শরণার্থীদের স্বাগত জানালেন কানাডার প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার এক টুইটার বার্তায় সবধরণের অভিবাসীকে তার দেশে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিলেন। শরণার্থী ও মুসলিম কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। টুইটার বার্তায় ট্রুডো লিখেন, ‘যারা জীবন বাঁচাতে নিপীড়ন, সন্ত্রাস ও যুদ্ধ থেকে পালিয়ে আসছেন, জাতি, ধর্ম নির্বিশেষে কানাডিয়ানরা তাদেরকে স্বাগত জানাচ্ছে। বৈচিত্র্যই আমাদের শক্তি। ’ ট্রাম্প অন্তত ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশ বন্ধে এবং ইরান, ইরাক, লিবিয়া, সুদান, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের আগামী তিন মাসের জন্য…

Read More

দুই কেজি গাঁজাসহ আটক ব্যবসায়ীকে ৬ মাসের সাজা

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকা থেকে আজ রবিবার দুই কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী সুলতান মিয়াকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সুলতান শরীয়তপুরের বেদেরগঞ্জের পেড়াকান্দির আমজাদ হোসেনের ছেলে। বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকালে সুলতান মিয়াকে দুই কেজি গাঁজা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে সুলতানকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।     মিতু/বিবি নিউজ/১৪০৬

Read More

সাভারে অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭

ডেস্ক রিপোর্ট :  শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই স্লোগানকে সামনে ধারণ করে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে সাভারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। র‌্যালিতে এসময় সাভার উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী অংশ গ্রহন করেন। র‌্যালি শেষে উপজেলার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা…

Read More

বীরগঞ্জে ২৪দিনে ৩যুবতী গলায় ওড়না পেচিয়ে ও ২যুবক বিষ পানে আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট :  বীরগঞ্জে আত্মহনরে প্রবনতা বৃদ্ধি পেয়েছে গত ২৪ দিনে ৩জন যুবতী গলায় ওড়না পেচিয়ে ও ২জন যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারী সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের ইনসাফ আলীর মেয়ে নুসরাত জাহান রিক্তি (১৯), গত ১৮ জানুয়ারী মোহনপুর ইউনিয়নের চকদফর গ্রামের হবিবর রহমানের মেয়ে শিরিনা পারভিন (১৯), ১ জানুয়ারী সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের রমজান আলীর স্ত্রী মেহেরুন খাতুন (৩২) গলায় ওড়না পেচিয়ে এবং গত ১৫ জানুয়ারী চকপাতলা গ্রামের ইছাহাক আলীর ছেলে মহশিন আলী (৩২) ও গত ১৭ জানুয়ারী পলাশবাড়ী ইউনিয়নের কেউটগাঁও গ্রামের…

Read More

দিনাজপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট :  দিনাজপুর সদর উপজেলার খানপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ মো. আশরাফুল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আশরাফুল খানপুর এলাকার বাসিন্দা। দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আশরাফুল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।       মিতু/বিবি নিউজ/১৪০৩

Read More

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :   রাজধানীর খিলক্ষেত ও বনানীতে পৃথকভাবে ট্রেনের ধাক্কা ও কাটা পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার সকালে পৃথক ওই দুটি দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনাগামী একটি ট্রেনের ধাক্কায় খিলক্ষেত রেল ক্রসিংয়ে মিলনা আক্তার (৩৫) নামে এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিলনা আক্তার নেত্রকোনা কলমাকান্দা উপজেলার খায়রুল মিয়ার স্ত্রী। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ…

Read More

আশুলিয়া বাস উল্টে নিহত ১, আহত ২৫

ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ার পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি পরিবহনের অপর একটি বাসের সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপর উল্টে গিয়ে এক নারী নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, গাজীপুর থেকে আশুলিয়ার নবীনগরগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল নামক এলাকায় পৌছালে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লাগে। এসময় পলাশ পরিবহনের বাসটি মহাসড়কের উপর উল্টে যায়। এতে…

Read More

লালমনিরহাটে ধর্ষণের শিকার শিশু

ডেস্ক রিপোর্ট :  লালমনিরহাটে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের গুরুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই শিশুকে উদ্ধার উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানান, ওই উপজেলার গুরুপাড়া এলাকার হাবিবুর রহমানের বখাটে ছেলে হারুন হোসেন (১৮) চকলেট দিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে হারুন পালিয়ে যায়। পরে শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি মামলা হয়েছে। পাটগ্রাম থানার ওসি অবনী…

Read More

যুক্তরাষ্ট্রে বৈধ বাংলাদেশিদের আতঙ্কের কারণ নেই : এ্যাটর্নি মুঈন চৌধুরি

ডেস্ক রিপোর্ট :  যুক্তরাষ্ট্র সুপ্রিমকোর্টের এ্যাটর্নি মুঈন চৌধুরি বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে যারা অবৈধ অভিবাসী তাদের মধ্যেই এই আতঙ্ক সবচেয়ে বেশি। তবে যারা বৈধভাবে আমেরিকায় বসবাস করছে তাদের আতঙ্কের কোন কারণ নেই। সাত দেশের মুসলিম নিষেধাজ্ঞা বিষয়ক ড্রোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশি অভিবাসীদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মুসলিম অভিবাসী নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে প্রতিক্রিয়া কেমন? ভবিষ্যতে তারাও কী সমস্যা পড়তে পরে বলে উদ্বেগ দেখা দিয়েছে? প্রশ্নের জাবাবে এ্যাটর্নি মুঈন চৌধুরি বলেন, যুক্তরাষ্ট্রে…

Read More

পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ডেস্ক রিপোর্ট : পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে শরিফ হোসেন (২৫) নামে এক সন্ত্রাসী নিহত ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।  রবিবার ভোর রাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের সুতিরবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফ পাবনা সদর উপজেলার গাছপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মদ জানান, রবিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকায় সন্ত্রাসীরা বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।  অভিযান শেষে পুলিশ সেখানে শরিফের মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ …

Read More