ঢাকা, ২০ ডিসেম্বর : মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদে ফেরত পাঠানো শুরু করতে আজ দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠন করা হচ্ছে। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় অনুষ্ঠিত বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং মিয়ানমারের পররাষ্ট্র সচিব ইউ মিন্ট থু নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চুক্তি স্বাক্ষরের আগে…
Read MoreDay: December 20, 2017
জয়পুরহাটে এক লাখ ২৩ হাজার ৩২৫ শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানো হবে
জয়পুরহাট, ২০ ডিসেম্বর : শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন ’এ’ এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ করার লক্ষ্য নিয়ে জেলায় এবার এক লাখ ২৩ হাজার ৩২৫ শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র বাসস’কে জানায়, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন নার্সিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার জানান, জেলা স্বাস্থ্য বিভাগ জেলায় জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় পর্যায়) সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে । জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন…
Read Moreশিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের ৫১০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন
ঢাকা, ২০ ডিসেম্বর : বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা পদ্ধতির উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫১০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ট্রান্সফর্মিং সেকেন্ডারী এডুকেশন ফর রেজাল্টস প্রোগ্রাম-এর আওতায় ৬ষ্ট থেকে দ্বাদশ শ্রেণীর ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী এতে উপকৃত হবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচি শিক্ষা ও পাঠদানের গুণগতমান বৃদ্ধির পাশাপাশি লেখাপড়ায় বিশেষ করে ছাত্রী ও দরিদ্র পারিবারের ছেয়েমেয়েদের স্কুল মুখী হওয়া ও ঝরে পড়া রোধ করবে। বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ) থেকে এই কর্মসূচিতে ঋণ প্রদান করা হবে। এই ঋণ সুদমুক্ত এবং ৬ বছর…
Read Moreবিজিবি দিবস আজ
ঢাকা, ২০ ডিসেম্বর : আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৭। দিবসটি উপলক্ষে আজ বুধবার রাজধানীর পিলখানা বিজিবি’র সদরদপ্তর এবং সকল রিজিয়ন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ, সকল সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন আগামীকাল সকাল ৮টায় বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং সকাল সোয়া ৮টায় ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুুষ্পস্তবক অর্র্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আগামীকাল সকাল ১০টায় বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে…
Read Moreরোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্পিকারের আরো সহযোগিতা প্রত্যাশা
ঢাকা, ২০ ডিসেম্বর : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার কাছ থেকে আরো সহযোগিতা প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। সফররত ইন্দোনেশিয়ার ডেপুটি স্পিকার ড. ফাদলি জোনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার তার কার্যালয়ে এক বৈঠকে মিলিত হলে আলোচনাকালে স্পিকার তার কাছে এ প্রত্যাশার কথা তুলে ধরেন। এসময় প্রতিনিধি দলে ফাদলি জোনের সঙ্গে নূরমানসিয়া তানজুং এমপি ও লেদিয়া হানিফা আমালিয়া এমপি আলোচনায় অংশগ্রহণ করেন। স্পিকার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ইন্দোনেশিয়া সরকার ও বিশেষ করে সংসদের ভূমিকার প্রশংসা করে বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধু। তিনি রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার কাছে আরও বেশি…
Read More