ডেস্ক রিপোর্ট: শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে তিন কিলোমিটার এলাকা জুড়ে ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এসব গাছ কাটার পর তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে দ্বিগুণ গাছ রোপন করতে হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বলে সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জনান। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের বৃক্ষ কর্তন ও অপসারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৩…
Read MoreDay: January 9, 2017
রাজশাহীতে দুই ছেলের হাতে বৃদ্ধ খুন
ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে দুই ছেলের হাতে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম আবুল শেখ (৬৫)। তার বাড়ি নগরীর বহরমপুর এলাকায়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তিকে বালিশ চাপা দিয়ে ঘরের মধ্যে খুন করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শরিফুল ইসলাম নামে তার এক ছেলেকে আটক করেছে। নিহতের মেঝ ছেলে আবু বাক্কার সিদ্দিক ওরফে সুরুজ (৩৫) জানান, ছোট ভাই শরীফ তার কাছ থেকে চার লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু এ টাকা তিনি ফেরত দিচ্ছিলেন না। এ নিয়ে রবিবার সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের…
Read Moreসংশয় কাটলো বাংলাদেশ-ভারত টেস্টের
ডেস্ক রিপোর্ট: অর্থ সঙ্কটের কারণে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের আয়োজন করতে পারছে না বলে যে খবর প্রকাশিত হয়েছে সেটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোমবার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কে জন মনোজ জানিয়েছেন, আমরা কখনো টেস্ট ম্যাচটি আয়োজনের জন্য অনাগ্রহ দেখাইনি। আজ ইন-স্টেডিয়া বিজ্ঞাপনের টেন্ডার বিজ্ঞপ্তি জারি করেছি। এছাড়াও, আমরা এক বা দুই দিনের মধ্যে টিসিএমের (টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মিডিয়া) সঙ্গে একটি চুক্তি সই করার জন্য নির্ধারণ করেছি। আমি বুঝতে পারছি না, কারা এই সব গুজব ছড়িয়েছে? ফান্ড সংকট সম্পর্কে তিনি মনোজ বলেন, প্রতিটি অ্যাসোসিয়েশনের সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারেন্স দরকার হয়…
Read Moreরাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ডালিয়া হালিম ডলি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। নিজের সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, “ডলি তার সন্তানকে মতিঝিলের একটি স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। ” এসআই আরও জানান, “ডলির স্বামী খিলগাঁওয়ের গোড়ান এলাকার বাসিন্দা আব্দুল মান্নান মোল্লা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে…
Read Moreসিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে আবু মোতালেব (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিক্সা চালক ঘোড়াচড়া এলাকার শফিকুল ইসলামসহ আরও চার যাত্রী আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বেজগাতী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বাগবাটী গ্রামের আব্দুল গনি সেখের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক চাঁদ আলী জানান, সিরাজগঞ্জ থেকে পিপুলবাড়ীয়াগামী যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাটিকে পেছন থেকে মাটিবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে…
Read Moreপাল্টা হামলার ডাক লাদেন পুত্রের!
ডেস্ক রিপোর্ট: মৃত্যুর ৫ বছর পরেও এখনও আতঙ্কের নাম ওসামা বিন লাদেন। নতুন করে লাদেনের জন্য ফের রাতের ঘুম হারাম হয়ে গেছে মার্কিন গোয়েন্দাদের। তবে সরাসরি ওসামা বিন লাদেন নয়, এবার গোয়েন্দাদের নজর তার ছেলে হামজা বিন লাদেনের দিকে। মার্কিন গোয়েন্দারা গত বৃহস্পতিবার রাতে কুড়ি বিছরের যুবক হামজা বিন লাদেন সম্পর্কে নতুন করে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, মৃত ওসামা বিন লাদেনের স্মৃতি নতুন করে উস্কে দিয়ে আল কায়দা জঙ্গিদের একজোট হতে বলেছেন হামজা। ২০১৫ সালে আগস্ট মাসে আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহারি জানিয়েছিল, আমেরিকার বিরুদ্ধে…
Read Moreবাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে : রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকার গৃহীত ‘ভিশন ২০২১’ এবং ‘ভিশন ২০৪১’-এর আলোকে বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। উন্নয়ন মেলা উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ কথা বলেন। আবদুল হামিদ বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মহাসড়কে এগিয়ে চলেছে।বর্তমান সরকার সূচিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনসাধারণের কাছে তুলে ধরার লক্ষ্যে তিনদিন ব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৭’ অনুষ্ঠিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। উন্নয়ন মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে…
Read Moreহ্যাকিংয়ে রাশিয়ার হাত, অস্বীকার করেন না ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: সর্বশেষ মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেন না বলে জানিয়েছেন তাঁরই প্রশাসনের সম্ভাব্য চিফ অব স্টাফ রেইনস প্রিবাস। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে জয়ী হন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। জয় নিয়ে বেশ আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত হিলারি ও তাঁর দলের প্রচারশিবির ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়। এ কারণে নির্বাচনের ঠিক আগমুহূর্তে এসে জনপ্রিয়তায় ভাটা পড়ে তাঁদের। বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযোগ করে, হ্যাকিংয়ের পেছনে হাত আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তবে ট্রাম্প বরাবরই বলে আসছিলেন, হ্যাকিংয়ে রাশিয়ার কোনো সংযোগ নেই। এবার তাঁরই এক…
Read Moreনারায়ণগঞ্জে বস্তাবন্দী যুবকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে বস্তাবন্দী অবস্থায় যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই যুবককে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয়েছিলো। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কাশীপুর হাটখোলা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের লাশ শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে যুবকটিকে হত্যা করে…
Read Moreওম পুরিকে খুন করেছেন মোদি, পরবর্তী টার্গেট সালমান!
ডেস্ক রিপোর্ট : ওম পুরির মৃত্যু স্বাভাবিক নয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর এমনই দাবি করেছে মুম্বই পুলিশ। একদিকে যখন কিংবদন্তি অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে, ঠিক তখনই বোমা ফাটাল একটি পাকিস্তানি সংবাদমাধ্যম। তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অজিত দোভালের যৌথ ষড়যন্ত্রেই খুন হয়েছেন ওম পুরি। পাকিস্তানের বোল চ্যানেলের সঞ্চালক একটি আধ ঘণ্টার অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি দেখানোর কারণেই নাকি খুন করা হল তাকে। এমনকি চ্যানেলের দাবি, এবার একই কারণে প্রাণ কেড়ে নেওয়া হতে পারে সুপারস্টার সালমান খান, পাকিস্তানি অভিনেতা…
Read More