ডেস্ক রিপোর্ট: এখনো তিনি মার্কিন প্রেসিডেন্ট। সবেমাত্র আজ (বাংলাদেশ সময় বুধবার সকাল) বিদায়ী ভাষণ দিলেন। নতুন প্রেসিডেন্টকে ক্ষমতা বুঝিয়ে দিতে আরও কিছুদিন বাকি। এরইমধ্যে চাকরির প্রস্তাব আসা শুরু হয়েছে বারাক ওবামার কাছে। তবে পরোক্ষভাবে। ওবামাকে কৌশলে চাকরির প্রস্তাব দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট অব প্লেলিস্ট’ পদের জন্য তারা এমন একজনকে খুঁজছেন যার রয়েছে বিশ্বের অত্যন্ত মর্যাদাবান কোনো জাতিকে আট বছর পরিচালনার অভিজ্ঞতা। এছাড়া তাকে শান্তিতে নোবেল জয়ী হতে হবে। বলা বাহুল্য, এ দুটো গুণের একমাত্র অধিকারী ওবামা। স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল এক ট্যুইটে…
Read MoreDay: January 11, 2017
মাত্র আট মিনিটে যেভাবে কমবে আপনার দুশ্চিন্তা
ডেস্ক রিপোর্ট: খুব ক্লান্ত লাগছে? দুশ্চিন্তায় রয়েছেন? বিশেষজ্ঞরা বলছেন, গান শুনতে। কিন্তু কোন গান? ব্রিটেনের ব্যান্ড মার্কনি ইউনিয়নের করা একটা সুর আছে। নাম ‘ওয়েটলেস’। এক গবেষণায় দেখা গিয়েছে, শতকরা ৬৫ শতাংশ মানুষ জানিয়েছে, ‘ওয়েটলেস’ শোনার পর তাদের দুশ্চিন্তা কমে গিয়েছে। ঘুম নেমে এসেছে চোখে! ইউটিউবে গিয়ে এ নামে খুঁজলেই একটি মিউজিক ভিডিওসহ পেয়ে যাবেন। ‘অর্গানিক অ্যান্ড হেলদি’ শীর্ষক একটি স্বাস্থ্য পত্রিকা জানিয়েছে, মাইন্ডল্যাব ইন্টারন্যাশনাল নামে লন্ডনের এক গবেষণা সংস্থা জানতে চায়, কোন ধরনের সংগীত মানুষের ক্লান্তিবোধ ও দুশ্চিন্তা কমিয়ে দিতে পারে। ওই সংস্থার করা পরীক্ষায় বেশ কয়েকজন মানুষ অংশ নেয়।…
Read Moreদুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা, স্বামী আটক
ডেস্ক রিপোর্ট: রাজধানীর দারুস সালাম এলাকায় নিজের দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী হিসেবে নিহত নারীর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে দারুস সালাম থানায় মামলাটি দায়ের করেন নিহত আনিকার মা নাদিরা বেগম। মামলা নম্বর ১১। মামলার একমাত্র আসামি শামীম হোসেনকে গতকাল রাতেই আটক করা হয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দারুস সালাম থানার ওসি (তদন্ত) ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মিতু/বিবি নিউজ/১০৮৬
Read Moreধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কাটা হয় ২ শিশুর
ডেস্ক রিপোর্ট: রাজধানীর দারুসসালামে নিহত দুই শিশুকে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রদীপ বিশ্বাস। বুধবার (১১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ঢামেক হাসপাতাল মর্গে দুই শিশুসহ তাদের মায়ের মরদেহের ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের তিনি বলেন, শিশু দু’টির গলার শ্বাসনালী কাটা ছিলো। তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই দুই শিশুর মায়ের গলায়ও একটি দাগ পাওয়া গেছে। এছাড়া আরও পরীক্ষা-নিরীক্ষা জন্য ভিসেরা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দারুসসালাম থানার ছোট দিয়াবাড়ি এলাকার টিনশেড বাড়িতে শিশু মেয়ে…
Read More৪৮টি দেশের ফুটবল বিশ্বকাপে সিলমোহর ফিফা’র
ডেস্ক রিপোর্ট: ফুটবল বিশ্বকাপে মোট ৪৮টি দেশের অন্তর্ভূক্তি নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে জট কাটল। সেই সম্ভাবনাতেই সিলমোহর দিল ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল, ২০২৬ বিশ্বকাপ থেকে ৩২টির পরিবর্তে অংশ নেবে মোট ৪৮টি দেশ। দেশের সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবে টুর্নামেন্টের ফরম্যাটেও পরিবর্তন আসবে। সে সব বদলের কথাও জানিয়ে দেওয়া হল। নতুন নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে থাকবে মোট ১৬টি গ্রুপ। প্রতিটি গ্রুপে খেলবে তিনটি করে দেশ। প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল পৌঁছবে নকআউট পর্বে। গোটা দুনিয়ায় ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে এবং আরও দেশকে খেলার সুযোগ করে দিতেই…
Read Moreওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি অ্যাডামস
