টাংগাইল প্রতিনিধি : আজ ২৯ ডিসেম্বর শীতের ঘন কুয়াশার মধ্যে টাংগাইল জেলার চরাঞ্চলের ছিন্নমূল ও অবহেলিত মানুষদের মাঝে “ এক্টিনো কানাডা বাংলাদেশ” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানাগেছে, এক্টিনো কানাডা বাংলাদেশ টাংগাইল কম্বল বিতরণের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করলো। মানব সেবার মহান ব্রত নিয়ে এ যাত্রা অব্যাহত থাকবে বলে আশা এক্টিনো সদস্যদের।কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ডাঃ ছানোয়ার হোসেন লন্ডন প্রবাসী, মফিজুর রহমান, মনোয়ার ও আলী হোসেন ফার্মাসিস্ট এইচ আর চীফ।
সিটিজেন জার্নালিস্ট সদস্য জাহাঙ্গীর আলম ও এ্যাক্টিনো সদস্য জাবেদুল ইসলাম।
