ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পুনর্নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠিত হয়। প্রায় একই সময়ে শপথ নিয়েছেন নাসিক নির্বাচনে জয়ী সংরক্ষিত আসনের নয় নারীসহ ৩৬ কাউন্সিলর। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
গত ২২ ডিসেম্বর নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২৮ ডিসেম্বর বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশিত হয়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে হারিয়ে জয়ী হন আইভী। নির্বাচনে আইভী ভোট পান এক লাখ ৭৫ হাজার ৬১১। অন্যদিকে সাখাওয়াত হোসেন খান পান ৯৬ হাজার ৪৪ ভোট।
মিতু/বিবি নিউজ/৯৫৯
