সাভারে গ্যাস লাইনের আগুন থেকে স্বামী-স্ত্রী নিহত

indexডেস্ক রিপোর্ট : সাভারে গ্যাস লাইনের আগুন থেকে স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। এসময় আরও পাঁচ জন অগ্নিদগ্ধ হয়েছে।
শনিবার রাত তিনটার দিকে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার তাজুল ইসলামের বাড়িতে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় রাত তিনটার দিকে ওই বাড়ির একটি কক্ষে গ্যাস লাইন থেকে আগুন লাগে। এসময় মুহুর্তের মধ্যে আগুন আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ওই বাড়ির রওশন ও তার স্ত্রী খয়রুন নেসা নিহত হয়। এসময় অগ্নিগগ্ধ হয় আরও পাঁচ জন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে এবং বাড়িটি তালাবদ্ধ করে রেখেছে পুলিশ ।

 

 

 

মিতু/বিবি নিউজ/৯৬০

Related posts

Leave a Comment