বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল সকাল ১১টায়

ডেস্ক রিপোর্ট : টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে  আগামীকাল রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এ খবর নিশ্চিত করেন। । বিশ্ব ইজতেমা ময়দানের পাশে শহীদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত জেলা পুলিশের কন্ট্রোল রুম সংলগ্ন মিডিয়া সেন্টারের সামনে শনিবার দুপুর ১টার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব তথা ৫২তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা শামীম এ বয়ান দেন। বাংলাদেশের মাওলানা মো: নূর রহমান বাংলায় এর তরজমা…

Read More

মাদ্রাসার কিশোর ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে আহত করেছে শিক্ষক

ডেস্ক রিপোর্ট :  সাভারে একটি মাদ্রাসায় ক্লাসে অনুপস্থিত থাকায় এক কিশোর মাদ্রাসা ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে আহত করেছে এক শিক্ষক।  আজ শনিবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় এঘটনা ঘটে। আহত ওই ছাত্রের পরিবারের সদস্যরা জানায় মোগড়াকান্দা এলাকার সফুর উদ্দিন আহমেদের ছেলে মোরছালিন মিয়া (১৪) হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশুনা করেন। পরে গতকাল শুক্রবার ওই ছাত্র মাদ্রাসায় অজ্ঞাত কারনে অনুপস্থিত থাকেন। আজ সকালে ওই ছাত্র মাদ্রাসায় গেলে মাদ্রাসার শিক্ষক আব্দুল কাসেম তাকে নির্মম ভাবে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।  খবর পেয়ে ওই ছাত্রের…

Read More

বিএনপির সাথে সংলাপের কোন সুযোগ নেই : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  নির্বাচন কমিশন পুনগঠন নিয়ে বিএনপির সাথে সংলাপের কোন সুযোগ  নেই।  সন্ত্রাস করলে কঠোর ব্যবস্থা।  রাষ্ট্রপতির উদ্যোগ যদি পছন্দ না হয় বিএনপির আর সে কারণে তারা যদি আন্দোলনে নামে, তবে তাদের সেই আন্দোলনকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। ” আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এই জনসচেতনতামূলক কার্যক্রমের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআরটিএর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বিএনপিকে উপহাস করে তিনি…

Read More

লালমনিরহাটে টায়ার থেকে দুই কেজি গাঁজা উদ্ধার, আটক ১

ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটে গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ একটি বাইসাইকেলের টায়ারের ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করেছে।  এ ঘটনায় সামছুল হক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে পুলিশ। সামছুল হক কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফুলমতি গ্রামের চান মামুদের ছেলে। শনিবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার হরিণ চওড়া তিস্তা চরাঞ্চলের মাঝের চড় এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বিষয়টি নিশ্চত করেছেন। লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) আফাজুল ইসলাম জানান, “বাইসাইকেলের দুই চাকার টায়ারের ভেতর গাঁজা নিয়ে রংপুরে পাচার করা হচ্ছে এমন…

Read More

ইতালিতে বাস দুর্ঘটনা, নিহত ৭

ডেস্ক রিপোর্ট :  ইতালির উত্তরাঞ্চলে একটি সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে কমপক্ষে ৫০ যাত্রী ছিলো। তাদের বয়স ছিল ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। জরুরী কর্মীদের উদ্ধৃতি দিয়ে ইতালির কোরেরা দেলা সেরা পত্রিকার খবরে বলা হয়, শুক্রবার রাতে উত্তরাঞ্চলের ভেরোনা এলাকায় একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগার পর বাসটিতে আগুন ধরে যায়। এতে সাত জন নিহত ও কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মধ্যে বাস চালক থাকতে পারে। তার পরিবারের সদস্যরাও বাসটিতে ছিলো। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৫ জনের খোঁজ পাওয়া যায়নি।  …

Read More

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

ডেস্ক রিপোর্ট :  শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাহেব আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকার এলএসডি গুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৩২) নামে অপর আরোহী আহত হয়েছেন। নিহত সাহেব আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী এলাকার বাসিন্দা এবং আহত রফিকুল ইসলাম একই এলাকার সামসুদ্দিনের ছেলে। বীরগঞ্জ থানার এসআই মোঃ মশিউর রহমান জানান, সাহেব আলী ও রফিকুল শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলযোগে সৈয়দপুরে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার সময় তারা বীরগঞ্জ এলএসডি গুদামের কাছে…

Read More

ইজতেমায় ইবাদতে মশগুল মুসল্লিরা

ডেস্ক রিপোর্ট : টঙ্গীর তুরাগতীরে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। ফজরের নামাজের পর আমবয়ান শুরু হয়েছে। ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন লাখো মুসল্লি। এর মধ্যে চলছে চিল্লাভিত্তিক আলোচনা। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগ পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ইমান ও আমলের ওপর বয়ান পেশ করবেন। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জামাতবদ্ধ হয়ে গত বুধবার রাত থেকে আসতে শুরু করেছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে পৌঁছে শুরু করেন জিকির-আসগার। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল…

Read More

পাকিস্তানে সবজি বাজারে বিস্ফোরণ, নিহত ২০

ডেস্ক রিপোর্ট :  পাকিস্তানের পরাচিনারের সবজি বাজারে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৯ জনেরও বেশি নাগরিক। খবর দ্য ডন এর। শনিবার সকালে আফগানিস্তান সীমান্ত লাগোয়ে পরাচিনারে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ বাজারটির সবজি মণ্ডিতে একটি পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় আহতদের সেনা কপ্টারে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বোমা হামলার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে,  একটি রাস্তায় পুঁতে রাখা বোমার (ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ হয়।  এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। শহীদ…

Read More

ক্রাইস্টচার্চে চালকের আসনে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : ক্রাইস্টচার্চে বৃষ্টিবাধায় দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে আছে। তাদের হাতে আছে ৩ উইকেট। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান করে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪ রানে অপরাজিত আছেন। হেনরি নিকোলস ও সিচেল স্যান্টনারের জুটিতে যখন বড় লিডের স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড ঠিক তখনই আঘাত হানেন সাকিব। মাত্র চার রানে তিনজন কিউই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শনিবার দিনের প্রথম সেশনে ৪৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর নিউজিল্যান্ড টম ল্যাথাম ও রস…

Read More

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকায় একটি বাসা থেকে নিলুফা ইসলাম নিতু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিলুফা লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বাড়ইতলা গ্রামের মো. রাকিব হাসানের স্ত্রী। শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শনিবার (২১ জানুয়ারি) সকালে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এক বছর আগে তাদের বিয়ে হয় বলে জানান মৃতের মামা জাফর হোসেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, পারিবারিক কলহের জের ধরে রাত ১২টার দিকে তার শোবার ঘরে সিলিং ফ্যানের…

Read More