ধর্ষিতাকে বিয়ে করতে পারবে না ধর্ষক

বাংলাদেশ সরকার বাল্যবিরোধ আইনের যে খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে, তাতে ধর্ষণকারী বা অপহরণকারীর সঙ্গে কোন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়া নিষিদ্ধ করা হয়েছে। সরকারের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি মঙ্গলবার বাল্যবিবাহ নিরোধ আইনের এই বিধিমালার খসড়া চূড়ান্ত করে। বাংলাদেশের নারী অধিকার কর্মীরা এর আগে এই আইনের সমালোচনা করছিলেন এই বলে যে, এতে ‘বিশেষ পরিস্থিতিতে’ বাল্যবিবাহ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, যে বিধিমালাটির খসড়া চূড়ান্ত হলো তাতে বলা হয়েছে ধর্ষক, অপহরণকারী বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনকারীর সঙ্গে বাল্য বিয়ে দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে। খসড়াটি এখন…

Read More

মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল মামলা কার্যতালিকায়

ঢাকা, ৬ ডিসেম্বর  : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আনা এটিএম আজহারুল ইসলাম, সৈয়দ মো. কায়সার ও মাওলানা আবদুস সুবহানের আপিল মামলা শুনানির জন্য আজ বুধবার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ বেঞ্চে আজ শুনানির জন্য মামলার কার্যকালিকায় জামায়াত নেতা আজহারের আপিল মামলা ২৯ নং ক্রমিকে ও সুবহানের মামলা ৩১ নং এবং জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী কায়সারের আপিল মামলা ৩০ নং ক্রমিকে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আনীত…

Read More

‘আগামীকাল নির্বাচন হলেও বিএনপি প্রস্তুত’

আগাম নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন যদি আগামীকালও হয় সেটার জন্যও বিএনপির প্রস্তুত। তবে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে।প্রধানমন্ত্রীকে তার পদ ছাড়তে হবে। মির্জা ফখরুল বলেন, সংবিধানে দলীয় অনুচ্ছেদ বসিয়েছে আওয়ামী লীগ। আমরা নির্বাচন চাই। তবে আওয়ামী লীগ সরকারে থাকবে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবে না। নির্বাচন হবে…

Read More

সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা

দিয়া ইসলাম ,  সাভার : সাভারে পারিবারিক কলহের জের ধরে নিজের অন্তসত্তা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে পাষন্ডা স্বামী হোসেন আলী। এঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সোলায়মান মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতের নাম কল্পনা আক্তার (২০)। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের বাছেক মিয়ার মেয়ে। গত এক বছর আগে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে হোসেন আলীর সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ঘাতক হোসেন আলী রাজ মিস্ত্রীর কাজের পাশপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর…

Read More

ডিম নিয়ে যত ভুল ধারণা

আমাদের রোজকার খাদ্য তালিকায় ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। তবে কেউ কেউ ওজন বেড়ে যাওয়ার ভয়ে, রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া ভয়ে কিংবা হৃদরোগের ঝুঁকি এড়ানোর জন্য ডিম খেতে চান না। কিন্তু এগুলো নিতান্তই ভুল ধারণা। ছোট্ট একটি ডিম নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। আসুন জেনে নেই রোজ একটি ডিম খেলে কি কি উপকার পাওয়া যাবে। ডিম-এর মধ্যে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। ডিমের ক্যারোটিনয়েড, ল্যুটেন ও জিয়েক্সেনথিন চোখের ছানি কমাতে সাহায্য করে। এছাড়া ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায়। ছোট্ট একটি ডিম হাজারো ভিটামিনে ভরা। এর ভিটামিন বি-১২ আমাদের…