ডেস্ক রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামসকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিন বছরের চুক্তিতে অ্যাডামস রিচার্ড পাইবাসের স্থলাভিষিক্ত হলেন। পাইবাসও তিন বছর এই পদে কাজ করেছেন। অ্যাডামস সব ধরনের ক্রিকেটীয় বিষয়সহ সব দলের উন্নয়নের জন্য কাজ করবেন। এর মধ্যে কোচিং, ক্রিকেট শিক্ষা থেকে শুরু করে টেকনিক্যাল প্রোগ্রামও অন্তর্ভুক্ত রয়েছে। ৪৯ বছর বয়সী অ্যাডামস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৪টি টেস্টে ৪১ গড়ে ৩০০০ রান করেছেন। সাথে খেলেছেন ১২৭টি ওয়ানডে ম্যাচ যেখানে তার রানসংখ্যা ২২০০। ২০১২ সালে ইংলিশ কাউন্টি দল কেন্টের প্রধান কোচের দায়িত্ব পালন…
Read Moreবিমানে সাপ থাকায় বাতিল করা হয় এমিরেটসের ফ্লাইট
ডেস্ক রিপোর্ট: বিশ্বের অন্যতম নামীদামি বিমান পরিবহন সংস্থা হিসেবে পরিচিত এমিরেটস। কিন্তু সেই এমিরেটসের বিমানে সাপ থাকায় রবিবার তাদের একটি ফ্লাইট বাতিল করা হয়। ওমানের মাসকট থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যাওয়ার কথা ছিল বিমানটির। খবর বিবিসির। যাত্রী তোলার আগে বিমানের কার্গোর ভেতর সাপটিকে দেখতে পাওয়া যায়। এরপর মাসকট থেকে দুবাইগামী ইকে ০৮৬৩ ফ্লাইটটি বাতিল করা হয়। পরে বিমানটির প্রকৌশলী ও পরিচ্ছন্ন দলের সদস্যরা বিমানটি পরিষ্কার করে বিমানটিকে পুনরায় যাত্রার জন্য উপযোগী করে তুলেন। এমিরেটসের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করে। বিবিসি জানিয়েছে, বিমানটির কর্তৃপক্ষ যাত্রীসেবা বিঘ্নিত হওয়ায় প্রতিষ্ঠানের…
Read Moreনাইক্ষ্যংছড়ি গহীন অরণ্য থেকে ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারূদ উদ্ধার: আটক ৩
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ২ রোহিঙ্গা শরনার্থী শিবিরে মিয়নমারের বিচ্ছিনতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) শতধিক উগ্র সন্ত্রাসী আশ্রয় নেওয়ার খবরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যান্তরে টনক নড়তে শুরু করেছে। গত ২দিনের ব্যবধানে কুতুপালং শরনার্থী শিবির থেকে আরএসও’র উগ্র সন্ত্রাসী খাইরুল আমিন ও মাষ্টার আবুল কালাম আজাদকে অস্ত্রসহ আটক করে র্যাব। পরে তাদের স্বীকারোক্তিতে কুতুপালং রোহিঙ্গা শিবিরের আরএসও সন্ত্রাসী হাসান আহাম্মদ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পুরাতন তুমব্রু পাড়া এলাকার গহীন অরণ্য থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারূদ উদ্ধার করা হয়। র্যাব ৭ এর অভিযান চলাকালীন সময় পর্যন্ত আরএসও…
Read Moreতুরিন আফরোজের গাড়িতে ধাক্কা : আটককৃত কিশোর কারাগারে
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় মোটরসাইকেল আরোহী নবম শ্রেণীর ছাত্র রানা ইসলাম (১৪) নামে এক কিশোরকে সোমবার আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ। তুরিন আফরোজকে হত্যা চেষ্টা, ক্ষয়ক্ষতি ও বেপরোয়া গাড়ী চালানোর অভিযোগ এনে মঙ্গলবার পলাশবাড়ী থানার এসআই জ্যোতিষ চন্দ্র বর্মন বাদী হয়ে মোটরসাইকেল আরোহী রানা ইসলাম ও তার সাথে থাকা রাসেল মিয়াকে আসামী করে থানায় মামলা দায়ের করে। পুলিশ আটক রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করে। তবে অপর আসামী রাসেলকে গ্রেফতারে জোর প্রচেষ্টা ও বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে বলে…
Read Moreসাভারে র্যাবের অভিযানে নিহত ১
ডেস্ক রিপোর্ট: সাভারের কাউন্দিয়া ইউনিয়নে র্যাবের বিশেষ অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ ভোরে এই অভিযান চালায় র্যাব-৩। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি। র্যাব-৪ এর এডিসি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন এলাকাটি র্যাব-৪ এর অন্তর্ভুক্ত হলেও অভিযানটি র্যাব-৩ এর সদস্যরা চালিয়েছে। অভিযানে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি জেনেছি। এখনও তার সম্পর্ক্যে বিস্তারিত জানতে পারিনি। এ বিষয়ে র্যাব-৩ এর কন্ট্রোল সেন্টার থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা জানানো হয়। মিতু/বিবি নিউজ/১০৭৯
Read More