ঢাকা, ২১ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের তাদের নির্ধারিত এলাকায় সাধারণ দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মানুষের সমস্যা দেখা এবং সেসব সমস্যা সমাধানে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর শাহবাগে বিসিএস এডমিনিস্ট্রেটিভ একাডেমির ১০২ ও ১০৩ তম আইন ও প্রশাসনিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভাষণদানকালে শেখ হাসিনা বলেন, যে সব কর্মকর্তারা মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সর্বোচ্চ আন্তরিকতা থাকতে হবে। তাদের পাশে দাঁড়ান এবং তাদের আস্থা অর্জন করুন।’ তিনি বলেন, কর্মকর্তাদের অবশ্যই মনে রাখতে হবে যে, শুধু ফাইলে সই করাই…
Read MoreDay: December 21, 2017
সাভারে জমি দখলকে কেন্দ্র করে ১০০ রাউন্ড ফাঁকা গুলি
সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারখোদা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়ি-ঘর লক্ষ্য করে প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বন বিভাগের কর্মকর্তারা। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে বিরুলিয়ার শ্যামপুর কুমারখোদা এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে বন বিভাগের কয়েক শতাংশ জমি দখল করে বাড়িঘর নির্মাণ করে দেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। বুধবার দুপুরে গাজীপুর বন বিভাগের কর্মকর্তারা তাদের জমি উদ্ধার করতে গেলে স্থানীয়রা তাতে বাধা দেয়। এসময় বন বিভাগের কর্মকর্তারা…
Read Moreবিএনপির রংপুর কাণ্ডারি কাওছার জামান: রসিক নির্বাচন
কে হচ্ছেন নগর পিতা- এনিয়ে গোটা শহরে চলছে নানা জল্পনা-কল্পনা। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মধ্য থেকেই নির্বাচিত হতে যাচ্ছেন নগর পিতা, এমনটাই বলছেন নির্বাচন বিশ্লেষকরা। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী কাওছার জামান। এক নজরে তার সম্পর্কে টুকটাক জেনে নেয়া যাক। কাওছার জামান দলের মহানগর কমিটির সহ সভাপতি। তথ্য অনুযায়ি, ১৯৫৪ সালের ২৩ ফেব্রুয়ারি আলী আকবর ও সামছুন নাহার দম্পত্তির ঘরে জন্ম কাওছার জামানের। ৭ ভাই দুই বোনের…
Read Moreসরফুদ্দীনের জ্যেষ্ঠ রাজনীতিক হয়ে ওঠার গল্প: রসিক নির্বাচন
প্রথমবারের মত দলীয় প্রতীকে এই ভোটযুদ্ধের মধ্য দিয়ে নির্বাচিত হতে যাচ্ছেন রংপুরের দ্বিতীয় নগর পিতা। কে হচ্ছেন নগর পিতা- এনিয়ে গোটা শহরে চলছে নানা জল্পনা-কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মধ্য থেকেই নির্বাচিত হতে যাচ্ছেন নগর পিতা। এক নজরে দেখে নেয়া যাক, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টুর বেড়ে ওঠা আর রাজনীতির গল্প। ঝন্টু জীবনের অধিকাংশ সময় দিয়েছেন রাজনীতিতে। করেছেন মুক্তিযুদ্ধ। বিভিন্ন সময় বরণ করেছেন কারাবাস। নির্বাচিত হয়েছেন উপজেলা…
Read Moreযুক্তরাজ্যে বড়দিনে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৪
যুক্তরাজ্যে বড়দিনে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাত্ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশ হামলার পরিকল্পনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসছে ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসবকে লক্ষ্য করে সম্ভাব্য হামলাটি চালানো হতো বলে ব্রিটিশ কাউন্টার টেরোরিজম পুলিশের একটি সূত্র জানিয়েছে। এ পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার সকালে সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বিবিসি জানায়, ৩১ বছর বয়সী একজনকে আটক করার পর বোমা নিস্ক্রিয়কারী…
Read Moreমার্চে বলিউডের ছবির কাজ শুরু করবো: মম
