শপথ নিলেন সেলিনা হায়াৎ আইভী

ডেস্ক রিপোর্ট:  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পুনর্নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠিত হয়। প্রায় একই সময়ে শপথ নিয়েছেন নাসিক নির্বাচনে জয়ী সংরক্ষিত আসনের নয় নারীসহ ৩৬ কাউন্সিলর। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত ২২ ডিসেম্বর নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২৮ ডিসেম্বর বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশিত হয়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে হারিয়ে জয়ী হন আইভী।…

Read More

গাজীপুরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ৪

ডেস্ক রিপোর্ট:  গাজীপুরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় চার অভিযুক্ত গরুচোর আটক হয়েছে। এ সময় দুটি গরুও গুলিবিদ্ধ হয়। বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর সিটি করপোরেশনের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর থানার দত্তপাড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে রফিকুল ইসলাম (২০), বরগুনার বেতাগি থানার কলাগাছিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল জলিল (১৯), ঢাকার মুগদার মাণ্ডা এলকার রফিকুল ইসলামের ছেলে শাওন (২৮)। গুরুতর আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে ঢাকা মেডিক্যাল…

Read More

ক্রীড়ালেখক সমিতি পুরস্কার পাচ্ছেন তামিম-মাহমদুল্লাহ

ডেস্ক রিপোর্ট: ২০০৫ ও ২০০৬ সালের সেরা ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি পুরস্কার পাচ্ছেন তামিম ইকবাল ও মাহমদুল্লাহ রিয়াদ। আগামী ৩০ জানুয়ারি ২০১৫ ও ২০১৬ সালের ক্রীড়াঙ্গণের এ সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। তামিম ও রিয়াদসহ দুই বছরের মোট ১৮ জনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ২০১৫ সালের জন্য চূড়ান্তভাবে মনোনীতরা হলেন সেরা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, সেরা আরচার তামিমুল ইসলাম, সেরা দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান, উদীয়মান ক্রীদাবিদ সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক ইউসুফ আলী, বর্ষসেরা কোচ সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বিশেষ সম্মাননা- প্রয়াত আমিনুল হক মনি। ২০১৬ সালের…

Read More

মানবদেহে নতুন অঙ্গের সন্ধান!

ডেস্ক রিপোর্ট: মানবদেহে নতুন অঙ্গের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই অঙ্গ যে আগে কেউ দেখেননি এমনটা নয়। কিন্তু সেটিকে আলাদা অঙ্গ হিসেবে এতদিন কেউই ভাবেননি। চিন্তার মোড় ঘুরিয়ে দিলেন লিমেরিক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা এই আলাদা অঙ্গের সন্ধান পেলেন। এটিকে বলা হয় মেসেন্ট্রি (mesentery)৷ মানবদেহে পৌস্টিকতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ এটি। অন্ত্রকে দেহের বাকি অংশের সঙ্গে জুড়ে রাখে এই অঙ্গ। কিন্তু এটিকে কোনোদিনই বিজ্ঞানীরা আলাদা অঙ্গ হিসেবে দেখেননি। বরং পৌস্টিকতন্ত্রেরই একটি অংশ হিসেবে ভেছেছিলেন। প্রফেসর জে সি কফির নেতৃত্বে একদল বিজ্ঞানী একে আলাদা স্বতন্ত্র অঙ্গ হিসেবেই চিহ্নিত করেছেন। এমনি এমনিই এটিকে অঙ্গ…

Read More

চটেছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:  দেশের গোয়েন্দাদের উপর ফের চটেছেন মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই রাগ প্রকাশের জন্য তিনি বেছে নিয়েছেন টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে। মার্কিন নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এফবিআই, সিআইএ-র মতো গোয়েন্দা সংস্থাগুলি আশঙ্কা প্রকাশ করেছিল যে, ট্রাম্পকে জেতানোর পিছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের একটা বড় অংশের মদত রয়েছে। গোয়েন্দাদের ধারণা, ভোটের আগে হ্যাক করে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টন ও তার দল সম্পর্কে অস্বস্তিকর বেশ কিছু তথ্য উইকিলিকসের মাধ্যমে ফাঁস করেছিল রাশিয়া। যা পরবর্তীকালে ট্রাম্পকে বড় সুবিধা করে দেয়। প্রথমে এটাকে হাস্যকর বলে অভিযোগ উড়িয়ে দিলেও…

