ডেস্ক রিপোর্ট: রাজধানীর সবুজবাগের কুসুমবাগে আজ ভোর সাড়ে ৫ টার দিকে গলায় ফাঁস দিয়ে জয়নব আক্তার জনি (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি স্বামী সাহিন আক্তারের সঙ্গে কুসুমবাগে একটি বাসায় ভাড়া থাকতেন। নিজেদের মধ্যে কলহের জের ধরে জয়নব আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে সবুজ থানা পুলিশ। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিতু/বিবি নিউজ/১০৬২
Read MoreDay: January 10, 2017
শরীয়তপুরে বোমা হামলায় নিহত ১
ডেস্ক রিপোর্ট : শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজ সকাল ৬ টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় হোসেন খাঁ (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। নিহত হোসেন উপজেলার বড়কান্দি ইউনিয়নের মীর আলী মাদবর কান্দি গ্রামের মৃত জলিল খাঁর ছেলে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মিতু/বিবি নিউজ/১০৬১
Read Moreপাঠ্যবইয়ে ভুল থাকার দায় স্বীকার শিক্ষামন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: পাঠ্যবইয়ে ভুল থাকার কথা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, অমার্জনীয় ভুলের ঘটনায় জড়িত প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে পূর্ব নির্ধারিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ দায় স্বীকার করেন। কম সময়ে ছাপতে গিয়ে পাঠ্যপুস্তকে ভুল হয়েছে স্বীকার করে নুরুল ইসলাম নাহিদ বলেন, ছোট ছোট ভুল ছাপার মিসটেকের কারণে হতে পারে। কিন্তু বড় বড় ভুল যেমন: কাভার পেইজে বড় অক্ষরে ছাপার শব্দে বানান ভুল, কবিতা বিকৃতি। এগুলো ক্ষমার অযোগ্য। তিনি বলেন, বড় ভুলগুলো কীভাবে সংশোধন করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে দু’জনকে…
Read Moreরাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সময়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে চার হাজার ৯০৫টি ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম হেরোইন, এক কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১০ লিটার বাংলা মদ, ১৯ বোতল ফেনসিডিল ও ১২টি ইনজেকশন উদ্ধার করা হয়। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ২৬ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।…
Read Moreটি-টোয়েন্টির সেরা দশে মুস্তাফিজ
ডেস্ক রিপোর্ট : আইসিসির নতুন ঘোষিত র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের সেরা দশে এসেছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুটিতে খেলা বাঁহাতি এই পেসার এগিয়েছেন ১০ ধাপ। ২১ বছর বয়সী তরুণের ঠিক পরেই আছেন সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে থাকা সাকিবের অর্জন ৬৩৬ পয়েন্ট। ২৭ নম্বরে পেসার আল আমিন হোসেন। ৪৩ নম্বরে মাশরাফি আর ৭০ নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২১ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। পরেরটিতে ৩০ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। এই সংস্করণে সব মিলিয়ে ১৫.৫৬ গড়ে নিয়েছেন ২৩ উইকেট। সেরা…
Read Moreরাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ রিকশা আরোহীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় বাদল হোসেন ও সানোয়ার হোসেন নামে দুই রিকশা আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিকশা চালক আলতাফ হোসেন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। আহত রিকশাচালক আলতাফকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও চালকের সহকারীকে আটক হলেও চালক পালিয়ে গেছে বলে জানান গেণ্ডারিয়া থানার এসআই সোহেল রানা। মিতু/বিবি নিউজ/১০৫৭
Read Moreজিমন্যাস্ট দীপা কর্মকারের চরিত্রে ক্যাটরিনা?
ডেস্ক রিপোর্ট: বলিউডে গত বছরের সবচেয়ে আলোচিত ছবি ছিল ‘দঙ্গল’। হরিয়ানার কুস্তিগীর মহাবীর ফোগাত ও তার স্বর্ণকন্যাদের জীবনী নিয়ে সিনেমাটি তৈরি করা হয়। সিনেমাটি বক্স অফিসে এখনো ব্যবসা করছে। অনেক আগে ছবির আয় ৩৫০ কোটি ছাড়িয়েছে। ‘দঙ্গল’ ছবির মূল চরিত্র আমির খান আবারও জীবনীভিত্তিক সিনেমা নির্মাণে হাত দিচ্ছেন। এবারের ছবিটি তৈরি করা হবে জিমন্যাস্ট দীপা কর্মকারের জীবনী নিয়ে। দীপাই প্রথম জিমন্যাস্ট, যিনি অলিম্পিকে গিয়ে নিজের দেশকে গর্বিত করেছেন। গত সপ্তাহে আমির খানের প্রোডাকশন হাউস থেকে কয়েকজন ত্রিপুরায় দীপার বাড়িতে যান। দীপার জিমন্যাস্ট হয়ে ওঠার পিছনে গল্প শোনেন তারা। তখন…
Read Moreশরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের জাজিরায় মির আলী মাদবরের কান্দীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংর্ঘসের ঘটনায় ১জন নিহত ও ১৫জন আহত হয়েছেন। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য মো: রতন সরদার ও শরীয়তপুর জাজিরা উপজেলার আওয়ামী লীগের সদস্য শফি খলিফার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১৫জন আহত হয়। আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হোসেন খান (৩২) বোমার আঘাতে মারা জান। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। মিতু/বিবি নিউজ/১০৫৫
Read Moreবেগমগঞ্জে গুলিতে আহত ২, সাবেক ইউপি চেয়ারম্যান আটক
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দারোগাপুকুর পাড় এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ মেলামেশা কালে সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে আটক করে স্থানীয়রা। এ সময় ক্ষীপ্ত হয়ে কামাল এলোপাতাড়ি গুলি করলে ২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের সঙ্গে ওই এলাকার ব্যবসায়ী সাত্তার মিয়ার পুত্রবধূর দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কামাল ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা টের…
Read Moreমিশরে ট্রাক বোমা হামলায় ৮ পুলিশ নিহত
ডেস্ক রিপোর্ট: মিশরের সিনাই উপদ্বীপে একটি নিরাপত্তা ফাঁড়িতে সোমবার ট্রাক বোমা হামলায় কমপক্ষে আট পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, এক আতœঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে উত্তর সিনাইয়ের আল-আরিশ নগরীতে ওই নিরাপত্তা ফাঁড়িতে দ্রুত গতিতে ঢুকে পড়ে এবং পরে বন্দুকধারীরা নিরাপত্তা ফাঁড়িতে গুলি বর্ষণ করে। সিনাই উপদ্বীপে ইসলামিক স্টেট গ্রুপের মিশরীয় শাখা গত দু’বছরের বেশী সময় ধরে এ ধরনের অনেক হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় আল-আহরাম সংবাদপত্র তাদের ওয়েবসাইটে জানায়, এ হামলায় আরো আটজন আহত হয়। উল্লেখ্য, ২০১৩ সালে সামরিক বাহিনীর হস্তক্ষেপে কট্টর ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত…
Read More