ডেস্ক রিপোর্ট: প্রায় আড়াই বছর পর দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিদেশের মাটিতে সম্পূর্নভাবে ব্যার্থ হয়েছে বাংলাদেশ দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বিদ্ধস্ত হয় টাইগাররা। এবার টি-টোয়েন্টিতেও বিদ্ধস্ত হয়েছে তারা। শেষ ম্যাচে ২৭ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো মাশরাফিবাহিনী। রবিবার সিরিজের শেষ ময়াচে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৯৫ রানের বিশাল লক্ষ্য রাখে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে বাংলাদেশ। বড় রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম শুরু করলেন তাঁর মতোই। গত ম্যাচে ফর্ম ফিরে পাওয়া সৌম্য সরকারও দারুণ সপ্রতিভ এই…
Read MoreDay: January 8, 2017
চুয়াডাঙ্গায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকডিহি গ্রামের মাঠ থেকে অজ্ঞাত (২৩) পরিচয়ে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ রবিবার বেলা ১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের পড়নে খয়েরি রঙের গ্যাভাডিন প্যান্ট এবং পিত্তি রঙের জ্যাকেট রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এলাকাবাসী মাঠে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। মিতু/বিবি…
Read More‘২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে’
ডেস্ক রিপোর্ট: বহুল কাঙ্খিত পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের নির্ধারিত সময়ের আগেই সেতুর ৪ লেন সংযোগ সড়কের শিবচর-কাঠালবাড়ি অংশ সংযোগ সড়কের উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বেলা ১২টার দিকে শিবচরের পাচ্চর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সড়কটি। এর ফলে কাওড়াকান্দি ঘাট কাঠালবাড়িতে স্থানান্তরিতর বিষয়টি আরো সম্প্রসারন হলো। এতে শিমুলিয়ার সাথে নৌরুটের দূরত্ব কমবে। দূরত্ব ও দূর্ভোগ কমে যাবে দক্ষিনাঞ্চলের যাত্রীদের। মন্ত্রী অনুষ্ঠানস্থলে আসলে স্থানীয় আওয়ামীলীগসহ পাশ্ববর্ত্তী জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান তাকে। এ সময় ওবায়দুল কাদের বলেন, “মূল পদ্মা সেতুর সামগ্রিক উন্নয়ন কাজ ৪০ শতাংশ…
Read Moreলিটন হত্যার ঘটনায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব ওরফে কিলার মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে সুন্দরগঞ্জ সদরের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান সংবাদ মাধ্যমকে জানান, গ্রেফতার হওয়া আহসান হাবিব ওরফে কিলার মাসুদ সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আগে জাসদের রাজনীতি করতেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বেচ্ছাসেবক লীগে যোগদান করে। প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ…
Read Moreমোহাম্মদপুরে অজ্ঞাত পরিচয়ের তরুণের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক তরুণের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানা পুলিশ রবিবার বেলা ১১টা নাগাদ স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোহাম্মদপুর ঢাকা মেট্রো হাউজিংয়ের নর্দমার স্তুপ থেকে স্থানীয়দের দেওয়া খবরের ওপর ভিত্তি করে তরুণের মরদেহটি উদ্ধার করা হয়। ” তিনি আরও বলেন, ” ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাকে হত্যার পর তার মরদেহটি ওইখানে ফেলে রাখে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ” মিতু/বিবি…
Read Moreবিএসইসি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: রাজধানীর শের-ই-বাংলা নগরের আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ১০তলা অফিস ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে ফলক উন্মোচন করে বিএসইসির নতুন অফিস ভবনের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। দেশের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ৬০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অফিস ভবন নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী ২০১৩ সালের ২৪ নভেম্বর এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এসইসি’র নিজস্ব ভবনের দীর্ঘদিনের স্বপ্ন এই ভবন নির্মাণের মাধ্যম পূরণ হয়েছে। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত…
Read Moreনাটোরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: নাটোরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আবু তালেবকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বড়বাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু তালেব উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত রাহাত আলীর ছেলে। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা রয়েছে। নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সরকার জানান, আবু তালেবের বিরুদ্ধে সদর, বড়াইগ্রাম, গুরুদাসপুর থানায় ৫টি এবং বিভিন্ন জেলায় আরও বেশ কিছু সংখ্যক ডাকাতি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। মিতু/বিবি নিউজ/১০০৬
Read Moreচুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রিপন (২৮) নামের এক খোয়া ভাঙা মেশিনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা মহাসড়কের জামতলিতে কাঠবোঝাই ট্রাক্টরের সাথে খোয়া ভাঙা মেশিনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রিপন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসী এলাকার গৌরাঙ্গের ছেলে। আহতরা হলেন, রাম প্রসাদ (২৫) ও আবু সাঈদ (২৩) আহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে রিপন তার সঙ্গীদের সাথে নিয়ে খোয়া ভাঙা মেশিন চালিয়ে দামুড়হুদায় যাওয়ার পথে জামতলি নামকস্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাক্টরের সাথে…
Read Moreগাজীপুরে অস্ত্রসহ আটক ১
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অস্ত্রসহ মাদক বিক্রেতা মনির হোসেনকে (২৬) আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে স্থানীয় মুলাইদ প্রাইমারী স্কুলের মাঠ থেকে তাকে আটক করা হয়। মনির মুলাইদ গ্রামের তোতা মিয়ার ছেলে। শ্রীপুর থানার এএসআই রিপন খান বলেন, “মনির এলাকায় মাদকের ব্যবসা করে বলে পুলিশের কাছে অভিযোগ ছিলো। রাতে মুলাইদ প্রাইমারী স্কুলে তার অবস্থানের গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ মনিরকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটা ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও একটি…
Read Moreযেসব কারণে কিডনিতে পাথর হয়
ডেস্ক রিপোর্ট: বর্তমানে বেশিরভাগ মানুষই এখন কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, অনেক সময় একাধিকবার কিডনিতে পাথর হতে পারে। কিন্তু জানেন কি, ঠিক কী কারণে আমাদের কিডনিতে পাথর হতে পারে। আমাদের প্রতিদিনকার কিছু অভ্যাসের মধ্যেই লুকিয়ে রয়েছে কিডনিতে পাথরের কারণ। সে কারণগুলো কী জেনে তা নিন আর সেই সঙ্গে নিজের অভ্যাস পাল্টে ফেলুন। ১। আমাদের প্রত্যেকের উচিত্ প্রত্যেকদিন খুব কম করে হলেও দেড় লিটার করে পানি পান করা। সাধারণত কিডনিতে পাথর হওয়ার প্রধাণ কারণ পানি কম খাওয়া। কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে আমাদের প্রত্যেকদিন ৩ লিটার করে পানি খাওয়া উচিত।…
Read More