Read More

টেস্টে ফিরলেন টেইলর

ডেস্ক রিপোর্ট: ইনজুরির কারণে ঘরে মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জায়গা হয়নি নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে দেখা যাবে তাকে। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। তবে বাঁ চোখের সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে ছিলেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্রামে থাকলেও ঘরোয়া ম্যাচ ঠিকই খেলে যাচ্ছেন টেইলর। যেখানে সর্বশেষ দুই ইনিংসে যথাক্রমে ৮০ ও ৮২ (অপ) করেছেন তিনি। তাকে ফিরে পেয়ে কিউই নির্বাচক গেভিন লারসন খুবই খুশি। তিনি বলেন, ‘রস ফিরে আসায় দারুণ লাগছে। তার অসাধারণ কিছু রেকর্ড আছে।…

Read More

সম্পর্কের গোপন রহস্য জানিয়েছেন মনোবিজ্ঞানীরা!

ডেস্ক রিপোর্ট: মনোবিজ্ঞানীরা জানিয়েছেন, যে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবা দরকার। আর সম্পর্কের বেলায় তো একাধিক বার না ভেবে কিছু করা মোটেই ঠিক হবে না। সম্পর্কে টিকিয়ে রাখতে সমঝোতা দরকার। কিছু জায়গায় সমঝোতা না করলে, ভাঙনের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু কিছু বিষয় একেবারেই বর্জন করা উচিত। ওই বিষয়গুলিকে সহ্য করা মানে, সম্পর্কটা আর সম্পর্ক থাকে না। এ ব্যাপারে আরো জেনে নিন- * অসম্মানজনক ভাষা সব সময় ব্যঙ্গ করা, নীচু করার চেষ্টা, অযথা অপমান করার প্রবণতা যদি সঙ্গী বা সঙ্গিনীর থাকে, তাহলে এই স্বভাব সংশ্লিষ্ট ব্যক্তিকে বদলাতে হবে। এটা…

Read More

সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় ১ জামায়াতকর্মীসহ মোট ২৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কুমকুম হোসেন জানান, এদের মধ্যে সদর থানা পুলিশ ১১ জন, কলারোয়া ৫ জন, তালা ২ জন, কালিগঞ্জ ২ জন, শ্যামনগর ২ জন, আশাশুনি ১ জামায়াতকর্মীসহ ৫ জন ও দেবহাটা ১ জন আসামিকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি আরও বলেন, জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক…

Read More

নিশ্চিন্তে টমোটো খান

ডেস্ক রিপোর্ট: সবজি থেকে শুরু করে মাংস, মাছ সব রান্নায় ব্যবহৃত হয় টমেটো। আর টমেটো ছাড়া সালাদের কথা তো চিন্তাই করা যায় না। ভীষণ সুস্বাদু টমেটো দিয়ে সহজেই যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে তোলা যায়। কাঁচা-পাকা দুই প্রকার টমোটো’ই বাংলাদেশে জনপ্রিয়। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও কে আছে। নিয়মিত টমোটো খেলে নারীদের কার্ডিওভাস্কুলার রোগ হওয়ার ঝুঁকি ৩০ ভাগ কমে যায়। টমেটো ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয়। টমোটোতে ক্যালোরি, কোলেস্টেরল ও সোডিয়াম খুব কম থাকে এবং এতে কোন ফ্যাট থাকে না। ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে টমোটো। কারণ এতে…

Read More

কিশোরগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রাব্বি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি জুতা তৈরির কাজ করতেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।     মিতু/বিবি নিউজ/৯৫০

Read More