দিয়া ইসলাম , সাভার : সাভারে ভয়াভহ আগুনে একটি সুতার কারখানা পুড়ে গেছে। রবিবার দুপুর ১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারীপাড়া এলাকায় আটি সুইং থ্রেড সুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে ওই সুতার কারখানার একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় মুহূর্তের মধ্যে কারখানার অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে ওই কারখানার ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার…
Read MoreYear: 2017
টোগোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভ
লোম, ৩১ ডিসেম্বর : টোগোর রাজধানী লোমের রাজপথে শনিবার হাজার হাজার লোক প্রেসিডেন্ট ফাউরি গনাসিংবের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে একের পর এক গণবিক্ষোভের এটি সর্বশেষ ঘটনা। খবর এএফপি’র। খবরে বলা হয়, গত আগস্ট মাস থেকেই প্রায় প্রতি সপ্তাহে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভ থেকে গনাসিংবেকে ক্ষমতা ছেড়ে দেয়ার দাবি জানানো হচ্ছে। তিনি ১৫ বছরের বেশী সময় ধরে দেশ শাসন করছেন। শনিবার লোমের বিক্ষোভে যোগ দেয়া এক ট্যাক্সি চালক বলেন, ‘প্রেসিডেন্ট ক্ষমতা থেকে চলে না যাওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না।’ অপর এক বিক্ষোভকারী এএফপি’কে বলেন, ‘আমরা…
Read Moreসাতক্ষীরায় ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার ২
সাতক্ষীরা, ৩১ ডিসেম্বর : ব্যবসায়ী খুনের ঘটনায় শনিবার রাতে ২ আসামীকে উপজেলার নুরনগর বাজার থেকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। আটকরা শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের আব্দুল গফফার ওরফে কালা গফফারের ছেলে মিঠুন হোসেন (১৮) ও যশোর জেলার ষষ্ঠীতলা এলাকার শহীদুল ইসলামের ছেলে সোহান হোসেন সোহাগ (১৯)। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, শুক্রবার রাত ৯ টার দিকে ব্যবসায়ী আসাদুর রহমান নিজ বাড়ি থেকে নূরনগর বাজার সংলগ্ন দেওড়াবাড়ী নিজ মৎস্য খামারে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। পথচারীরা তাকে পল্লী চিকিৎসক আইয়ুব আলীর ক্লিনিকে…
Read Moreবাঁচতে দিন আমাকে: প্রভা
মডেলিং এর মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেছিলেন তিনি। একসময় নাটকে অভিনয় শুরু করেন। সুনিপুণ অভিনয়ের মধ্য দিয়ে অল্প সময়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেন। ক্যারিয়ার যখন তুঙ্গে তখন ব্যক্তিগত কিছু ঘটনার কারণে দীর্ঘ সময় পর্দার বাইরে ছিলেন। ব্যক্তিগত ঝামেলা সামলে নিয়ে বছর দুয়েক যাবত আবারো নিয়মিত কাজে ফিরেছেন তিনি। বলছিলাম বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার কথা। দীর্ঘবিরতির পর ফিরে এসে একের পর এক অভিনয় করে চলেছেন এখন। তবে এখনো নিজের অতীতের একটা অনিচ্ছাকৃত ভুলকে নিয়ে বিব্রতকর পরিস্থিতর মধ্যে পড়তে হয় তাকে। ভিত্তিহীন নানা গুজবে ব্যক্তিজীবন…
Read Moreচান্দিনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, ৩ পুলিশ আহত
কুমিল্লার চান্দিনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে কথিত বন্দুকযুদ্ধে শামীম (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। শনিবার দিনগত রাত পৌঁনে দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন ছয়ঘড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি চা-পাতি, দুইটি রড ও একটি রাম দা উদ্ধার করা হয়। নিহত শামীম কুমিল্লার চান্দিনা উপজেলাধীন মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে। আহতরা হলেন- কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) হুমায়ূন, কনস্টেবল কামাল ও দেলোয়ার। কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) শাহ্ কামাল আকন্দ জানান, প্রতিদিনের ন্যায়…
