জাকার্তা, ১৭ ডিসেম্বর : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির দেয়ার যুক্তরাষ্ট্রের ঘোষণার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় রোববার হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। ইন্দোনেশিয়ার শীর্ষ ইসলামিক কর্তৃপক্ষ উলেমা কাউন্সিল এই মিছিলের আয়োজন করে। সরকার ও অন্যান্য ইসলামিক সংগঠনগুলো একে সহায়ত করেছে। পুলিশ জানায়, জাকার্তার প্রাণকেন্দ্রে অবস্থিত ন্যাশনাল মন্যুমেন্টে ৮০ হাজার বিক্ষোভকারী জমায়েত হয়। এ সময় তারা ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ ও ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে। বিক্ষোভকারীদের অধিকাংশই সাদা পোশাক পরেছিল। তারা সিদ্ধান্ত পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়। যে স্থানে প্রতিবাদ হচ্ছিল তার কয়েক মিটার দূরেই মার্কিন দূতাবাস অবস্থিত। বিক্ষোভে ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক…
Read MoreDay: December 17, 2017
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত : দুদক কমিশনার
ঢাকা, ১৭ ডিসেম্বর : সারাদেশে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় যত জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত বলে জানিয়েছেন (দুর্নীতি দমন কমিশন) দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দুদক কর্মকর্তাদের বৈঠকে তিনি একথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসে বিজিপ্রেসের কিছু অসাধু কর্মচারী জড়িত। প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাখাতে দুর্নীতি রোধে কাজ করছে সরকার। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আমাদের হাতে অনেক সাজেশন…
Read Moreসংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা, ১৭ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের বিভিন্ন স্থানে একশ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত জায়গা ও শিল্প গড়ে তোলার অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। আরব আমিরাতের ব্যাবসায়ীরা এখানে যে কোন ধরনের শিল্প স্থাপনের সুযোগ গ্রহণ করতে পারে।’ আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের…
Read Moreটাঙ্গাইল মহাসড়কে ৭০ কি.মি. যানজট
টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে চার লেন প্রকল্পের কাজ চলমান ও সেইসঙ্গে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা থাকার কারণে যানজট আরও প্রকট আকার ধারণ করেছে। আজ রবিবার মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, ভাঙা রাস্তায় যানবাহন আটকে এবং ঘন কুয়াশার কারণে যানজটে স্থবির হয়ে পড়েছে মহাসড়ক। পরিবহন শ্রমিকরা ও যাত্রীরা অভিযোগ করেছেন-রামনা বাইপাস, করটিয়া, নাটিয়াপাড়া, জামুর্কি, ইচাইল, ধেরুয়া, হাঁটুভাঙ্গা ও কালিয়াকৈর এলাকায় ৭-৮টি মালবাহী ট্রাক ও দুটি…
Read Moreরোনালদো চমকে ফের বিশ্বচ্যাম্পিয়ন রিয়াল
মহাদেশীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ক্লাবগুলো নিয়ে আয়োজিত মর্যাদার আসর ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো দলটি। শনিবার রাতে আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাব গ্রেমিওকে ১-০ গোলে হারায় রিয়াল। বল দখলের রাখার পাশাপাশি খেলায় আক্রমণাত্মক ছিল রিয়ালই। এরপরও দলটিকে জয়সূচক একমাত্র গোলের জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে খেলার ৫৩ মিনিট পর্যন্ত। ডি-বক্সের পাঁচ গজ দূরে রোনালদোকে ফাউল করায় ফ্রি কিক পায় রিয়াল। সেই সুযোগে পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী পর্তুগিজ তারকা নেন ফ্রিকিক। রক্ষণব্যুহ ভেঙে সেই শট…
Read Moreদিরাইয়ে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু
সুনামগঞ্জের দিরাই পৌর শহরে বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে স্কুলছাত্রীর মৃত্যু হয়। শনিবার রাত আটটার দিকে দিরাই উপজেলার দিরাই পৌর শহরের মাদানী মহল্লায় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, মুন্নী আক্তার নামের ওই ছাত্রী দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা হিফজুর রহমান ইটালিতে থাকেন। রাত আটটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ইয়াহিয়া মুন্নীদের ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে…
Read Moreএক ওভারে ছয় ছক্কা জাদেজার
নয়াদিল্লী, ১৬ ডিসেম্বর : জেলা পর্যায়ে একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়লেন ভারতের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার আন্তঃজেলা টুর্নামেন্টে প্রতিপক্ষ আমরেলির বিপক্ষে খেলতে এক ওভারে ছয় ছক্কা মারেন জামনগরের হয়ে খেলতে নামা জাদেজা। ওপেনার হিসেবে খেলতে নেমে শেষ পর্যন্ত ১৫টি চার এবং ১০টি ছক্কায় ৬৯ বলে ১৫৪ রান করেন জাদেজা। জাদেজা বিধ্বংসী ইনিংসের কল্যাণে আমরেলিকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারায় জামনগর।
Read Moreডিএনসিসি মেয়র ও নতুন ৩৬ ওয়ার্ডে নির্বাচনের সিদ্ধান্ত আজ
ঢাকা, ১৭ ডিসেম্বর : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের সঙ্গে এ সিটির নতুন ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৮টি ওয়ার্ডে ভোটগ্রহণের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। আজ কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে। এ দিন নির্বাচন কমিশনের (ইসি) আলোচ্যসূচিতে এই নির্বাচনের বিষয়টি রয়েছে বলে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বাসসকে জানিয়েছেন। ইসি সূত্র জানায়, ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন এবং এ দুই সিটির বর্ধিত ৩৬টি ওয়ার্ডে ভোট করার জন্য স্থানীয় সরকার বিভাগের অনুরোধে ছয়টি বিষয় বৈঠকে পর্যালোচনা করবে ইসি। এগুলো হচ্ছে মেয়রের শূন্য পদে উপ-নির্বাচনের…
Read Moreইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২ জনের মৃত্যু
জাকার্তা, ১৭ ডিসেম্বর : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় শক্তিশালী ভূমিকম্পে দুই জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পে তীব্রতা ছিল ৬ দশমিক ৫। শনিবার দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছে। খবর এএফপি’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার রাতে ভূমিকম্পটি জাভা দ্বীপের উপকূলীয় শহর কিপাতুজাহ্ শহরের বাইরে ৯১ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৩শ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ গোটা দ্বীপে কম্পন অনুভূত হয়। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, সিয়ামিসে একজন ৬২ বছর বয়সী পুরুষ ও পোকালোঙ্গান নগরীতে ৮০ বছর বয়সী এক নারী ভূমিকম্পে ভবন…
Read Moreমেলান্দহে সড়ক দুর্ঘটনায় ৪ যুবকের মৃত্যু
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মোটারসাইকেল আরোহী ৪ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৬টার দিকে। নিহতরা হলেন- মেঘারবাড়ি গ্রামের ফুলুর ছেলে মামুন (২৫), হেলালের ছেলে আনোয়ার হেসেন (২৪), ডিগ্রিরচর গ্রামের সাইফুল (৩২) ও জাহাঙ্গীর আলম (৩২)। আহত আরেক যুবক হলেন- মেঘারবাড়ি গ্রামের ফটকুর ছেলে সুজন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামপুর থেকে জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায়। এতে মেলান্দহ থেকে ইসলামপুরগামী দু’টি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় আহত জামালপুর হাসপাতালে ভর্তি করেছে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
Read More