Read More

রেস থ্রির জন্য মার্শাল আর্ট শিখছেন জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্দেজ, চরিত্রের প্রয়োজনে নিজেকে নানাভাবে প্রস্তুত করতে পছন্দ করেন। এ জেন্টলম্যান সিনেমার ‘চন্দ্রলেখা’ গানের জন্য পোল ড্যান্স পর্যন্ত শিখেছিলেন এ অভিনেত্রী। জ্যাকলিন অভিনীত পরবর্তী সিনেমা রেস-থ্রি। সালমান খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। যেখানে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। এই জন্য বিশেষ প্রস্তুতিও শুরু করেছেন। শিখছেন মিক্স মার্শাল আর্ট। উচ্ছ্বাস প্রকাশ করে জ্যাকলিন বলেন, বিশ্বাস করি, নতুন কিছু শেখা শুধু আমার সিনেমার চরিত্রের প্রয়োজনে আসে তা কিন্তু নয়, বরং এটি আমার ব্যক্তিত্বে আলাদা মাত্রা তৈরি করে এবং এটি সারা জীবনের জন্য আমার মধ্যে থাকে। রেস-থ্রি’র মাধ্যমে এ ফ্র্যাঞ্চাইজির…

Read More

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় নিহত ১

কুষ্টিয়ার সদর উপজেলার কানাবিলের মোড়ের পাবনা-কুষ্টিয়া মহাসড়কে আজ বুধবার সকালে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী রোজিনা বেগম (৩২) নিহত এবং ওহায়েদ নামের এক ব্যক্তি আহত হয়েছে। মৃত রোজিনা কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকার মিন্টু ড্রাইভারের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে রোজিনা তার দেবর ওহায়েদের সঙ্গে মোটর সাইকেলে চড়ে কুষ্টিয়া শহরে আসার পথে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কানাবিলের মোরে পৌঁছালে, পেছন থেকে আসা একটি দ্রুতগামী মালবোঝাইয় ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই সে প্রাণ হারায়। এ ঘটনায় গুরুতর আহত হয় মোটর সাইকেল চালক ওহায়েদ। কুষ্টিয়া মডেল থানার এস আই আনোয়ারুল ইসলাম জানান, লাশ…

Read More

নওগাঁয় নিজ রান্না ঘরে গৃহবধূ খুন

নওগাঁয় নিজ বাড়ির রান্না ঘরেই মিনি চৌধুরী (৬৫) নামে এক গৃহবধূকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিনি চৌধুরী জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান কেসি মশিউর রহমান বাচ্চা চৌধুরীর স্ত্রী। খুনের কারণ জানাতে পারেনি পুলিশ। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই বাড়িতে নিহত গৃহবধূ একাই ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা বাড়িতে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান। প্রতিবেশীরা এগিয়ে গেলে অপরিচিত তিনজন লোক পালিয়ে যেতে দেখে। এরপর রান্না ঘরে গিয়ে গৃহবধূ মিনি চৌধুরীর জবাই করা লাশ…

Read More

জয় দিয়ে বিপিএল শেষ করলো চিটাগং

ঢাকা, ৫ ডিসেম্বর : জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর শেষ করলো চিটাগং ভাইকিংস। ঢাকায় দ্বিতীয় ও শেষ পর্বে লিগের ষষ্ঠ এবং টুর্নামেন্টের ৪০তম ম্যাচে গতবারের রানার-আপ রাজশাহী কিংসকে ৪৫ রানের ব্যবধানে হারিয়েছে চিটাগং। এই জয়ের পরও লিগ পর্বের সবগুলো ম্যাচ অর্থাৎ ১২ খেলায় অংশ নিয়ে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিপিএল শেষ করলো চিটাগং। অন্য দিকে ১২ ম্যাচে অংশ নিয়ে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থেকে বিপিএল শেষ করলো রাজশাহী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম…

Read More

ফিলিপাইনে ভূমিকম্প

ম্যানিলা, ৬ ডিসেম্বর : ফিলিপাইনের মধ্যাঞ্চলে বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। দেশটির ভূ-কম্পন সংস্থা একথা জানায়। খবর সিনহুয়ার। সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় ইস্টার্ন স্যামার প্রদেশের স্যালসেদো শহরের ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি স্থানীয় সময় সকাল ১০ টা ৪৮ মিনিটে ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। খবরে বলা হয়, এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে শতাধিক লোক হতাহত হয়। : ফিলিপাইনের মধ্যাঞ্চলে বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। দেশটির…

Read More