ডেস্ক রিপোর্ট : রাজধানীর দারুস সালামের সিটি কলোনির একটি বস্তি ঘর থেকে নুরজাহান (৭২) নামে এক বৃদ্ধা নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তবে কখন, কিভাবে, কারা তাকে হত্যা করছে সেটা- নিশ্চিত হতে পারেনি পুলিশ।
দারুস সালাম এসআই রবিন চন্দ মণ্ডল জানান, সিটি কলোনিতে ওই বস্তি ঘরে একাই থাকতেন বৃদ্ধা। শনিবার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে রাতে ঘুমাতে যান। কিন্তু সকালে আর ঘুম থেকে জাগেননি।
বিকাল পর্যন্ত তিনি ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশী মনোয়ারা ও শরিফা তার ঘরে ঢুকে মৃত দেহ দেখতে পান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সবাই তাকে খ্যাতা পাগলী নামে চিনতেন।
মিতু/বিবি নিউজ/১৪১৮
