কাঁঠালিয়ায় বোমা ফাঁটিয়ে বাড়িতে ডাকাতি

ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক বাড়িতে বোমা ফাঁটিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতদের এই হামলায় গৃহকর্তা অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সতীষ চন্দ্র মন্ডল ও তার স্ত্রী নিভা রানী মন্ডল আহত হয়েছেন। তারা পার্শবর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রবিবার গভীর রাতে কাঁঠালিয়া উপজেলার সৌলজালিয়া ইউনিয়নের বীনাপানি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। কাঁঠালিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) মো. জাহিদুল ইসলাম বলেন, “কয়েকটি পটকা ফাঁটিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। এটা ডাকাতি নয়, দস্যুতার ঘটনা উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ” এদিকে আহত দম্পতি সাংবাদিকদের জানান, রাত ১টায় দিকে ৮/১০…

Read More

প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও খাম উন্মোচন করেছেন

ডেস্ক রিপোর্ট :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক শুল্ক দিবস-২০১৭ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেছেন। বাংলাদেশ সচিবালয়ে আজ সকালে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড ইস্যু করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী ও বাংলাদেশ ডাক বিভাগের…

Read More

আওয়ামী লীগের জরুরি সভা আজ

ডেস্ক রিপোর্ট : আজ রাত সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের এক জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন বলে গতকাল রাতে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।     মিতু/বিবি নিউজ/১৪২৫

Read More

সময়ের আবেদন খালেদার

ডেস্ক রিপোর্ট:  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থন মুলতবি রাখার জন্য সময়ের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া। বিএনপি নেত্রীর উপস্থিতে পুনরায় তদন্তের জন্য সময়ের এ আবেদন করেন তার আইনজীবী সানাউল্লা মিয়া। সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া অরফানেজ টাস্ট মামলার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল। এজন্য সকাল সোয়া ১০টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা সোয়া ১১টার দিকে আদালতের এজলাসকক্ষে ঢোকেন খালেদা জিয়া। এসময় তার আইনজীবী সানাউল্লা মিয়া আত্মপক্ষের সমর্থন মুলতবি রাখার জন্য সময়ের আবেদন দাখিল করেন।…

Read More

অনলাইনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভিডিও টিউটোরিয়াল

ডেস্ক রিপোর্ট :  আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে দেশসেরা স্কুল শিক্ষকদের ভিডিও টিপস ও টিউটোরিয়াল নিয়ে যাত্রা শুরু করেছে শিক্ষা বিষয়ক পোর্টাল মাইটিউটরবিডি.কম (MyTutorBD.Com)। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ও দেশের নামকরা শিক্ষকদের মধ্যে শিক্ষা বিষয়ক যোগাযোগ তৈরিতে এই পোর্টাল কাজ করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মাইটিউটরবিডির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এই ডিজিটাল শিক্ষা কার্যক্রম। দেশের ক্রমবর্ধমান মোবাইল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আমরা দেশসেরা শিক্ষকদের বিষয়ভিত্তিক টিউটোরিয়াল দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা আরো অনেক খ্যাতিমান শিক্ষক ও বিষয় সংযুক্ত করে…

Read More

বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট : বেনাপোলের সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে। সোমবার ভোর ৬টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে তাদের আটক করা হয়। আটক এই নয় বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরত আসছিল বলে জানা গেছে। আটককৃত এই নয় বাংলাদেশিরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৫৫), সোবহান আলী (২৩), শাহাবুদ্দীন আহম্মেদ (২৫), ডলি বেগম (১৮), লিপি বেগম (৩২), বৃষ্টি বেগম(২৬) ও দুই শিশু। এআটককৃতদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও  নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তারা প্রত্যেকে ভারতের বোম্বায় বিভিন্ন বাসা বাড়ি ও কারখানায়…

Read More

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর সিল বানাতে গিয়ে পীর আটক

ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নকল সিল বানানোর অপরাধে আব্দুল মবিন চাপুইরী নামের এক পীরকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোড এলাকা থেকে সদর উপজেলার চাপুর দরবার শরীফের কথিত পীর আব্দুল মবিনকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ জানান, দুপুরে একটি দোকানে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সিল বানানোর অর্ডার দেন আব্দুল মবিন। প্রতিষ্ঠানের মালিক আমাকে ফোনে বিষয়টি জানান। সিল বানানোর সঠিক কারণ বলতে না পারায় আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। হয়তো তিনি মন্ত্রীর…

Read More

গাজীপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ট্রাকচালক বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। সোমবার ভোরে গাজীপুর-নারায়ণগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা। এসআই মো. গোলাম মাওলা জানান, কালীগঞ্জের রাথুড়া এলাকায় গাজীপুর-নারায়ণগঞ্জ মহাসড়কে ড্রাম ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের সামনে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ধারণা…

Read More

কানাডায় মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫

ডেস্ক রিপোর্ট :  কানাডার কুইবেক সিটিতে একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটেছে। মসজিদের সভাপতি বিষয়টি জানিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিন বন্দুকধারী কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে ৪০ জনের ওপর গুলি করে। কুইবেক পুলিশ টুইটারে গুলির বিষয়টি জানিয়েছে। পুলিশের মুখপাত্র সাংবাদিকদের বলেন, অনেকে হামলা শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে কয়েকজনের। পুলিশ জানায়, সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। মসজিদের সভাপতি মোহামদ ইয়াংগুই বলেন, এখানে কী হচ্ছে? এটা বর্বর। ইয়াংগুই বলেন, তিনি হামলার সময় মসজিদের ভেতর ছিলেন না। সন্ধ্যার নামাজের সময় তিনি লোকজনের আর্তনাদ শোনেন। কতজন আহত হয়েছেন…

Read More

রাজধানীতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :  রাজধানীর দারুস সালামের সিটি কলোনির একটি বস্তি ঘর থেকে নুরজাহান (৭২) নামে এক বৃদ্ধা নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তবে কখন, কিভাবে, কারা তাকে হত্যা করছে সেটা- নিশ্চিত হতে পারেনি পুলিশ। দারুস সালাম এসআই রবিন চন্দ মণ্ডল জানান, সিটি কলোনিতে ওই বস্তি ঘরে একাই থাকতেন বৃদ্ধা। শনিবার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে রাতে ঘুমাতে যান। কিন্তু সকালে আর ঘুম থেকে জাগেননি। বিকাল পর্যন্ত তিনি ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশী মনোয়ারা ও শরিফা তার ঘরে ঢুকে মৃত…

Read More