Read Moreউত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা যাবে ১ থেকে ১৫ জানুয়ারি
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটক প্রি-পেইড মোবাইল দিয়ে ফল যাচাই করার আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে আরএসসি (DPRSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি বিষয়ের জন্য ১৮০ ফি কাটা হবে। ফিরতি এসএমএস এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজে গিয়ে আরএসসি (DPRSC) লিখে স্পেস…
Read Moreবিদায়ী বছরে রেকর্ড সংখ্যক নারী ধর্ষণ
বিদায়ী বছরে নারীদের অর্জন কম নয়। কিন্তু সেই অর্জন অনেকটাই ম্লান হয়ে গেছে রেকর্ড সংখ্যক নারী ধর্ষণের ঘটনায়। বাদ যায়নি শিশুদের উপর নির্যাতনও। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৪ হাজার ৫৩৮ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা সব চেয়ে বেশি। রয়েছে হত্যা, আত্মহত্যা, উত্যক্তকরণ, যৌতুকের কারণে নির্যাতন, শ্লীলতাহানির মত ঘটনাও। যেগুলো বার বারই উঠে এসে গণমাধ্যমের প্রতিবেদনে। মানবাধিকার কর্মীরা বলছেন, নারী নির্যাতনের বিষয়টি এখনো রাষ্ট্র গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে না। যে কারণে চোখের সামনে নির্যাতনের ঘটনা দেখলেও সবাই তা…
Read Moreথর্টিফাষ্ট নাইটে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ঢাকা, ৩১ ডিসেম্বর : ইংরেজি নববর্ষ উপলক্ষে রোববার রাতে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর (থার্টিফাষ্ট নাইট) উদযাপন উৎসবমুখর করতে নিশ্ছিদ্র ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থার্টিফাষ্ট নাইটে চার দেয়ালের মধ্যে অনুষ্ঠান আয়োজনের অনুমতি থাকলেও বাড়ির ছাদে কোনও আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেছেন। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘উম্মুক্ত স্থানে কোনও ধরনের জমায়েত, নাচ-গান ও কনসার্টের আয়োজন করা যাবে না। তবে চার…
Read Moreইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে দেশবাসী প্রস্তুত
ঢাকা, ৩১ ডিসেম্বর : ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ রাতে থার্টিফাস্ট নাইট উদযাপিত হবে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি বর্ষ গণনা পদ্ধতি বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপকভাবে অনুসরণ করা হয়। ইংরেজি নববষর্ষ শুরু হবে ১ জানুয়ারি। ব্যাপক উৎসবমুখর পরিবেশে থার্টিফাস্ট নাইট ও ইংরেজি নববর্ষের প্রথম দিন ১ জানুয়ারি উদযাপিত হবে। দিবসটি উৎযাপনে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃংখলা রক্ষায় এবং নিরাপত্তার স্বার্থে উন্মুক্ত স্থানে যে কোন অনুষ্ঠান কর্মসূচির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপির নিউজ পোর্টালে এ কথা বলা হয়। এতে বলা হয়, আবাসস্থলে থার্টিফাস্ট…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন
দিয়া ইসলাম : দীর্ঘ ১৯ বছর পরে আজ ৩০ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন। সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ও নতুন কলা ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে এখন চলছে গণনা । তার পরে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে। নির্বাচনে ২৫টি পদের জন্য চুড়ান্তভাবে ১১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৩৭৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। নির্বাচনে মোট তিনটি প্যানেলে আওয়ামীপন্থি গ্র্যাজুয়েটরা দুটি ও বিএনপিপন্থি গ্র্যাজুয়েটরা একটি প্যানেলে একাট্টা হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্যানেলের…
Read More