অভিনেত্রী জাকিয়া বারী মম বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া অরুণ চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আলতাবানু’তে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি তিনি শেষ করেছেন তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের কাজ। দুটি চলচ্চিতেই তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। অভিনয় প্রসঙ্গে মম বলেন,‘নাটক কিংবা চলচ্চিত্র, দু জায়গাতেই আমি ভালো ভাবে কাজ শেষ করার চেষ্টা করি। তবে নাটকের চাইতে চলচ্চিত্রে কাজ করলে চরিত্র নিজের মধ্যে ভালোভাবে ধারণ করা যায়। দুটি চলচ্চিত্রে চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।’ এদিকে কয়েকমাস আগে বলিউডের নির্মাতা ফয়সাল সাইফের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মম।…
Read Moreরাজশাহীতে ট্রেন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, রাজশাহী ‘: ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেন থেকে আনুমানিক ৪৫ বছরের এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকা থেকে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছুলে লাশটি লোকজনের নজরে আসে। রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক ময়দান আলী জানান, ট্রেনটির ‘ঘ’ এবং ‘ঙ’ নম্বর বগির বাইরের মাঝামাঝি করিডরে লাশটি পড়ে ছিল। এসময় জনতা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ কর্মকর্তা আরও বলেন, অজ্ঞাত ওই নিহত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হওয়ার দাগ ছিলো। তার পরনে ছিল শার্ট এবং…
Read Moreযতই ঘুরতে থাকেন কোনো লাভ হবে না, আপনার সময় শেষ : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মূলমন্ত্র গণতন্ত্র বলা হলেও প্রকৃতপক্ষে তাদের মূলমন্ত্র হলো চুরিতন্ত্র। প্রতিটি ব্যাংকে চুরি করে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে ব্যাংক আমানতকারীরা বলছেন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সরকার দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে। সরকার তাদের সব আত্মীয়-স্বজনকে ব্যাংক দিয়েছে। সরকার অন্তঃসারশূন্য। ইসলামী ব্যাংক, বেসিক ব্যাংক সরকার গিলে ফেলেছে এবং বাংলাদেশ ব্যাংককেও গিলে ফেলছে। দেশের রেমিট্যান্স কমতে শুরু করেছে। গার্মেন্টস সেক্টরে লোকসান গুণতে হচ্ছে। প্রথম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস। চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। মানুষ যাবে…
Read Moreএল ক্ল্যাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব
শুধু স্পেন নয়, ফুটবল দুনিয়ারও বড় খেলা এটি। তাই আগামী শনিবার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্ল্যাসিকোর অপেক্ষায় আছে ফুটবল বিশ্ব। নিজ নিজ সমর্থকদের জন্য স্প্যানিশ লিগের এ খেলাটি হতে পারে ২০১৭ সালকে বিদায় জানানোরও একটা ভাল উপলক্ষ। রিয়াল ও বার্সেলোনার পাশাপাশি খেলাটি বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথের জন্যও বিখ্যাত। সারা দুনিয়ার কাছে এর ক্রমবর্ধমান আকর্ষণ বাড়াতে স্পেনের লা লিগা কর্তৃপক্ষ এবার এশিয়ার সমর্থকদের কথা ভেবে খেলাটিকে এগিয়ে এনেছে। বার্সেলোনা এ বছরে ট্রফি জয়ে পিছিয়ে থাকলেও মাঠের নৈপুণ্যে রিয়ালের চাইতে এগিয়ে। বছরটিতে তারা…
Read Moreসিরিয়ায় বিমান হামলায় ১৯ জন নিহত
বৈরুত, ২১ ডিসেম্বর : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরের একটি আবাসিক এলাকায় গতরাতে এক বিমান হামলায় ১৯ বেসামরিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে সাত শিশু রয়েছে। বুধবার এক পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘সন্দেহভাজন রুশ বিমান থেকে মাশুরিনের কয়েকটি বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’ ইদলিব প্রদেশের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকা এটি।
Read More