা ও সদর থানায় দু’টি নাশকতা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মিতু/বিবি নিউজ/১১৩৭
Read Moreআগামী দুই বছরেই প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে: অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশের বৃত্ত থেকে বেরিয়ে ৭ শতাংশের ঊর্ধ্বে পৌঁছেছে। আমাদের স্বপ্ন পাঁচ বছরের মধ্যে ১০ শতাংশে পৌঁছানো। মনে হয় আমার হাতে প্রবৃদ্ধি অন্তত ৮ শতাংশে পৌঁছাবে। আমার হাতে মানে আগামী দুই বছর। আর ৮ শতাংশ প্রবৃদ্ধিতে পৌঁছানো মানে হল সারা দেশে ব্যাপক উন্নয়ন। শনিবার (১৪ জানুয়ারি) সমুদ্র সৈকত কুয়াকাটায় তিন দিনব্যাপী বিচ কার্নিভাল’র উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি সরকারের আগামী দুই বছরকে ‘গোল্ডেন যুগ’ বলে উল্লেখ করেন। অর্থমন্ত্রী বলেন, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। দেশে গরীবের…
Read More‘মাঠের ভিতর সবচেয়ে বুদ্ধিমান ধোনি’
ডেস্ক রিপোর্ট: রবিবার পুণেতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত। এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মত বিরাট কোহলির অধিনায়কত্ব। কয়েকদিন আগেই ওয়ান ডে এবং টি–টোয়েন্টির দায়িত্ব টেস্ট অধিনায়কের হাতে তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে দলের উন্নতির জন্য দু’জনেই একসঙ্গে কাজ করবেন বলে জানালেন বিরাট। অধিনায়কত্বের দায়িত্ব সরে যাওয়ায় স্বাধীন মনে খেলতে পারবেন সাবেক এই অধিনায়ক। এমনটাই মনে করছেন কোহলি। শনিবার তিনি বলেন, ‘অধিনায়কত্বের দায়িত্ব কাঁধ থেকে সরে যাওয়ায় ধোনি আরও স্বাধীন্ভাবে ব্যাট করতে পারবে। মাঠের ভিতর ও সবচেয়ে বুদ্ধিমান। যেকোনও বিষয়ে…
Read Moreএবার ট্রাম্প বিরোধী বিক্ষোভের মূল কেন্দ্রে পরিণত হবে ওয়াশিংটন!
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিনে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি জোরদার হবে। তবে ট্রাম্প বিরোধী বিক্ষোভের মূল কেন্দ্রে পরিণত হবে দেশটির ওয়াশিংটন সিটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা যায়, ট্রাম্প বিরোধী প্রধান বিক্ষোভটি হবে প্রেসিডেন্টের অভিষেকের পরদিন সকাল ১০ টায়। ‘উইমেন মার্চ অন ওয়াশিংটন’ শিরোনামে এ বিক্ষোভে উপস্থিত থাকবেন কেটি পেরি, জুলিয়ান মুর, চের ও স্কারলেট জনসনের মত প্রথম সারির সেলিব্রেটিরাও। তবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে এ বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি একেবারে যে নিশ্চিত- এমনটি নয়। বিশেষ করে মধ্য জানুয়ারিতে দেশটিতে প্রায়ই তুষারপাত ও প্রচন্ড শীতের…
Read Moreমিরপুরে দুলাভাইয়ের বাসা থেকে শ্যালিকার লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর ১২ নম্বরে দুলাভাইয়ের বাসা থেকে শ্যালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রিমা আক্তার (২৬) নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারি গ্রামের আলতাব হোসেন লিটনের স্ত্রী। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রিমার দুলাভাই দুলাল হোসেন বলেন, ১১ জানুয়ারি (বুধবার) নোয়াখালী থেকে চিকিৎসা করানোর জন্য তার বাসায় আসেন রিমা। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন পাশের রুমে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিমার দেহ ঝুলে রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমাকে মৃত ঘোষণা…
Read Moreআখেরি মোনাজাত রবিবার সকাল ১১টায়
ডেস্ক রিপোর্ট: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শুরু হবে বলে জানা গেছে। এই মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। তাবলীগ জামায়াতের মুরুব্বিদের বরাত দিয়ে গাজীপুরের এসপি হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুর জেলা অফিসার এস.এম রাহাত হাসনাত জানান, বিশ্ব ইজতেমার এই আখেরি মোনাজাতে ভিভিআইপি, ভিআইপিসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন দেশী-বিদেশী প্রায় ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন। দুই পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য গাজীপুর চান্দনা চৌরাস্তা হতে হাজার হাজার মুসল্লি পায়ে হেটে ইজতেমা ময়দানে যাতায়াত করবে। যে কারণে সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ…
Read Moreওবামা কেয়ার বাতিলের তোড়জোড়
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বিতর্কিত স্বাস্থ্যনীতি বা ওবামা কেয়ার বাতিলে প্রথম পদক্ষেপ নিয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। এর ফলে ২ কোটির বেশি মার্কির্নির স্বাস্থ্যসেবার ভবিষ্যত এখন প্রশ্নের মুখে পড়ছে। ২২৭-১৯৮ ভোটে এ পদক্ষেপটি পাস হয়েছে প্রতিনিধি পরিষদে। ২৭ জানুয়ারির মধ্যে ওবামা কেয়ার বাতিলে একটি আইনের খসড়া তৈরি করতে চারটি কমিটিকে নির্দেশও দেয়া হয়েছে। হাউস স্পিকার পল রাইন বলেছেন, ওবামা কেয়ার বাতিলের প্রথম পদক্ষেপটি নেয়ার মাধ্যমে আমরা মার্কিনিদের ঝামেলা থেকে মুক্তি দেয়ার কাছাকাছি পৌঁছালাম। মিতু/বিবি নিউজ/১১৩১
Read Moreআশুলিয়ায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত
ডেস্ক রিপোর্ট: আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মরিয়ম নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবা আজাদ ও মা আরজু বেগম। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে মা-বাবার সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় করে নবীনগর যাচ্ছিলো মরিয়ম। আশুলিয়ার নিরিবিলি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পরিবারের সবাই ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। মরিয়মের মা ও…
Read More