খালেদা জিয়া পাকিস্তানের নেত্রী-বললেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্ল্যা আবু কাওছার

দিয়া ইসলাম , সাভার : বিএনপি জামায়াত এদেশে আর কখনও ক্ষমতায় আসতে পারবে না তাই খালেদা জিয়া দেশটাকে পাকিস্তান রাষ্ট্র বানানোর ষড়যন্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মোল্ল্যা মোঃ আবু কাওছার। শনিবার বিকেলে সাভারের আশুলিয়ায় আনোয়ার জং কলেজে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসময় আরও বলেন বিএনপি পাকিস্তানের দালাল তাই খালেদা জিয়ার পাকিস্তানে গিয়ে রাজনীতি করা উচিত এই দেশে বিএনপির কোন অস্তিত্ব নেই তাই বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে নতুন করে…

Read More

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ লড়াইয়ে নিহত ৬৮

 ৩০ ডিসেম্বর : সিরিয়ায় সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশে শুক্রবার ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। এদিকে ত্রাণকর্মীরা বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আরেকটি এলাকা থেকে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়েছে। রুশ জঙ্গিবিমানের সহায়তায় সরকার ও তার অনুগত বাহিনী অধিকাংশ জিহাদি যোদ্ধাদের ইদলিব ও হামা প্রদেশের মধ্যে এনে জড়ো করেছে। তাদেরকে চারদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বৃহস্পতিবারের এই লড়াই বিদ্রোহীদের কাছ থেকে ইদলিব প্রদেশ পুনরুদ্ধার অভিযান শুরুর ইঙ্গিত হতে পারে। এই বিদ্রোহী দলটির নেতৃত্বে রয়েছে আল-কায়েদার সাবেক অনুগতরা। খবর বার্তা সংস্থা এএফপি’র। ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি…

Read More

জেএসসি ও সমমানের শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ আজ

ঢাকা, ৩০ ডিসেম্বর : চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হবে। শনিবার দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন।

Read More

প্রধানমন্ত্রী আজ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করবেন

ঢাকা, ৩০ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আগামী ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপন করা হবে। সরকারি সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।’ সূত্র জানায়, এ বছর সারাদেশে ৪ কোটি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ভকেশনাল, এসএসসি ভকেশনাল, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩৫,৪২,৯০,১৬২টি পাঠ্যবই বিতরণ করা হবে। এই শিক্ষাবর্ষে ১০,৭০,৯৬৬ জন শিক্ষার্থী বেড়ে…

Read More

টাংগাইলে এক্টিনোর কম্বল বিতরণ

টাংগাইল প্রতিনিধি : আজ ২৯ ডিসেম্বর শীতের ঘন কুয়াশার মধ্যে টাংগাইল জেলার চরাঞ্চলের ছিন্নমূল ও অবহেলিত মানুষদের মাঝে “ এক্টিনো কানাডা বাংলাদেশ” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। জানাগেছে, এক্টিনো কানাডা বাংলাদেশ টাংগাইল কম্বল বিতরণের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করলো। মানব সেবার মহান ব্রত নিয়ে এ যাত্রা অব্যাহত থাকবে বলে আশা এক্টিনো সদস্যদের।কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ডাঃ ছানোয়ার হোসেন লন্ডন প্রবাসী, মফিজুর রহমান, মনোয়ার ও আলী হোসেন ফার্মাসিস্ট এইচ আর চীফ। সিটিজেন জার্নালিস্ট সদস্য জাহাঙ্গীর আলম ও এ্যাক্টিনো সদস্য জাবেদুল ইসলাম।

Read More

ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা নিখোঁজ

ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা নাইমুল ইসলাম সৈকত রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার সকালে ব্যাংকের শ্যামলী শাখা থেকে গুলশানে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় গতকাল বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, সৈকত এর সর্বশেষ অবস্থান ছিল নিকেতন এলাকায়। এর পর  থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সৈকতের ভগ্নিপতি জামাল উদ্দিন জানান, ব্যাংকের কাজে গত মঙ্গলবার সকালে শ্যামলী থেকে বের হন সৈকত। এরপর দুপুর সোয়া ১২টার দিকে স্ত্রী তামান্না খান তন্নীর সঙ্গে…

Read More

পদ্মা সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৫০ শতাংশের বেশী : ওবায়দুল কাদের

ঢাকা, ২৮ ডিসেম্বর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৫০ শতাংশের বেশী। মূল সেতুর কাজ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ২য় স্প্যান বসতে আরো একটু সময় লাগবে, যা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মার নিচে এতো বেশি অনিশ্চিত পরিস্থিতি যে সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। তবে আমাদের টার্গেট আমরা যথা সময়েই শেষ করবো।’ ওবায়দুল কাদের বুধবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবনির্মিত মোস্তফাগঞ্জ সেতুসহ ৫টি সেতুর উদ্বোধন ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা…

Read More

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে হবে : প্রধানমন্ত্রী

ভাটিয়ারি, চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সজাগ ও সদাপ্রস্তুত থাকতে নতুন কমিশনপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদসদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মনে রাখবে অনেক রক্ত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। কাজেই এ দায়িত্ব পালনে তোমাদের সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে। যাতে এই স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে।’ শেখ হাসিনা বুধবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আজকের…

Read More

দেশের প্রত্যেকটি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ, ২৭ ডিসেম্বর : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের প্রত্যেকটি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে। কারাবন্দীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ বিনোদনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, কারাবন্দীরা যাতে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন মনে না করেন সে কারণে মোবাইল ফোনে কথা বলার উদ্যোগ নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দীদের সংশোধন ও পুর্নবাসনের জন্য নবনির্র্মিত গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি এবং জামদানী উৎপাদন কেন্দ্র ‘রিজিলিয়ান্স’র উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক, সেলিম ওসমান, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবু, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের…

Read More

অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে বিচারের জন্য প্রস্তুত হন : হাছান মাহমুদ

ঢাকা, ২৭ ডিসেম্বর : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, ‘বিদেশে জিয়া পরিবারের কোনো অবৈধ সম্পদ নেই- উল্লেখ করে যে উকিল নোটিশ পাঠিয়েছেন, তা পাঠিয়ে লাভ হবে না। বরং সৌদি আরবসহ বিদেশে যেখানে অবৈধভাবে অর্থ পাচার করেছেন তার তদন্ত ও বিচারের জন্য প্রস্তুত হোন।’ আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহমুদ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মাধ্যমে…

Read More